• ই-পেপার

পরীক্ষায় না দেখানোয় মাথার খুলি ভাঙল সহপাঠীরা, ৮ দিন পর মৃত্যু

  • দুই থানার ঠেলাঠেলিতে হয়নি মামলা

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল। আমরা সব সময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে।

শুক্রবার (১২ জুন) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ভবন উদ্বোধন শেষে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাকশালকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। বিগত একটা সময়ে প্রত্যেকটা সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। তখন তিনি সকল সংবাদপত্রকে খুলে দিয়েছিলেন। সব সাংবাদিককে স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনে স্বাধীনতা দিয়েছিলেন। শহীদ জিয়ার সেই দল ১৭ বছর আন্দোলনের পর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারে এসেছে।

তিনি বলেন, বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা স্বৈরাচার দ্বারা মতপ্রকাশ ও সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্যাতিত হয়েছে। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে। অনেকেই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অনেকে আহত ও নিহত হয়েছে। অনেকের পরিবার অনেক কষ্ট থেকেছে ১৭-১৮ বছর। তাদের আমি স্মরণ করছি। আপনারা যারা সাংবাদিকরা বিগত দিনে অত্যন্ত অত্যাচারের মধ্যে থেকেও সত্য সংবাদটি সাহসের সঙ্গে পরিবেশন করেছেন, তাদের এই সাহসিকতার জন্য অবশ্যই সাধুবাদ জানাচ্ছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর সাংবাদিকরা গুলি উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ পরিবেশন করেছেন। তৎকালীন বিএনপি পাশে দাঁড়িয়েছেন। উনারা যদি সঠিক সংবাদ পরিবেশন না করতেন তাহলে সারাদেশের মানুষ জানত না স্বৈরাচারের দ্বারা মানুষ কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন।

বিএনপির এ নেত্রী বলেন, ৫ আগস্টে যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল, সেই সংবাদটি সাংবাদিকরা সুষ্ঠুভাবে পরিবেশন করেছিলেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামের সংবাদ পরিবেশন করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়ন উপজেলা গ্রামে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, সেই সংবাদ পরিবেশন করেছেন। এজন্য দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

সাংবাদিক পেশাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র পেশা আখ্যায়িত করে তিনি বলেন, আপনারা যেমন সংবাদ প্রকাশ করতে পারেন আবার অনেক সাংবাদিক অনেক সংবাদপত্রে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন হচ্ছে। অনেক সময় এআই ব্যবহার করে বিরোধী মতকে ভুলভাবে প্রকাশ করা হচ্ছে। সেগুলোর বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার আছে। সুতরাং আমাদের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।

এর আগে ফিতা কেটে ও দোয়ার মধ্য দিয়ে প্রেসক্লাবের ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফ প্রমুখ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে কামারখোলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে শ্রীনগর রেলওভার ব্রিজের ঢালে এক ব্যক্তি আহত অবস্থায় পড়ে থাকার খবর পায় শ্রীনগর ফায়ার সার্ভিস।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে কী কারণে ওই ব্যক্তি এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে পড়েছিলেন, সে বিষয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন নাকি অন্য কোনো কারণে সেখানে পড়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

ঠাকুরগাঁওয়ে বৃষ্টিও বাধা হতে পারেনি আর্জেন্টাইন সমর্থকদের র‍্যালিতে

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বৃষ্টিও বাধা হতে পারেনি আর্জেন্টাইন সমর্থকদের র‍্যালিতে
ছবি: কালের কণ্ঠ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বাইক র‍্যালি। আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ (বড় মাঠ) থেকে প্রায় ৩০০টি মোটরবাইক নিয়ে এই বিশাল শোভাযাত্রাটি বের হয়।

নীল-সাদা পতাকা, জার্সি ও প্রিয় দলের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বড় মাঠসহ শহরের প্রধান সড়কগুলো। র‍্যালিটি ঠাকুরগাঁও পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও রোড ও বালিয়াডাঙ্গী এলাকা ঘুরে আবার পূর্বের স্থানে এসে শেষ হয়। র‍্যালি চলাকালীন হঠাৎ বৃষ্টি শুরু হলেও সমর্থকদের উচ্ছ্বাসে তা বিন্দুমাত্র ভাটা ফেলতে পারেনি। বৃষ্টিতে ভিজেই সমর্থকরা তাদের উল্লাস প্রকাশ করতে থাকেন।

আর্জেন্টিনার সমর্থকরা জানান, বিশ্বকাপের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শহরের ফুটবলপ্রেমীদের মাঝে একটি ইতিবাচক বার্তা দিতে চান সমর্থকরা। তারা সকল ফুটবলপ্রেমীর কাছে প্রিয় দলের জন্য দোয়া কামনা করেন। একই সাথে বিভিন্ন দলের সমর্থকদের পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বজায় রাখার আহ্বান জানান, যাতে খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের কটাক্ষ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

00

​আর্জেন্টিনা সমর্থক আশিকুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক। আমার বাবা এবং দাদাও আর্জেন্টিনার খেলা ভালোবাসতেন। সেই ধারাবাহিকতায় আমরাও এই প্রিয় দলকে মনে-প্রাণে সমর্থন করে আসছি। এবারও ইনশাআল্লাহ ট্রফি আমাদের ঘরেই আসবে।’

র‍্যালিতে অংশ নেওয়া আরেক সমর্থক মারুফ হাসান বলেন,‘হঠাৎ বৃষ্টি এসে আমাদের কিছুটা বাধা দিলেও আমাদের আনন্দ একটুও কমেনি। বৃষ্টিতে ভিজেই আমরা র‍্যালি শেষ করেছি। গতবারের মতো এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জয় করবে—এটাই আমাদের বিশ্বাস।’

ঠাকুরগাঁও শহরে ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই বিশাল মোটরবাইক শোভাযাত্রাটি জেলাজুড়ে বিশ্বকাপ উন্মাদনায় এক নতুন মাত্রা যোগ করেছে।

মসজিদের ৬ এসি ভেঙে কম্প্রেসার-তামার পাইপ চুরি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মসজিদের ৬ এসি ভেঙে কম্প্রেসার-তামার পাইপ চুরি
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মসজিদের ছাদ থেকে ৬টি এসি ভেঙে ভেতর থেকে কম্প্রেসার, তামার পাইপ ও বৈদ্যুতিক তার নিয়ে গেছে চোর। বৃহস্পতিবার (১১ জুন) রাতে জেলার নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড মাঝিকাড়া পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় এশার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ তালাবদ্ধ করে বাড়িতে চলে যায়। পরে ভোরে ফজর নামাজের সময় মূল গেটের তালা খুলে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করেন তারা। তবে শুক্রবার দুপুরে জুমার আজান দেওয়ার পর এসি চালু করার জন্য চেষ্টা করলে দেখেন কোনো এসিই চালু হচ্ছে না। এসময় মসজিদের ছাদে থাকা এসি চেক করতে গিয়ে দেখা যায়, ৬টি এসি ভেঙে ভেতর থেকে কম্প্রেসার, তামার পাইপ ও বৈদ্যুতিক তারসহ আনুমানিক ৭ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।

মাঝিকাড়া পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মসজিদের ৬টি এসি ভেঙে ভেতর থেকে কম্প্রেসার, তামার পাইপ ও বৈদ্যুতিক তার বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় চুরি করে নিয়ে গেছে। সপ্তাহে একদিন শুক্রবার এসিগুলো চালু করা হতো, প্রচণ্ড গরমের জন্যই মুসল্লিদের কাছ থেকে টাকা তুলে এসির ব্যবস্থা করা হয়েছিল। এখন আবারও এই গরমে এসি ছাড়া মুসল্লিদের নামাজ আদায় করতে কষ্ট করতে হবে।

এ বিষয়ে শুক্রবার রাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী কালের কণ্ঠকে বলেন, মসজিদ কর্তৃপক্ষ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষায় না দেখানোয় মাথার খুলি ভাঙল সহপাঠীরা, ৮ দিন পর মৃত্যু | কালের কণ্ঠ