• ই-পেপার

টেকনাফ সীমান্তে গোলাগুলি, আতঙ্কে নাফ নদ ছাড়লেন জেলেরা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪ ভারতীয় গরুসহ ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪ ভারতীয় গরুসহ ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি’র পৃথক ৬টি অভিযানে ৩৫ লক্ষ ৫২ হাজার ৫০০টাকা মূল্যের চোরাচালানকৃত ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ  হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবি জানায়, রবিবার (১৭ মে) দিবাগত রাত ১টা থেকে সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযানগুলো পরিচালনা করা হয়।

বিজিবি আরও জানায়, শিবগঞ্জের মাসুদপুর বিওপির টহলদল শিবগঞ্জের পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে ১টি, সদরের জহুরপুর বিওপি সদরের নারায়নপুর ইউনিয়নের খরিফারচর এলাকা থেকে ৩টি, সদরের বাখের আলী বিওপি সদরের নারয়ারনপুর ইউনিয়নের সোনাদিয়ার চর এলাকা হতে ৪টি, সদরের ফরিদপুর বিওপি শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের কদমতলী চর এলাকা থেকে ৪টি এবং শিবগঞ্জের মনাকষা বিওপি সদরের সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা থেকে ২টি গরু জব্দ করে।  ১৪ গরুর জব্দ মূল্য ৩৫ লক্ষ টাকা। এছাড়া শিবগঞ্জের মনোহরপুর বিওপির টহলদল শিবগঞ্জের দূর্লভপুর ইউৃনিয়নের মনোহরপুর গ্রাম থেকে  ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।

আরো পড়ুন
পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধ

পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধ

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। চলতি মে মাসে এ পর্যন্ত ব্যাটালিয়নের আওতাধীন এলাকা থেকে  বিভিন্ন অভিযানে ৭২ লক্ষ ৮৭ হাজার টাকা মূল্যের ৩৩টি ভারতীয় গরু ও ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু ও মদ চোরাচালান রোধে কাজ করছে বিজিবি। এ জন্য সীমান্তের দূর্গম ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি
অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় গোপন ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামের মোস্তাকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী একজন প্রবাসী। ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মিরাজের। এ সময় গোপনে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি। তার পর থেকে ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করে আসছিলেন তিনি। ভুক্তভোগী নারী থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, মিরাজ আহমেদের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। ভুক্তভোগী নারীর মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে ডিসির ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ডিসির ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের মোবাইল ফোন ক্লোন করা হয়েছে। পাশাপাশি ভিন্ন আর একটি নম্বর হতে ডিসি সিরাজগঞ্জের পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছে অর্থ চাওয়া হচ্ছে। 

আরো পড়ুন
আবাসিক নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

আবাসিক নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

 

সোমবার (১৮ মে) দুপুরে জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেজ থেকে এসংক্রান্ত পোস্ট করে প্রতারিত না হওয়ার জন্য সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন
ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের আন্ত হল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের আন্ত হল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মোবাইল ফোন ক্লোন করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রতারিত না হতে সবাইকে সর্তক থাকতে বলা হয়েছে।

বাসস্টপেজের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
বাসস্টপেজের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
সংগৃহীত ছবি

বাসস্টপেজের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে স্কুলশিক্ষার্থীরা। সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারে সড়কের ওপর অবস্থান নেয় তারা। প্রায় দেড় ঘণ্টা সড়কে পরিবহন অবরোধ করে রাখার পর প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফেরে। বহু চিঠি চালাচালি আর পরিবহন নেতাদের ওয়াদা করেও কোনো কাজ না হওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

আন্দোলন চলাকালীন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন উপস্থিত হয়ে আজ থেকেই হাজীগঞ্জের বলাখাল বাজারে চাঁদপুরের দুটি গণপরিবহন ষ্টপেজ করা হবে বলে জানান।

আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, সড়কে চলাচলকারী বোগদাদ পরিবহন ও আইডি পরিবহনের স্থায়ী বাসস্ট্যান্ড বলাখালে প্রয়োজন। এ নিয়ে বলাখাল এলালার সুশীল সমাজ বারবার পরিবহন সেক্টরে ও প্রশাসনিক সেক্টরের চিঠি চালাচালি করেছেন। কিন্তু এ কাজ নিয়ে কোনো অগ্রগতি না দেখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারে সড়কের ওপর অবস্থান নেয় এখনকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় সড়কের দুই পাশে কয়েক কিলোমটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলাখালে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন ও  বোগদাদ পরিবহন ও আইডি পরিবহনের স্টপেজ করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে ক্লাসে ফিরে যায়।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানা অফিসার আব্দুল মান্নান, বলাখাল মকবুল আহমেদ কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মোশাররফ হোসেন, বলাকার জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ  খোদেজা আক্তার,  বলাকা চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন দাস, উপজেলা শ্রমিক নেতা রাশেদ আলম হীরা,ছাত্রনেতা সাগর হোসেন প্রমুখ।