• ই-পেপার

বর্ষা শুরুর আগেই মেঘনার ভাঙন, বসতভিটা রক্ষায় মানববন্ধন

বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম মৌলভীবাজার সফর। সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

এদিকে, বৃষ্টি উপেক্ষা করে শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভায় জনতার ঢল নেমেছে। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বুধবার (১৭ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। বৃষ্টি অব্যাহত থাকলেও ছাতা, রেইনকোট ও পলিথিন মাথায় দিয়ে মাঠে অবস্থান নেন অনেকে। মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক ও খোলা স্থানেও মানুষের ভিড় দেখা যায়।

প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় থাকা জনতার মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জনসভাকে কেন্দ্র করে পুরো শ্রীমঙ্গল শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরা উন্নয়ন, কর্মসংস্থান এবং মৌলভীবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে দিকনির্দেশনা ও ঘোষণার প্রত্যাশার কথা জানান।

জনসভাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন। বৃষ্টির মধ্যেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনসভাকে আরো প্রাণবন্ত করে তুলেছে।

স্থানীয়দের মতে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শ্রীমঙ্গলে এ ধরনের জনসমাগম বিরল, যা প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও উদ্দীপনার বহিঃপ্রকাশ।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে, দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর আগমনের আগেই প্রবল বাতাসে উপকারভোগীদের বসার জন্য নির্মিত একটি প্যান্ডেল ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চেরও কোনো ক্ষতি হয়নি।

‘এ গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না’ —চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
‘এ গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না’ —চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নে শরিফুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। 

চিরকুটে লেখা রয়েছে, এ দোকানে বিএনপির কোনো লোক বসবি না। যারা বসবি তাদের সমস্যা আছে। এ গ্রামে বিএনপির নাম গন্ধ-রাখবো না।’ 

শরিফুল ইসলাম একই এলাকার মকবুল হোসেনের ছেলে। পেশায় তিনি মুদি দোকানের পাশাপাশি চায়ের ব‍্যবসাও করেন। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের মত গতকাল রাত এগারোটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে ভোরে ফজরের নামাজ পড়ে দোকান খুলতে গিয়ে একটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু ও চিরকুট পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিই। পুলিশ এসে চিরকুট ও বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।’

 এ বিষয়ে কুমারীভাঙা পুলিশ ক‍্যাম্প ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এস আই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে নওদা মটমুড়া গ্রামের শরিফুল ইসলামের মুদি দোকানের সামনে একটি বোমাসাদৃশ্য বস্তু ও চিরকুট পড়ে আছে। সেগুলো আমরা উদ্ধার করে নিয়ে এসেছি।’

কালীগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মৃত্যু, দুই সহযোগী আটক

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
কালীগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মৃত্যু, দুই সহযোগী আটক
ফাইল ছবি

কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে পৌরসভার ঘোনাপাড়া এলাকায় ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরিসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান আনন্দ মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। পেশায় অটোরিকশাচালক হলেও তিনি চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক ব্যক্তি ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরির পাশে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করে। পরে ফ্যাক্টরির পেছনে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে থাকা পরিত্যক্ত তারের একটি অংশ কেটে সামনে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তাদের হাতে থাকা তারটি পাশের সচল বিদ্যুৎ লাইনের সঙ্গে স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সহযোগীরা তাকে ফেলে পালিয়ে যান।

খবর পেয়ে মধ্যরাতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার সকালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা আনন্দর দুই সহযোগী—একই এলাকার সাইফুলের ছেলে আশিক এবং বাঘেরপাড়া এলাকার অরুণের ছেলে খাইরুলকে আটক করে গণপিটুনি দেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয়দের দাবি, তাদের কাছ থেকে চুরি করা তারও উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) হায়াতুর রহমান বলেন, একজন মারা গেছেন। অপর দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজবাড়ী

কাঁচা মরিচ-পটলসহ কমল সব ধরনের সবজির দাম

রাজবাড়ী প্রতিনিধি
কাঁচা মরিচ-পটলসহ কমল সব ধরনের সবজির দাম
সংগৃহীত ছবি

রাজবাড়ীতে গত দুই সপ্তাহ ধরে সবজির বাজার দর কমে অর্ধেকে নেমেছে। বাজারে সবজির সরবরাহ বৃদ্ধির কারণে কেজিপ্রতি বিভিন্ন ধরনের সবজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। কমেছে কাঁচা মরিচের দামও।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে প্রতিকেজি পটল, ঝিঙ্গা, ভেন্ডি, করলা, বেগুন, পেঁপেসহ অন্যান্য সবজি বাজারে ৫০/৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে কেজিতে ২০/৪০ টাকা পর্যন্ত কমে ২৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ মান ভেদে বিক্রি হচ্ছে ৫০/৬০ টাকা কেজি দরে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা জানান, বাজারে সবজির সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির বাজার দর কমেছে। প্রকার ভেদে কেজিপ্রতি ২০ টাকা থেকে ৪০ টাকা কমেছে। দাম কমার কারণে সাধারণ ক্রেতারা সবজি কিনতে পারছেন।