পাবনার চাটমোহরে হিন্দু ধর্মাবলম্বীদের দেব-দেবী নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে আওলাদ হোসেন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আওলাদ ওই গ্রামের মোহর চাঁদের ছেলে। তিনি চাটমোহর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, সদ্য শেষ হওয়া চড়ক পূজা নিয়ে আওলাদ হোসেন একটি ভিডিও বানিয়ে সেখানে তিনি হিন্দুদের দেব-দেবী ও ধর্মাবলম্বীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে গত বুধবার (১৬ এপ্রিল) ‘কেসিপি মিন্টু ব্লগস’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করেন। পরে ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের নজরে আসে এবং ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় শুক্রবার সমীর বিশ্বাস নামের এক ব্যক্তি বাদী হয়ে চাটমোহর থানায় মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে আওলাদকে আটক করে।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চাটমোহর সম্প্রীতির শহর। এখানে ধর্ম নিয়ে কখনোই কোনো অপ্রীতিকর কখনো কোনো ঘটনা ঘটেনি। আমরা অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার চাই।

আরো পড়ুন

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে। আওলাদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।