• ই-পেপার

১০ নম্বর জার্সির নেইমারকে দেখা যাবে ‘ফলস নাইনের’ ভূমিকায়

আর্জেন্টিনা সমর্থকদের দুঃসংবাদ দিলেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা সমর্থকদের দুঃসংবাদ দিলেন স্কালোনি
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ছবি : ফিফা

টানা দুই জয়ে ‘জে’ গ্রুপ থেকে সবার আগে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করা লিওনেল মেসির বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বনে যাওয়া—সব মিলিয়ে আর্জেন্টিনার জন্য গত রাতটা ছিল নিখাদ আনন্দের। 

কিন্তু আনন্দের মাঝেই আর্জেন্টাইনদের বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো। দলের নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 

ডালাসে কাল অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে অস্বস্তি অনুভব করেন রোমেরো। ৫৭ মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ লিওনেল স্কালোনি। ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের এই সেন্টার ব্যাকের বদলি নামেন নিকোলাস তালিয়াফিকো। 

Romero
হাঁটুর চোট নিয়ে কাল মাঠ ছেড়েছেন ক্রিস্তিয়ান রোমেরো। ছবি: ফিফা

ম্যাচ শেষে স্কালোনি নিশ্চিত করেছেন, ডান হাঁটুতে চোট পাওয়ার কারণে রোমেরোকে তুলে নিয়েছেন তিনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘ওর চোট কতটা গুরুতর, তা এখনো জানি না। তবে এ ধরনের সমস্যায় সে আগেও ভুগেছে। আশা করি, এবারের চোট গুরুতর কিছু নয়। সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই নয়, যেকোনো ফুটবলারের জন্য এমন কিছু ভালো ব্যাপার নয়।’

রোমেরোও দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী, ‘এটা গুরুতর কিছু নয়। ৩-৪ দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাব। আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরব।’ 

গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ আগামী রবিবার (২৮ জুন) জর্দানের বিপক্ষে। নকআউট পর্বে খেলা নিশ্চিত হওয়ায় সেই ম্যাচে রোমেরোকে বিশ্রাম দিতে বিকল্পদের ওপর আস্থা রাখতে পারেন স্কালোনি। 

তিনি সেই ইঙ্গিতই দিয়েছেন, ‘সে (রোমেরো) যদি নাও থাকে, তাহলে যে খেলবে, সে অবশ্যই ভালো করবে। সবাইকে দলে পাওয়া সব সময়ই ইতিবাচক বিষয়।’

ব্রাজিলের গোলকিপারদের জার্সি বদলে ফেলার সিদ্ধান্ত ফিফার

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের গোলকিপারদের জার্সি বদলে ফেলার সিদ্ধান্ত ফিফার
বিশ্বকাপে ব্রাজিলের তিন গোলকিপার (বাঁ থেকে) এদেরসন, ওয়েভারতন ও আলিসন। ছবি : ফিফা

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের আগে ব্রাজিলিয়ান গোলকিপারদের জার্সির রং বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

ও গ্লোবো লিখেছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের তিন গোলকিপার আলিসন, এদেরসন ও ওয়েভারতনের লাল জার্সি পরার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি গোলকিপারদের গাঢ় সবুজ জার্সি, শর্টস ও মোজা পরে খেলার নির্দেশ দিয়েছে। আর এই ম্যাচে স্কটল্যান্ডের গোলকিপাররা পরবেন ধূসর রঙের জার্সি।

শেষ মুহূর্তে কেন এই পরিবর্তন আনা হলো, সে বিষয়ে ফিফা কোনো ব্যাখ্যা দেয়নি। তবে ম্যাচের অফিশিয়াল কিট গ্রাফিকসে স্পষ্ট দেখা গেছে, নির্ধারিত লাল জার্সির পরিবর্তে গাঢ় সবুজ জার্সি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, বিশ্বকাপে গোলকিপারদের লাল রঙের কোনো জার্সি বানানোই হয়নি। এমনকি ব্রাজিল দলের কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির ওয়েবসাইটেও এই ম্যাচের জন্য গোলকিপারদের গাঢ় সবুজ জার্সি পাওয়া যাচ্ছে। এর একটি নাইকির নিজস্ব সংস্করণ, অন্যটি জর্দান ব্র্যান্ডের।

‘সি’ গ্রুপে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এবার স্কটল্যান্ড হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে ওঠার লক্ষ্য কার্লো আনচেলত্তির দলের। এই ম্যাচ দিয়েই প্রায় তিন বছর পর দেশের হয়ে খেলবেন নেইমার জুনিয়র।

বিশ্বকাপের মাঝেই পুরনো ঠিকানায় ফিরলেন সিলভা

বিশ্বকাপের মাঝেই পুরনো ঠিকানায় ফিরলেন সিলভা

ব্রাজিলের পুরো দল এখন ব্যস্ত ‘হেক্সা’ মিশনে। সেলেসাওদের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার একটা জোর গুঞ্জন অবশ্য ছিল থিয়াগো সিলভাকে ঘিরে। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে জায়গা না পেলেও নিজের চেনা ‘ঘরে’ ফিরেছেন ব্রাজিলের সাবেক এই তারকা ডিফেন্ডার।

গত সোমবার অভিজ্ঞ এই ডিফেন্ডারের প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফ্লুমিনেন্সে। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবটির জার্সিতে খেলবেন ৪১ বছর বয়সী এই তারকা।

২০২৫-এর শেষে ফ্লুমিনেন্সের অনিচ্ছা সত্ত্বেও রিও ডি জেনিরোর এই ক্লাবটি ছেড়েছিলেন থিয়াগো সিলভা। ক্লাবের ম্যানেজমেন্ট চেয়েছিল ডিফেন্ডার যেন তাঁর চুক্তি অনুযায়ী ২০২৬-এর মাঝামাঝি পর্যন্ত দলেই থেকে যান, কিন্তু সিলভাকে তারা ধরে রাখতে পারেনি। সেই সময় ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্সের’ একটি প্রতিবেদনে জানিয়েছিল, ম্যানেজমেন্টের ইচ্ছা ছিল এই অভিজ্ঞ ডিফেন্ডারকে যতটা সম্ভব বেশি সময় দলের সঙ্গে রাখা।

আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
ছবি : রয়টার্স

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুই দাপুটে জয়ে গতকাল রাতেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আর আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের পর আলবিসেলেস্তেদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত।

গ্রুপ পর্বের বাধা তো পেরোনো গেল, তবে রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ কারা হচ্ছে? এই নিয়ে এখন ফুটবলবিশ্বে তুমুল জল্পনা-কল্পনা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ সেরা হওয়ায় নকআউটে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। এই গ্রুপে থাকা চার দল হলো– স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব।

ইতোমধ্যে রাউন্ড অব বত্রিশের দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন (আর্জেন্টিনা) এবং ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। আর্জেন্টিনার সমর্থকদের জন্য মজার ব্যাপার হলো, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সাবেক হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। ফলে ঘরের মাঠের চেনা আঙিনাতেই নকআউটের মিশন শুরু করবেন মেসিরা।

‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপরই পুরোপুরি নির্ভর করছে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে।