• ই-পেপার

তুচ্ছ ঘটনায় রাস্তায় স্কুল শিক্ষার্থীদের মারামারি

বারান্দার চালে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, যুবকের মৃত্যু

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
বারান্দার চালে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, যুবকের মৃত্যু
আকাশ মিয়া। সংগৃহীত ছবি

নেত্রকোনার বারহাট্টায় পেয়ারা পাড়তে বসতঘরের চালে উঠে বিদ্যুৎস্পর্শে আকাশ মিয়া (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার সিংধা ইউনিয়নের ধনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

আকাশ মিয়া একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, নিজেদের বসতঘরের বারান্দার চালে উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। বারান্দার পাশেই বিদ্যুতের লাইন রয়েছে। এক পর্যায়ে তিনি অসাবধানতাবশত ওই তারের স্পর্শে চলে আসেন এবং বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের মোহনগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম আকাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলগঞ্জে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনের উৎসব

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
কমলগঞ্জে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনের উৎসব
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সোয়া ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী ও ইসকন মন্দির থেকে পৃথকভাবে দুটি উল্টো রথযাত্রা বের করা হয়। নারী, পুরুষ ও শিশু ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রা দুটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়।

এর আগে বিকেল ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী প্রাঙ্গণে রথযাত্রার তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুমন দের সঞ্চালনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু এবং রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, রথযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভূষণ রায়, লোকনাথ সেবা সংঘের সভাপতি অর্জুন দেব, সাধারণ সম্পাদক অলক দেবসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় ভক্তরা হরিনাম সংকীর্তন, ঢাক-করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি করেন। রঙিন সাজে সজ্জিত রথের সঙ্গে হাজারো ভক্ত পদযাত্রায় অংশ নেন। শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ শোভাযাত্রা উপভোগ করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বক্তারা বলেন, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুধু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধেরও প্রতীক। প্রতিবছরের মতো এবারও উৎসবটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা শুরু হয় এবং নয় দিন পর উল্টো রথযাত্রা বা ‘বাহুদা যাত্রা’র মাধ্যমে তাঁরা পুনরায় মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। সেই ঐতিহ্য অনুসরণ করেই কমলগঞ্জে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটে।

সাটুরিয়ায় রান্নার জ্বালানি রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়ায় রান্নার জ্বালানি রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলু মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে নিজ বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হরগজ দক্ষিণপাড়া ইয়াকুব মোল্লার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে লাভলু মোল্লার বসতবাড়ির রান্নাঘরে লাকড়ি রাখার সময় ওপরে থাকা ঝার ফ্যানের তার ছিড়ে লাভলু মোল্লার বুকে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় তখন তাহার ছেলে আবির মোল্লা (১৪) দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে লাভলু মোল্লাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শিবালয়ে ঋণের চাপে ঝরে গেল এক জনপ্রতিনিধির জীবন

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
শিবালয়ে ঋণের চাপে ঝরে গেল এক জনপ্রতিনিধির জীবন
রেজাউল করিম লাভলু

ঋণের বোঝা কখনো কখনো মানুষের জীবনের চেয়েও ভারী হয়ে উঠে। দিনের পর দিন সেই চাপ বয়ে বেড়াতে বেড়াতে একসময় নিভে যায় বেঁচে থাকার শেষ আলোও। মানিকগঞ্জের শিবালয়ে ঋণের টাকা জোগাড় করতে না পেরে হতাশায় রেজাউল করিম লাভলু (৪৫)  নামের এক ইউনিয়ন পরিষদের সদস্যের আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার অন্বয়পুর তার নিজ বসতবাড়ির আম গাছের ডালের সঙ্গে রশি দিয়ে ফাঁসিতে ঝোলা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ইউপি সদস্য শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য। মরহুম শাজাহানের ছেলে রেজাউল করিম লাভলু।

নিহত রেজাউলের ছেলে মো. রাকিব হোসেন ও তার মা কালের কণ্ঠকে বলেন, আরিচা ঘাটের শিবালয় মৎস্য আড়ত ব্যবসায়িক সমবায় সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সময় ৫ লাখ টাকা দেনায় পড়েন লাভলু। বিষয়টি নিয়ে সংগঠনের সভাপতি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশের মধ্যস্থতায় দুই লাখ টাকা পরিশোধ করেছিলেন। বাকি তিন লাখ টাকা জোগাড় করতে না পেরে হতাশায় আজ শুক্রবার বসতবাড়ির আম গাছের ডালে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। 

শিবালয় মৎস্য আড়ত ব্যবসায়িক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামান খান হিরু বলেন, লাভলু সমিতির দায়িত্ব পালন করার সময়ে ৫ লাখ টাকা তার কাছে পাওনা হয় সমিতি। পরে সব সদস্যের সিদ্ধান্তে থানায় অভিযোগ দেওয়া হয়েছিল। দুই লাখ টাকা একবার পরিশোধ করেছিল। বাকি তিন লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু এ জন্য তাকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঋণের কারণে  আত্মহত্যা করে এমন শুনেছি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তুচ্ছ ঘটনায় রাস্তায় স্কুল শিক্ষার্থীদের মারামারি | কালের কণ্ঠ