• ই-পেপার

বলেশ্বরে ফেরি চালু: দুই তীরের উল্লাস রূপ নিলো বিক্ষোভে

  • ফেরির ইজারা নিয়ে জনসাধারণের পারাপারে টোল আদায় করা হচ্ছে

মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। তবে নিহতের পরিচয় মেলেনি।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে সিংগাইর উপজেলার মিদুলিয়া ডাবল ব্রীজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর

আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া আসামি আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া আসামি আটক
সংগৃহীত ছবি

গাজীপুরে আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ বিভিন্ন ৩২ মামলার আসামি সম্রাটকে (২৭) আটক করেছে র‍্যাব। পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টার মধ্যে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে সোমবার (২০ জুলাই) রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার ইফতেখার আহমেদ জানান, সোমবার দুপুর ২টার দিকে গাজীপুর কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্কের সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন সম্রাট। এ সময় হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় মামলা করেছেন সদর থানার এসআই মঞ্জুরুল ইসলাম।

কমান্ডার ইফতেখার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এবং র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেপ্তার করে। তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

গত রবিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে গাজীপুরের কুনিয়া মধ্যপাড়া এলাকার ৮ তলা ভবনের ভাড়াবাসা থেকে সম্রাটকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করে নগরীর সদর থানায় সোপর্দ করে ছিল র‌্যাব। তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তাত্তাপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে।

নারায়ণগঞ্জে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে জানান র‍্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

এর আগে সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. রুবেল (৩০), মোছা. হীরামনি (২৬), নুরুল ইসলাম (২১) এবং ফাহিমা জান্নাত (২০)। তাদের মধ্যে রুবেল ও হীরামনি দম্পতির বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব ডুমখালী এলাকায়। অপর দিকে নুরুল ইসলাম ও ফাহিমা জান্নাত দম্পতির বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার পূর্ব গজালিয়া এলাকায়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কম্পানি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় হানিফ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা চারজনকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিল।

র‍্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, ‘গ্রেপ্তার চারজন আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।’

চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগ, চালকের পর হেলপার গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগ, চালকের পর হেলপার গ্রেপ্তার
সংগৃহীত ছবি

আশুলিয়ায় গভীর রাতে চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে চালকের পর এবার ইতিহাস পরিবহনের আলোচিত হেলপার কাওছার হোসেন সানজিদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার এক সপ্তাহ পর সোমবার (২০ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ১২ জুলাই নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে চন্দ্রা চৌরাস্তায় নেমে সাভারগামী ইতিহাস পরিবহনের বাসে ওঠেন ওই ভুক্তভোগী নারী পোশাক শ্রমিক।

জানা গেছে, বাসটি আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর অন্য সব যাত্রী নেমে গেলে চালক ও হেলপার আর কোনো যাত্রী বাসে উঠতে দেননি। এতে ওই নারী আতঙ্কিত হয়ে বাস থামিয়ে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু চালক বাস থামানোর পরিবর্তে আরো দ্রুতগতিতে বাস চালাতে থাকেন। ঘটনার সময় আটক হেলপার সানজিদ বাসটি চালাচ্ছিলেন। এক পর্যায়ে ভুক্তভোগী চলন্ত বাস থেকে লাফ দিয়ে নিচে পরে আত্মরক্ষা করেন এবং মারাত্মক আহত হন।

আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন পিপিএম জানান, হেলপার কাওছার হোসেন সানজিদ (২৫) গাজীপুর জেলার বাসন থানার শাহ আলম বাড়ি এলাকায় পালিয়ে গিয়ে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির চালক হিসেবে চাকরি নিয়েছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, এর আগে ধর্ষণচেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাস জব্দসহ ও চালক আজিজুল শিকদার ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। 

বলেশ্বরে ফেরি চালু: দুই তীরের উল্লাস রূপ নিলো বিক্ষোভে | কালের কণ্ঠ