• ই-পেপার

হালখাতার টাকা তুলতে ব্যবসায়ীর অভিনব কায়দা

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে জ্যোতি কর্মকার নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঝিলিম ইউনিয়নের পাওয়েল গ্রামের নয়ন কর্মকারের মেয়ে।

স্থানীয়, হাসপাতাল ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) সন্ধ্যায় নিজ বাড়িতেই শিশুটির ডান পায়ে সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদেরকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, শিশুটিকে  সাপে কাটার বেশ কিছুক্ষণ পর মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রথমে তাকে গ্রাম্য ওঝার কাছে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গোলাম লুৎফল হাসান ও গ্রাম পুলিশ আব্দুল জলিল বলেন, নিজ বাড়িতে শিশুটিকে সাপে কাটার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। ওই এলাকায় সাপের উপদ্রব রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে বলেও জানান চেয়ারম্যান।

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে সাথী (৩৮) নামের এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মো. জনি (৪০) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৭ জুন) বিকেলে বন্দরে উপজেলার ঝাউতলা এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উপজেলার ঝাউতলা এলাকার একটি বাসায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ফ্ল্যাটের ভেতর থেকে গলা কাটা অবস্থায় সাথীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তার স্বামী জনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সাথী ও তার স্বামী জনি প্রায় ৫ বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। জনি স্থানীয়ভাবে একটি সেলুনে কর্মচারী হিসেবে কাজ করতেন।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, মাত্র ১২ দিন আগে সাথীর এক মেয়ের বিয়ে হয়েছে। এ ছাড়া তার ১৬ বছর বয়সী একটি ছেলে রয়েছে। সে স্থানীয় এলাকায় কাজ করে।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

তিনি আরো জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আশুলিয়ায় শিশু ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় শিশু ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত ফার্মেসী ব্যবসায়ী সিয়ামকে (৪০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

‎বুধবার (১৭ জুন) বিকালে আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটেছে।

থানা পুলিশ ও ‎স্থানীয়রা জানায়, বিকালে শিশুটি পেটের ব্যথার ওষুধ কেনার জন্য ওই ফার্মেসিতে গেলে ফার্মেসী ব্যবসায়ী সিয়াম তাকে কৌশলে ফার্মেসীর ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়। ভুক্তভোগী শিশুটি ধর্ষণের বিষয়টি সবাইকে জানালে এলাকাবাসীরা অভিযুক্ত ধর্ষক সিয়ামকে আটক করে গণধোলাই দেয়।

একপর্যায়ে এলাকাবাসীরা বিষয়টি পুলিশকে ফোন করে জানায়। খবর পেয়ে আশুলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষক সিয়ামকে আটক করে থানায় নিয়ে যায়। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনা শুনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে পুলিশ অভিযুক্ত সিয়ামকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে গণধোলাইয়ে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানোর পাশাপাশি বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার প্রতিনিধি
সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান
সংগৃহীত ছবি

মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর বাসভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড বিতরণ’ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত প্রবীণ এই নেত্রীর বাসভবনে যান।

সাক্ষাৎকালে খালেদা রাব্বানী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং পুরোনো ছবি দেখান। এই আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রী খালেদা রাব্বানীর সঙ্গে বেশ কিছু সময় কাটান। তিনি এই প্রবীণ নেত্রীর চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

খালেদা রাব্বানী বিএনপির রাজনীতিতে একজন অত্যন্ত ত্যাগী ও প্রবীণ ব্যক্তিত্ব। তিনি কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন।

তিনি একাধিক মেয়াদে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন (২য়, ৫ম, ৬ষ্ঠ সংসদে আসন-২৫ এবং ৮ম সংসদে আসন-১০)।

প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহিদুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হালখাতার টাকা তুলতে ব্যবসায়ীর অভিনব কায়দা | কালের কণ্ঠ