• ই-পেপার

ঝিনাইদহে ধান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে ৪ কারখানার শ্রমিকদের মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে ৪ কারখানার শ্রমিকদের মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে দাবি আদায়ে কারখানা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে কোনো সুরাহা না পেয়ে এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগীরা।

সোমবার (১৮ মে) সকালে এক্টর স্পোর্টিং কারখানার শ্রমিকদের আয়োজনে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় তাদের সাথে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন বন্ধ হয়ে যাওয়া সাউথ চায়না লি., গোল্ডট্রেক্স গার্মেন্টস লি. এবং গোল্ডট্রেক্স টেক্সটাইল লিমিটেড এর সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।

আয়োজিত মানববন্ধন থেকে ভুক্তভোগী শ্রমিকরা জানায়, গত বছরের শেষের দিকে এই পোশাক কারখানাগুলো বন্ধ হয়ে গেলেও কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য পাওনাদি পরিশোধ করেনি। বিষয়টি নিয়ে ডিইপিজেড কর্মকর্তাদের সাথে বার বার মিটিং করা হলেও তারা কোনো সমাধান দিতে পারেনি। এই অবস্থায় তারা খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করছেন। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য পাওনাদি পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একজন কর্মকর্তা জানান, গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানি আমাদের কোনো বেতন দেয়নি। এসময় ইপিজেড কর্তৃপক্ষ আমাদের এবং শ্রমিকদের বার বার আশ্বস্ত করেছে আপনারা কাজ চালিয়ে যান, কোম্পানি বেতন না দিলে আমরা নির্দিষ্ট সময়ে তোমাদের বেতন দিয়ে দিবো। তার পরে ডিসেম্বরের এক তারিখে হঠাৎ করেই কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। কিন্তু দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন তাদের কোনো প্রকার টাকা দেওয়া হয়নি।

ভুক্তভোগী শ্রমিক গোলাম হোসেন বলেন, ‘ইপিজেডের ইডি স্যার আমাদের বলেছে, কোম্পানি পাওনা দিলে সরকারি নিয়ম অনুযায়ী এক মাসের মধ্যে ইপিজেড কর্তৃপক্ষ সমস্ত পাওনাদি পরিশোধ করবে। এরপর থেকে আমরা ইপিজেড কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগ করলেও তারা কোম্পানির দোহাই দিয়ে আমাদের পাওনাদি পরিশোধ করেনি। দেশে নতুন সরকার গঠনের পরও আমরা ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বার বার যোগাযোগের পরও তারা আমাদের কোনোভাবে আশ্বস্ত করতে পারেনি।’

ভুক্তভোগী শ্রমিকরা জানায়, আমরা শ্রম মন্ত্রণালয়, বেপজা এবং বিজিএমইএ বরাবর স্মারকলিপি দিয়েছি কিন্তু সেগুলোরও কোনো জবাব পাইনাই। আজ দশ মাস হয়ে গেলো আমরা কোনো সুরাহা পাচ্ছি না। ইপিজেড কর্তৃপক্ষও এ ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা করছে না।

মানববন্ধনে অংশ নেওয়া নারী শ্রমিক সুফিয়া আক্তার বলেন, ‘বকেয়া বেতন-ভাতা না পেয়ে আমরা খুব অসহায় অবস্থায় আছি। ছেলে-মেয়ে নিয়ে সংসার চালাতে পারছি না। পাওনা টাকা পেলে ধারদেনা পরিশোধ করে একটা কিছু করতে পারতাম। তাই আমাদের চাওয়া ইপিজেড কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে আমাদের পাওনা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করুক।’

অন্যান্য শ্রমিকরা জানান, আমাদের চাকরি চলে যাওয়াতে আমরা খুব কষ্টে মধ্যে আছি। আমরা আমাদের সংসার চালাতে পারছি না, বাসা ভাড়া দিতে পারি না। ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দিতে পারিনা। বেকার অবস্থায় আছি, আমাদের যে বয়স এ বয়সে আমরা নতুন কোনো কারখানায় চাকরি নিতেও পারছি না। কোম্পানি যদি আমাদের পাওনা দিয়ে দিতো তাহলে আমরা অনন্ত একটা অটো কিনে বা কোনো ছোট খাট ব্যাবসা করে সংসার চালাতে পারতাম। তাই ইপিজেড কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন কোম্পানি যেন আমাদের তাড়াতাড়ি সকল বকেয়া বেতন-ভাতা বুঝিয়ে দেয় সেই ব্যবস্থা করুন।

দাফনের ১৬ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন, এলাকায় চাঞ্চল্য

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
দাফনের ১৬ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন, এলাকায় চাঞ্চল্য
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের সন্দ্বীপে পারিবারিক বিরোধের জেরে দাফনের ১৬ মাস পর কবর থেকে এক ব্যক্তির উত্তোলন করে অন্যত্র দাফন করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার মগধরা ইউনিয়নের প্যালেশ্যার বাজারসংলগ্ন ফতেহ আলী মালাদার বাড়ির বাসিন্দা মো. মোস্তফার মৃত্যুর পর পারিবারিক সম্মতিতে আত্মীয়দের জায়গায় তাকে দাফন করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন পর সম্প্রতি এ বিষয় নিয়ে পারিবারিক বিরোধ দেখা দেয়। পরে উভয় পক্ষের সম্মতিতে মরদেহ কবর থেকে উত্তোলন করে অন্য কবরস্থানে দাফন করা হয়।

মগধরা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শিক্ষক ওমর হায়দার বলেন, ‘এমন ন্যক্কারজনক ঘটনা আমাদের কলঙ্কিত করেছে।’

আরো পড়ুন
সিরাজগঞ্জে মেডিক্যাল শিক্ষার্থীকে গুলি, সেই প্রভাষকের ২১ বছর কারাদণ্ড

সিরাজগঞ্জে মেডিক্যাল শিক্ষার্থীকে গুলি, সেই প্রভাষকের ২১ বছর কারাদণ্ড

 

মগধরা প্যালেশ্যার বাজার ব্যবসায়ী জিয়াউল হাসান শিবলু বলেন, ‘বিষয়টি মীমাংসার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এ ঘটনায় এলাকায় ব্যাপক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।’

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার জানান, উভয় পক্ষের সম্মতিতে এ মরদেহ উত্তোলন করা হয়েছে।

লালপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম

নাটোর প্রতিনিধি
লালপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম
ছবি : কালের কণ্ঠ

নাটোরের লালপুর উপজেলায় একসঙ্গে তিনটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন আসিয়া আক্তার সুরাইয়া (২৫) নামে এক গৃহবধূ। সোমবার (১৮ মে) সকালে উপজেলার গোপালপুর এলাকায় অবস্থিত মুক্তার জেনারেল হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি এই তিন নবজাতকের জন্ম দেন।

আসিয়া আক্তার বিরোপাড়া গ্রামের মো. রাজু হোসেনের স্ত্রী।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে প্রসব বেদনা শুরু হলে স্বামী রাজু হোসেন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে একে একে তিনটি পুত্রসন্তানের জন্ম হয়। এর আগে এই দম্পতির ঘরে আড়াই বছর বয়সী আরো একটি ছেলেসন্তান রয়েছে। বর্তমানে মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন।

একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পাশাপাশি আর্থিক দুশ্চিন্তাও দেখা দিয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় চার সন্তানের ভরণপোষণ ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাবা রাজু হোসেন।

তিনি বলেন, তিন সন্তানের বাবা হতে পেরে তিনি খুশি হলেও তাদের লালন-পালন ও সংসারের ব্যয় মেটানো নিয়ে চিন্তায় আছেন।

আরো পড়ুন
সিরাজগঞ্জে মেডিক্যাল শিক্ষার্থীকে গুলি, সেই প্রভাষকের ২১ বছর কারাদণ্ড

সিরাজগঞ্জে মেডিক্যাল শিক্ষার্থীকে গুলি, সেই প্রভাষকের ২১ বছর কারাদণ্ড

 

হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন জানান, মা ও নবজাতকরা সুস্থ আছেন। তবে শিশুদের ওজন তুলনামূলক কম হওয়ায় তাদের কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।

চিংড়িতে জেলি পুশ, নরসিংদীতে ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি
চিংড়িতে জেলি পুশ, নরসিংদীতে ব্যবসায়ীকে জরিমানা
ছবি : কালের কণ্ঠ

নরসিংদী সদরে চিংড়ি মাছে অবৈধভাবে জেলি পুশ করানোর দায়ে এক মাছ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড়ে এমপি মার্কেটের মাছের পাইকারি আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম পরিমল দাস। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চিংড়ি মাছে জেলি পুশ করানোর দায়ে তাকে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১(১) ধারা অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় জব্দ করা জেলি মিশ্রিত প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জনসমক্ষে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান জানান, এর আগে গত ১৩ মে সদর উপজেলার বড়বাজার এলাকায় একই অপরাধে এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল। তিনি ওই পাইকারি ব্যবসায়ী পরিমল দাসের কাছ থেকেই মাছ কিনেছিলেন বলে জানিয়েছেন।

তিনি আরো বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রসিকিউশন হিসেবে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান সহযোগিতা করেন।