• ই-পেপার

মহিপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, আতঙ্কে হাজারো পরিবার

গরু আনতে গিয়ে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
গরু আনতে গিয়ে বজ্রাঘাতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে জাহাঙ্গীর তালুকদার নামে  এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) বিকালে উপজেলার বারহাট্টা ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর তালুকদার (৩৫) ওই গ্রামের মৃত আব্দুর রশিদ তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকেই আকাশ মেঘলা হয়ে ওঠে। এর মধ্যে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের মাঠে বেঁধে রাখা গরু আনতে যান জাহাঙ্গীর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, মাঠ থেকে গরু আনতে গিয়ে জাহাঙ্গীর বজ্রাঘাতের শিকার হন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি : ভিডিও থেকে নেওয়া।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

আজ রবিবার সকাল ৬টার দিকে আব্দুল্লাহপুর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ মিছিল করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, শাহীন আহমেদের ভয় নাই, রাজপথ ছাড়ি, নাইসহ বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদের দিকনির্দেশনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি আব্দুল্লাহপুর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রদক্ষিণ শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি পলাতক আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে  দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। মিছিলকারীদের শনাক্ত করা হলে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করক হবে।  তাদের গ্রেপ্তারের অভিযান চলছে।

ফুটবলপ্রেমকে সবুজ আন্দোলনে রূপ দিচ্ছে ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’

অনলাইন ডেস্ক
ফুটবলপ্রেমকে সবুজ আন্দোলনে রূপ দিচ্ছে ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’
সংগৃহীত ছবি

ফুটবলের প্রতি ভালোবাসাকে পরিবেশ ও জলবায়ু সচেতনতার কাজে লাগিয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’।

সংগঠনটি জানিয়েছে, দেশের বিভিন্ন জেলায় ৪ হাজার দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার ৬০০টি চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ জয়ের পর দেশের বিভিন্ন জেলায় ৩৬ হাজার গাছের চারা রোপণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করে পরিবেশবান্ধব সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে।

আগামী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার মানিকগঞ্জের কৌড়ি গ্রামে ৪০০টি গাছের চারা রোপণ করা হবে। এরপর ২৭ জুন কক্সবাজারে আরও এক হাজার চারা রোপণের পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত ৪ হাজার গাছ রোপণের লক্ষ্য পূরণ হবে বলে আশা করছেন আয়োজকরা।

এই উদ্যোগের মাধ্যমে ফুটবল সমর্থক ও তরুণদের নিজ নিজ এলাকায় গাছ রোপণ ও পরিচর্যায় উৎসাহিত করা হচ্ছে। অংশগ্রহণকারীদের অন্তত ১০টি করে গাছ রোপণ ও সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠকদের মতে, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি সামাজিক পরিবর্তনেরও শক্তিশালী মাধ্যম।

তাদের ভাষায়, ‘ফুটবল মানুষকে এক করে, আর গাছ আমাদের ভবিষ্যৎকে রক্ষা করে। আমরা ফুটবলের আবেগকে জলবায়ু কর্মকাণ্ডে রূপ দিতে চাই।’

কর্মসূচিতে আম, কাঁঠাল, নারকেল, নিম, আমলকী, অর্জুন, বহেরা ও শজনেসহ বিভিন্ন দেশীয় গাছের চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে।

ফুটবলভিত্তিক এ কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি বিয়ে, জন্মদিন, মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বৃক্ষরোপণে উৎসাহ দিয়ে আসছে। গত পাঁচ বছরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া নবজাতকদের পরিবারের মধ্যে প্রায় দুই হাজার চারা বিতরণ করা হয়েছে।

চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি ও উদ্যোগের অন্যতম উদ্যোক্তা শাখাওয়াত উল্লাহ জানান, আর্জেন্টিনা যদি আগামী বিশ্বকাপে শিরোপা জেতে, তবে দেশব্যাপী আরো ৪০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের আশা, ফুটবলের ইতিবাচক আবেগকে কাজে লাগিয়ে এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

তিতাস-হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সংগৃহীত ছবি

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।

সেলিমা আহমাদ ১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন। 

সেলিমা আহমাদ নিটল-নিলয় গ্রুপের অটোমোবাইল, সিমেন্ট, কাগজ, রিয়েল এস্টেট, ইলেকট্রনিকস ও আর্থিক সেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০১ সালে তিনি বিডব্লিউসিসিআই প্রতিষ্ঠা করেন। নারী উদ্যোক্তা সৃষ্টি, সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং অর্থনৈতিক ক্ষমতায়নে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি হোমনা-তিতাসের অবকাঠামো, শিক্ষা ও নারী আত্মকর্মসংস্থানে কাজ করেন।

সেলিমা আহমাদ এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদের স্ত্রী। 

এফবিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, লাশ দেশে আনার পর সেলিমা আহমাদের জানাজা ও দাফন করা হবে।