<p>নাটোরের সিংড়ায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. রফিকুল ইসলাম (৪৫) ওই গ্রামের কেরামত আলীর ছেলে।</p> <p>রবিবার (৪ মে) দিনগত রাতে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।</p> <p>পুলিশ ও এলাকাবাসী জানা যায়, রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে প্রবেশ করে শয়নকক্ষে তাকে নির্মমভাবে হত্যা করে। সকালে বাড়ির লোকজন ও স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত সিংড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।</p> <p>এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।</p>