• ই-পেপার

আধুনিক কোচ সরিয়ে পুরনো কোচ, ভোগান্তিতে যাত্রীরা

সিরাজগঞ্জে দোকানের ভেতর ব্যবসায়ীকে গলাকেটে হত্যার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে দোকানের ভেতর ব্যবসায়ীকে গলাকেটে হত্যার চেষ্টা

সিরাজগঞ্জের পৌর সুপার মার্কেটের দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (২০ মে) সকালে মার্কেটের মের্সাস শীতল ফ্যাসানের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আজিমুল ইসলাম আজিম (৩৫) মের্সাস শীতল ফ্যাশনের স্বত্ত্বাধিকারী এবং শহরের হোসেনপুর মহল্লার রবিউল ইসলামের ছেলে।

পৌর নিউমার্কেট হাট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিপ্লব বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী আজিম বাড়ি থেকে দোকানে আসে। তখন মার্কেটের অন্য দোকানপাট তেমন খোলা ছিল না। আজিমের দোকানের সাটার বন্ধ থাকা অবস্থায় নিচ দিয়ে ভেতর থেকে আসা রক্ত দেখে স্থানীয়রা বিষয়টি টের পায়। এরপর দোকানের মধ্যে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।  

সানোয়ার হোসেন আরো বলেন, কে বা কারা তাকে হত্যার চেষ্টা করে রক্তাক্ত অবস্থায় দোকানের ভেতর ফেলে রেখে বাইরে থেকে সাটার বন্ধ করে রেখে গেছে। কি কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তা বলতে পারবো না। তবে ঈদের আগে মার্কেটের ভেতর এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তি দাবি করেন তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, পদস্থ কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত ছাড়া এ ঘটনার কারণ বলা যাচ্ছে না। আমরা তদন্ত শুরু করেছি। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও একটি মোবাইল উদ্ধার হয়েছে। পরবর্তিতে বিস্তারিত জানাতে পারব।

ট্রাকের চাকার নিচে মোটরসাইকেল, প্রাণ হারালেন ৩ জন

বাগেরহাট প্রতিনিধি
ট্রাকের চাকার নিচে মোটরসাইকেল, প্রাণ হারালেন ৩ জন

বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিয়াঘাটা এলাকায় ট্রাক ও যাত্রীবাহী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে তিন আরোহী চুলকাঠির ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আব্দুল কাদের নিহত হন। গুরুতর আহত অপর দুজনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, জেলার ফকিরহাট উপজেলার লকপুর এলাকার বাসিন্দা মোটরসাইকেলচালক আব্দুল কাদের। ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের কাদের ফারাজী এবং মোংলা বন্দরে কর্মরত জাহাজচালক মোরেলগঞ্জ উপজেলার বাহাদুর শিকদার।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনা অপর দুজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘুমিয়ে পড়ায় ট্রাক উল্টে চালকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
ঘুমিয়ে পড়ায় ট্রাক উল্টে চালকের মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইলের ভাতকুড়া এলাকায় ট্রাক উল্টে রাসেল মিয়া (২৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি যমুনা সেতুমুখী লেনে ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এসময় ট্রাকটি সড়কের বিভাজকের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

আরো পড়ুন

ফুলবাড়ীতে পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

ফুলবাড়ীতে পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

 

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

এলেঙ্গা (মধুপুর) হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ফুলবাড়ীতে পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার মুদি দোকানদার শাহিন আলমের মেয়ে সাবিহা (সাড়ে ৪) ও ছেলে সিয়াম (৩)।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু বালু উত্তোলনের কারণে সৃষ্টি হওয়া পুকুরসদৃশ গভীর গর্তে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসক ডা. আলিফ মো. নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরে বিষয়টি থানাকে জানানো হয়।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, বাড়ির পাশের মাঠের উত্তরে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল, যেখানে পানি জমে ছিল। ধারণা করা হচ্ছে, ছোট ছেলে সিয়াম প্রথমে সেখানে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন সাবিহাও পানিতে ডুবে যায়।

আরো পড়ুন

কেন শপিং মলে ঘড়ি আর জানালা থাকে না?

কেন শপিং মলে ঘড়ি আর জানালা থাকে না?

 

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোছা. শাপলা বেগম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।