• ই-পেপার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে কারখানা শ্রমিকের মরদেহ উদ্ধার

নকল টুথপেস্ট সরবরাহসহ নানা অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নকল টুথপেস্ট সরবরাহসহ নানা অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের অভিযানে নকল টুথপেস্ট ও কেবল তার সরবরাহ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৪ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক টাঙ্গাইলের আসাদুজ্জামান রুমেল।

জানা গেছে, অভিযানে নকল টুথপেস্ট ও কেবল তার সরবরাহের দায়ে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারের সিকদার এন্টারপ্রাইজের মালিক আশরাফ সিকদারকে ৮ হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ইন্দারজানি বাজারের এআর মেডিকেল হলের মালিক আরিফুর রহমানকে ৭ হাজার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে বড়চওনা যুথি বেকারির মালিক মিলন মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক টাঙ্গাইলের আসাদুজ্জামান রুমেল জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

স্বাস্থ্যবিধি না মানায় লক্ষ্মীপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
স্বাস্থ্যবিধি না মানায় লক্ষ্মীপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ব্যবসায়িক লাইসেন্স নবায়ন না করায় তিনটি হোটেল ও একটি মুদি দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুন) দুপুরে পৌর শহরের থানা রোড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকা ও আরাফাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে থানা রোডের রংধনু হোটেলকে ২ হাজার টাকা, সুবাদ হোটেলকে ৩ হাজার টাকা এবং কানাই চন্দ্র কর হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ব্যবসায়িক লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মেসার্স কানু ভূষণ দাস নামে একটি মুদি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

সাপাহার সীমান্তে আবারও ৯ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহার সীমান্তে আবারও ৯ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা
সংগৃহীত ছবি

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার (২৪ জুন) ভোর ৪টা ১০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ২৪৪ পিলার এলাকা দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তি বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। টহলরত আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শূন্য লাইনের মধ্যে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফ’র-পুশ ইনের শিকার ব্যক্তিরা শূন্যরেখায় অবস্থান করছে এবং বিজিবি ও বিএসএফ সদস্যরা মুখোমুখী অবস্থানে রয়েছেন।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘খবর পাওয়ার পরপরই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। বর্তমানে সংশ্লিষ্টরা শূন্য লাইনের ভেতরে অবস্থান করছেন এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের পুশইনের অভিযোগের বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী ও কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।’

ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিবুর হক তামিম (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিবুর খুলনা খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে। 

পুলিশ জানায়, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সাকিবুল হক তামিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যাগে থাকা ১৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। 

ফকিরহাট মডেল থানা পুলিশের এসআই মানিক রাজবংশী বাদী হয়ে গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। 

ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার সাকিবুর বুধবার ভোররাতের দিকে মাদক বিক্রির জন্য আট্টাকী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে কারখানা শ্রমিকের মরদেহ উদ্ধার | কালের কণ্ঠ