জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার (২ মে) বিকেলে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরবাজারে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি বোরহান উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর ইসহাক খন্দকার।

এ সময় বক্তারা বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের দাবি আরো জোরালোভাবে আন্দোলনের মাধ্যমে তুলে ধরা হবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা ইউসুফ মাদানী, লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল হক, এনপিপি জেলা সদস্য সচিব কাজী মাইনুদ্দিন তানভীর, বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণ জেলার সভাপতি আব্দুল কাইয়ুম এবং ইসলামী ছাত্রশিবির শহর সেক্রেটারি বোরহান উদ্দিন প্রমুখ।