• ই-পেপার

ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখায় থাকা ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

ডামুড্যা (শরীয়তপুর), প্রতিনিধি
বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর
ছবি: কালের কণ্ঠ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিদ্যালয়ে প্রবেশ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার। রবিবার (৭ জুন) সকালে বিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

ডামুড্যা থানা ও বিদ্যালয় সূত্র জানায়, ডামুড্যা উপজেলা সদরে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অবস্থিত। প্রধান শিক্ষক হিসেবে সুজিত কর্মকার ২০১৩ সালে সেখানে নিয়োগ পান। দুই বছর আগে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই পক্ষটি তার বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তা করার অভিযোগ তোলেন। ওই বিরোধের জেরে ২০২৪ সালে সরকার পতনের পর প্রধান শিক্ষক সুজিৎ কর্মকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয় স্থানীয় প্রশাসনের কাছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বছর ১৮ সেপ্টেম্বরের পর আর তিনি বিদ্যালয়ে যাননি। বিভিন্নভাবে ছুটি কাটিয়ে যাচ্ছিলেন।

আরো পড়ুন
বিদেশে ৯৪ শতাংশ নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার

বিদেশে ৯৪ শতাংশ নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার

 

রবিবার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় প্রধান শিক্ষক সুজিত কর্মকার বিদ্যালয়ের ফটকের সামনে নামেন। নামার পর বেশকয়েক জন অভিভাবক ও স্থানীয়রা তাকে মারধর করতে থাকেন। আবার কয়েকজন তরুণ তাকে অটোরিকশায় উঠিয়ে দেন। তখন আরো কয়েকজন তরুণ তাকে অটোরিকশার ভেতরে মারধর করছেন। ওই শিক্ষককে মারধরের এমন দৃশ্য স্থানীয় কয়েকজন মানুষ ভিডিও ধারণ করে রাখেন।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ফারহানা ডেইজি বলেন, সুজিত কর্মকার নামের এক ব্যক্তিকে আমরা ভর্তি করেছি। তার শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়েছে। মুখোমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলে গেছে। আমরা চিকিৎসা দিচ্ছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, আমি বিদ্যালয়ের কাজ থাকার কারণে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যাই। কাজ শেষ করে বিদ্যালয় ঢোকার পথে আমার উপর স্থানীয়রা হামলা করে। কেন বা কি কারণে করে আমি জানিনা। উপজেলা নির্বাহী অফিসার স্যার বলেছেন এই বিষয়ে মামলা হবে। তবে আমাকে আগে চিকিৎসা নিতে বলেছেন। 

আরো পড়ুন
২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

 

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, আমাদের প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশের সময় স্থানীয় কয়েকজন অভিভাবক তাকে বাধা দিয়েছেন। বিদ্যালয়ে প্রবেশ করতে দেননি এমন শুনেছি। আমার সঙ্গে প্রধান শিক্ষকের কোনো বিরোধ নেই। কেন তিনি এসবের জন্য আমাকে দায়ী করছেন তা বুঝতে পারছি না।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাউদ্দিন আইয়ূবী বলেন, সকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মব সন্ত্রাসের শিকার হয়েছেন। আমি ওসি কে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানিয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 

শেরপুরে ১২ দিনে ৬ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উৎকণ্ঠায় অভিভাবকরা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরে ১২ দিনে ৬ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উৎকণ্ঠায় অভিভাবকরা
সংগৃহীত ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে ১২ দিনের ব্যবধানে একই মাদরাসার তিনজনসহ মোট পাঁচ ৬ শিশু নিখোঁজ হয়েছে। এসব ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ শিশুদের মধ্যে রয়েছে পাঁচগাঁও এলাকার খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১২), উকিল মিয়ার ছেলে রাব্বানী (১০), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৪)। এ ছাড়াও পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল হোসেন (১৫) নিখোঁজ রয়েছে।

এদিকে সোমবার (৮ জুন) সকালে নালিতাবাড়ী আড়াইয়ানি বাজার মাদরাসা থেকে আব্দুল্লাহ আনসারী (১০) নামের এক শিশু নিখোঁজ হলে বিকেলে পুলিশ তাকে উদ্ধার করে।

আরো পড়ুন
৯ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

৯ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

 

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকার তাহফিজুল কোরআন মডেল মাদরাসা থেকে বের হওয়ার পর খন্দকার মাশরাফি নিখোঁজ হয়। পরদিন দুপুরে পাঁচগাঁও ইকরা তালিমুল নূরানীয়া মাদরাসা থেকে বের হয়ে রাব্বানী, তোফায়েল ও রাসেল নামে আরো তিন মাদরাসাছাত্র নিখোঁজ হয়। ইসরাফিল গত ২৭ মে নিখোঁজ হয়েছে।

স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের ছবি ও পরিচয় প্রকাশ করে সন্ধান চাওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, অল্প সময়ের ব্যবধানে একাধিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত শিশুদের উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের আরো কার্যকর পদক্ষেপ দাবি করছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম জানান, নিখোঁজ শিশুদের একজনকে সোমবার উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জনকে উদ্ধারে কাজ করছে পুলিশ। 

নিখোঁজ ৬ শিশুর মধ্যে সবাই মাদরাসাশিক্ষার্থী হওয়ায় মাদরাসার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

মেঘনার ভাঙন রোধে ‘ফুল ভোগ’ কথিত পীরের, ভিডিও ভাইরাল

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
মেঘনার ভাঙন রোধে ‘ফুল ভোগ’ কথিত পীরের, ভিডিও ভাইরাল
ছবি : ভিডিও থেকে নেওয়া

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর ভাঙন রোধের আশায় নদীতে গাঁদা ও গোলাপ ফুলের ‘ভোগ’ দিয়েছেন খোরশেদ পাগলা নামের এক কথিত পীর। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (৮ জুন) ভাইরাল হওয়া ৩ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, খোরশেদ পাগলা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা ও মহিষভেড় এলাকার মেঘনা নদীতে গাঁদা ফুলের মালা, গোলাপসহ বিভিন্ন ফুল ভাসিয়ে দিচ্ছেন। এ সময় আরো দুই ব্যক্তি তাকে সহযোগিতা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার হাঁটুভাঙা এলাকার বাসিন্দা খোরশেদ পাগলা স্থানীয় আক্কেল আলী শাহ (র.)-এর অনুসারী এবং ‘পরম আনন্দ আখড়া’র কথিত পীর হিসেবে পরিচিত। নদীভাঙন রোধের আশায় করা মানত পূরণ করতেই তিনি কয়েক হাজার টাকার ফুল কিনে নদীতে ‘ভোগ’ দেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা আমান উল্লাহ বলেন, মেঘনার ভাঙনে অতীতে চরসুবুদ্ধি ইউনিয়নের মহিষভেড় ও বাটখোলা এলাকার বহু পরিবার বসতভিটা ও কৃষিজমি হারিয়েছে। ভাঙন রোধের আশা থেকেই খোরশেদ পাগলা এ উদ্যোগ নিয়েছেন।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে খোরশেদ পাগলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শাহ জালাল সুমন নামে একজন মন্তব্য করেন, ‘কথায় আছে, নাইল্লা পাতায় আগা মানে না। এই পীর আর ফুল ভোগ দিয়ে যদি নদীভাঙন ঠেকানো যেত, তাহলে সবাই বাঁধ নির্মাণ না করে ফুল কিনেই ভোগ দিত।’

আরেক ব্যবহারকারী মান্নান মিয়া লিখেছেন, ‘এ ভণ্ড, দয়াল বাবা কিভাবে হয়? ফাজলামিরও একটা সীমা থাকা দরকার।’

তবে অধিকাংশ মন্তব্যেই নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে।

রাজশাহী

৯ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
৯ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
প্রতীকী ছবি

রাজশাহীর পবায় ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক মতিন আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। 

সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে পবা থানার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মতিন আলী পবার দুয়ারি এলাকার বাসিন্দা। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, মদনহাটি গ্রামের ৯ বছর বয়সী শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথে মতিন শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। শিশুটি বাধা দিলেও পথে বেশ কয়েকবার একই ধরনের আচরণ করা হয়। ভুক্তভোগী শিশু বাড়িতে পৌঁছে বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মতিনকে আটক করে মারধর করেন। এতে সে আহত হন।
খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। 

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় মতিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।