• ই-পেপার

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নড়াইলে শিশু ধর্ষণের মামলায় কিশোর গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
নড়াইলে শিশু ধর্ষণের মামলায় কিশোর গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নড়াইল সদর উপজেলার একটি গ্রামে চার বছর বয়সী এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই)রাতে মামলা হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ও অভিযুক্তের বাড়ি একই এলাকায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) বিকেলে অভিযুক্ত কিশোর প্রতিবেশী ওই শিশুকে ফুসলিয়ে এলাকার একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের করে। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায় ওই শিশু।

ভুক্তভোগী শিশু জানায়, এর আগেও অভিযুক্ত কয়েকবার একই ধরনের ঘটনা ঘটিয়েছে। পরে শনিবার রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

বুড়িচংয়ে কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন, ৫ যুবকের কারাদণ্ড

বুড়িচং -ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচংয়ে কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন, ৫ যুবকের কারাদণ্ড
সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে বসে ইয়াবা সেবনের সময় পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার আল হেলাল কোল্ড স্টোরেজে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

জানা গেছে, কোল্ড স্টোরেজের ভেতরে কয়েকজন যুবক ইয়াবা সেবন ও বিক্রয় করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং ৫১ পিস ইয়াবাসহ পাঁচ যুবককে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ময়নামতি ইউনিয়নের শরিফপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. রাকিব (২৮), সমেশপুর এলাকার শহীদ মিয়ার ছেলে মো. শাহিন (২৯), জালালপুর এলাকার মফিজুল ইসলামের ছেলে সৈকত আহমদ ইমন (২৫), শরিফপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে মেহেদী হাসান শান্ত (২৭) এবং জালালপুর এলাকার মো. মানিকের ছেলে মো. সোহেল রানা (২৮)।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তদের রবিবার (২৬ জুলাই) সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা সেবনের আলামত ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

বাড়ির ছাদে করছিলেন গাঁজা চাষ বরখাস্ত কনস্টেবল!

অনলাইন ডেস্ক
বাড়ির ছাদে করছিলেন গাঁজা চাষ বরখাস্ত কনস্টেবল!
সংগৃহীত ছবি

ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নিজ বসতবাড়ির ছাদে টবে গাঁজা গাছ চাষের অভিযোগে অংকন দে (২৯) নামে এক বরখাস্ত পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। এসময় বাড়ির ছাদ থেকে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার ৮ নম্বর ওয়ার্ড অভিযুক্তের বাড়ি থেকে তাকে আটক করা হয় আটক উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন দে (তপন)-এর ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, অংকন আগে বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ইয়াবাসহ আটক হওয়ার একটি ঘটনায় তিনি সাময়িক বরখাস্ত হন। এরপর থেকে নিজ এলাকায় অবস্থান করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘অভিযানে উদ্ধার হওয়া তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে’। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডিআইজি মোস্তাফিজুর রহমান

অপরাধীকে শাস্তি দিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না

খুলনা অফিস
অপরাধীকে শাস্তি দিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না
সংগৃহীত ছবি

অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, অপরাধীর কোনো পরিচয় নেই। কোনো রাজনৈতিক দল বা পরিচয়ের ভিত্তিতে নয়, অপরাধের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৬ জুলাই) সকালে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি গোয়েন্দা তথ্যনির্ভর (ইন্টেলিজেন্স-বেসড), প্রযুক্তিনির্ভর (টেক-বেসড) এবং কমিউনিটি এনগেজমেন্টভিত্তিক পুলিশিংয়ের সমন্বয়ে খুলনা রেঞ্জে কার্যকর আইন-শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে অপরাধ প্রতিরোধ ও তদন্ত আরো ফলপ্রসূ হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকে সম্পৃক্ত করেই পুলিশিং পরিচালিত হবে। অপরাধ সংঘটনের পর শুধু ব্যবস্থা নেওয়া নয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণেও গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে মোবাইল প্রযুক্তি, ডিজিটাল তথ্য-উপাত্ত এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে ডিআইজি বলেন, পুলিশের কার্যক্রমের মূল্যায়ন ও জনসাধারণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা পুলিশি সেবার মানোন্নয়নে সহায়ক হবে।

মতবিনিময় সভায় খুলনা জেলার পুলিশ সুপার মো. তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু | কালের কণ্ঠ