• ই-পেপার

আওয়ামী লীগ কার্যালয় ছাড়লেন কাদের মির্জা

ব্রাহ্মণবাড়িয়ায় ২২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ২২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে জরিমানা
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এসময় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে ছয়জনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজিডিসিএলের কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২২টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ, কর্তন ও ওয়েল্ডিং করে সংযোগগুলো স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

অভিযানকালে তিনটি গ্যাস রেগুলেটর জব্দ করা হয়। এছাড়া ৩/৪ ইঞ্চি এমএস পাইপ ১৯৬ মিটার অপসারণ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়। অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে ছয়জনকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান, ৩৪ লাখ টাকার পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান, ৩৪ লাখ টাকার পণ্য জব্দ
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার পণ্য জব্দ হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত থেকে শুক্রবার (২৪ জুলাই) সকাল নাগাদ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। পাচার হয়ে আসা ও পাচারের জন্য বহনের সময় বিজিবি অভিযান চালায়।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চণ্ডীদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, শিং মাছ, গরু ইত্যাদি জব্দ করা হয় বলেও জানান তিনি।

অন্যত্র বিয়ে ঠিক হওয়ায়

ভাতিজার পুরুষাঙ্গ কেটে উধাও চাচি

অনলাইন ডেস্ক
ভাতিজার পুরুষাঙ্গ কেটে উধাও চাচি
সংগৃহীত ছবি

অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় নোয়ালীর চাটখিলে ভাতিজার পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচি জেসমিন আক্তারের (২৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পালতক রয়েছেন।
  
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজ্জাদপাড়ার বাদশা মিয়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহত জুয়েল ওই বাড়ির কামাল হোসেনের ছেলে। পরে স্বজনেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘ ১১ বছর ওমানে ছিলেন। প্রায় এক মাস আগে তিনি দেশে ফেরেন। প্রবাসে থাকাকালে পারিবারিক মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় তিনি চাচি জেসমিনের মুঠোফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন। এভাবে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। জুয়েল দেশে আসলে পরিবারের সদস্যদের অগোচরে ওই ঘনিষ্ঠতা বাড়ে। কিন্ত জুয়েল দেশে ফেরার পর পরিবার থেকে তার বিয়ের জন্য পাত্রী ঠিক করা হয়। এরপরই মঙ্গলবার গভীর রাতে জুয়েল চাচির ঘরে গেলে জেসমিন তার পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে জেসমিন আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

চাটখিল থানার ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা স্নবীকার করে জানান, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে এরপর আর তিনি থানায় আসেননি।
 

বিয়ের ৩ দিন পর সড়কে প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি
বিয়ের ৩ দিন পর সড়কে প্রাণ গেল যুবকের
মো. আল-আমিন

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো. আল-আমিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারীবাড়ির আব্বাস ক্বারির ছেলে।

স্থানীয়রা জানান, আল-আমিন বাবা ও ভাইয়ের সঙ্গে ছাতারপাইয়া বাজারে নিজেদের ওষুধের দোকানের ব্যবসা দেখাশোনা করতেন। গত সোমবার পারিবারিকভাবে তার বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে  সোনাইমুড়ী থেকে বাড়ি ফেরার পথে কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মুরগিবাহী অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আওয়ামী লীগ কার্যালয় ছাড়লেন কাদের মির্জা | কালের কণ্ঠ