• ই-পেপার

ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের বাসায় নববধূর রহস্যজনক মৃত্যু

পিতৃপরিচয় নিয়ে মামলার মধ্যেই চলে গেল সেই নবজাতক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পিতৃপরিচয় নিয়ে মামলার মধ্যেই চলে গেল সেই নবজাতক
প্রতীকী ছবি

পিতৃত্বের পরিচয় সংকটে আদালতে চলছে মামলা। সেই সময়ই চলে গেল হতভাগ্য শিশু সিজার। অভিযোগ রয়েছে, ওমান প্রবাসীর স্ত্রী শারমিন বেগমের সঙ্গে তার আপন শ্বশুরের অনৈতিক সম্পর্কে এক মাস ১৫ দিন আগে এ নবজাতক ছেলেটির জন্ম হয়েছিল।

বুধবার (২০ মে) শিশুটির মৃত্যুর বিষয়টি গলাচিপা থানায় জানান শিশুটির মা শারমিন বেগম।

গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. জিলোন সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

গলাচিপা থানা পুলিশ ও শিশুর মা শারমিনের সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার প্রবাসী শামিম গাজীর স্ত্রী শারমিন বেগমের অনৈতিক সম্পর্কে সিজার নামের একমাস ১৫ দিন আগে এক ছেলের জন্ম হয়। গত ১৬ মে শিশুর মা শারমিন নিজে চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এসময় শিশুটি তার সঙ্গে ছিল। বুধবার সকালের দিকে শিশু সিজার অসুস্থ হলে তার মা তাকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, তিন বছর ধরে ওমানে অবস্থানরত এক প্রবাসীর স্ত্রী শারমিন বেগমের সঙ্গে আপন শ্বশুরের অনৈতিক সম্পর্কের ফলে সন্তান প্রসবের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ট হয়েছে। এ ঘটনায় একটি ধর্ষণ ও নবজাতক বিক্রির অভিযোগের মামলায় শ্বশুর রুস্তুম গাজী, লিপি বেগমকে পুলিশ গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার মো. নুর উদ্দিন বলেন, দুপুরের দিকে ইমার্জেন্সিতে শারমিন বেগম তার শিশু সিজারকে নিয়ে আমাদের কাছে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি শিশুটি আগেই মারা গেছে। পরে বিষয়টি গলাচিপা থানা পুলিশকে জানাই।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. জিলোন সিকদার বলেন, আমরা শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ঝিনাইদহ

৩ দিন ধরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পাওয়া গেল চালকের লাশ

মাল্টিমিডিয়া রিপোর্টার, ঝিনাইদহ
৩ দিন ধরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পাওয়া গেল চালকের লাশ
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে আব্দুর রহমান (৫০) নামের এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খানকোলা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুর রহমান পাশের যশোর জেলার রামনগর গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিগঞ্জ খানকোলা গ্রামের মাঠের রাস্তায় গত তিন দিন ধরে ওই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ট্রাক চালককে ডাকাডাকি করেন। কিন্তু এতে কোনো সাড়া না পেয়ে তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকের দরজা খুলে পেছনের কেবিন থেকে চালকের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার লাশে পচন ধরেছে। অনুমান করা হচ্ছে, ছিনতাইকারী চক্র ট্রাকের মালামাল লুট শেষে চালককে হত্যার পর ট্রাকটি ওই স্থানে রেখে যেতে পারে। 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, সড়কে পার্কিং থাকা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে, সেটি নিয়ে পুলিশের তদন্ত চলছে।

শেরপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

শেরপুর প্রতিনিধি
শেরপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২
প্রতীকী ছবি

শেরপুরে অটোরিকশায় ড্রাম ট্রাকের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

শেরপুর জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। তবে তিনি তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।

আরো পড়ুন
ফের চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

ফের চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

 

উৎপল হাসান জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়া আরো দুজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ড্রাম ট্রাক ও অটোরিকশা দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
 

ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট, কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর

অস্ত্র নিয়ে কিশোর গ্যাং সদস্যদের মহড়া

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট, কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর
কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ গেটের সামনে পিস্তল নিয়ে কিশোর গ্যাং সদস্যদের মহড়া। ছবি : ভিডিও থেকে নেওয়া।

কুমিল্লার দেবীদ্বারে ফেসবুকের একটি পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে তামিম ইকবাল নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিস্তল দেখিয়ে বেদম মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানায় ভুক্তভোগী ওই পরীক্ষার্থী।

মারধরের শিকার তামিম ইকবাল উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ইফতেখার আহমেদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনার ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এসএসসি এক পরীক্ষার্থীকে বেদম মারধরের পর কিশোর গ্যাংয়ের এক সদস্য দলবলসহ পিস্তল হাতে পৌর এলাকার শান্তি রোডের দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার দুপুরে কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ একটি দল প্রকাশ্যে অস্ত্র নিয়ে এক পরীক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারা হয়। এ সময় হামলাকারী এক কিশোরের হাতে একটি পিস্তল দেখা গেছে, যা দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে সে তার দলবলসহ পিস্তল হাতে দৌড়ে পালিয়ে যায়। এমন ঘটনায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

নিউ মার্কেটের কালাচান্দ সুপার মার্কেটের গার্মেন্টস কাপড় ব্যবসায়ী মো.সাকিব বলেন, ‘তুচ্ছ ঘটনায় গতকালও এক ছেলেকে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যসরা। তাদের প্রায় অস্ত্র নিয়ে মহড়া দিতে যায়। একদিন মহড়ার সময় কয়েকজন নারী ভয়ে আতঙ্কিত হয়ে আমার দোকানে এসে ঢুকে পড়ে। এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা বিভিন্ন দলের নামে কিশোর অপরাধ করছে।’

হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী তামীম ইকবাল কালের কণ্ঠকে বলে, আমি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একদল কিশোর গ্যাং আমার ওপর হামলা চালায়। তারা প্রথমে এসে আমাকে বলে আমি নাকি তিন মাস আগে ফেসবুকের কোনো একটি পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছি। এই কথা বলেই ওরা আমাকে এলোপাতাড়ি মারধর করে। মাহিন নামে একজনের হাতে একটি পিস্তল ছিল। আমি কোনো রকম জান নিয়ে পালিয়ে এসেছি।’

এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মারধরের শিকার এসএসসি পরীক্ষার্থী তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ হয়েছে। ভিডিও দেখে কিশোর গ্যাং সদস্যদের পরিচয় শনাক্তের চেষ্টা করার চেষ্টা চলছে। বিষয়টি খুবই গুরুত্বসহকারে দেখা হচ্ছে, কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সে যে-ই হোক।’