• ই-পেপার

শিবগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ

ধর্ষণচেষ্টার মামলা করতে গেলেন গৃহবধূ, তাকে বানানো হলো যৌনকর্মী!

  • ধর্ষণচেষ্টাকারী ও গৃহবধূকে আদালতে সোপর্দ করা হয়, পরে তারা জামিনে মুক্তি পান

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

২৪ ঘণ্টায় ১৭ নরমাল ডেলিভারি

মুহাম্মদ নাছির উদ্দিন,ফটিকছড়ি (চট্টগ্রাম)
২৪ ঘণ্টায় ১৭ নরমাল ডেলিভারি
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে ১৭ নবজাতকের জন্ম হয়। এর মধ্যে শুধুমাত্র রাতেই ১২শিশু ভূমিষ্ঠ হয়।

মঙ্গলবার (৯জুন) দুপুর ১২টা থেকে বুধবার (১০)জুন দুপুর ১২টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার ব্যবধানে হাসপাতাল এমন নজির স্থাপিত হয়। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিরাপদ ও স্বাভাবিক সন্তান প্রসবের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতোমধ্যেই জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেছে।

এক মা তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘প্রথমে নরমাল ডেলিভারি নিয়ে খুব আতঙ্ক ছিল। কিন্তু এখানকার চিকিৎসক ও নার্সদের সাহস এবং সহযোগিতায় আমি কোনো অস্ত্রোপচার ছাড়াই সুস্থ সন্তান জন্ম দিয়েছি। বেসরকারি ক্লিনিকে যেতে হলে আমাদের অনেক টাকা খরচ হতো, কিন্তু এখানে এক টাকাও লাগেনি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘মাতৃমৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে আমাদের গাইনোকোলজি বিশেষজ্ঞ ও দক্ষ মিডওয়াইফরা ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। আমরা চেষ্টা করি মায়েদের নরমাল ডেলিভারির জন্য উৎসাহিত করতে।’

পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিয়ে বাগবিতণ্ডা, এনসিপি নেতা অবরুদ্ধ

অনলাইন ডেস্ক
পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিয়ে বাগবিতণ্ডা, এনসিপি নেতা অবরুদ্ধ

ফরিদপুরের ভাঙ্গায় একটি পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে ভাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ক আশরাফ শেখকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ভাঙ্গা কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে তাকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে এসএসসি পরীক্ষা চলছে। বৃহস্পতিবার সকালে এনসিপি নেতা মো. আশরাফ শেখ তার এক আত্মীয়ের সঙ্গে পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কোনো একটি বিষয় নিয়ে কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে তার কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্তের কাছে গিয়ে অভিযোগ জানায় এবং পরীক্ষার্থীদের সঙ্গে ঝামেলা করার বিচার দাবি করে তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অনুরোধ করে।

শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক পরিস্থিতি শান্ত করতে আশরাফ শেখকে কেন্দ্র থেকে বের করে দিতে যান। এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী ইটপাটকেল নিক্ষেপ করলে ইটের আঘাতে প্রধান শিক্ষকের হাত জখম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে ওই এনসিপি নেতাকে দ্রুত প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু পুলিশের উপস্থিতিতেও উত্তেজিত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে এবং ওই নেতাকে মারধরের চেষ্টা চালায়। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং অবরুদ্ধ এনসিপি নেতা আশরাফ শেখকে নিরাপদে উদ্ধার করা হয়।

বাড়ির প্রবেশপথ বন্ধ, ৩ বছর ধরে গৃহবন্দি কামরুন নাহার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
বাড়ির প্রবেশপথ বন্ধ, ৩ বছর ধরে গৃহবন্দি কামরুন নাহার
ছবি : কালের কণ্ঠ

‘আমি একজন প্রতিবন্ধী। জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাই আমার বাড়ির প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। তিন বছর ধরে আমি ও আমার বোন গৃহবন্দি জীবন যাপন করছি। জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হয়েও সমাধান মেলেনি।’

এক বুক কষ্ট আর হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকার বাসিন্দা প্রতিবন্ধী কামরুন নাহার (৩৫)। জন্মের পর পোলিও আক্রান্ত হয়ে দুই পা হারান তিনি। জীবনের প্রতিটি দিন লড়াই করে বেঁচে থাকা এই নারী এখন নিজের বাড়িতেই যেন বন্দি।

শৈশব থেকেই সংগ্রামের জীবন : 

মাত্র দুই বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে দুই পা পঙ্গু হয়ে যায় কামরুন নাহারের। এর পর থেকে হাঁটু ও দুই হাতের ভরেই চলাফেরা করেন তিনি। মা-বাবার মৃত্যুর পর বড় বোন তাসলিমাই হয়ে ওঠেন তার একমাত্র আশ্রয়। প্রতিবন্ধী হওয়ায় বিয়ে হয়নি কামরুন নাহারের। পৈতৃক সম্পত্তির অংশে একটি ঘর নির্মাণ করে বড় বোনকে নিয়ে বসবাস করছিলেন তিনি। জীবিকার তাগিদে হাতে চালিত সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজ শিখেছিলেন। মানুষের কাপড় সেলাই করে যা আয় হতো, তা দিয়েই কোনো রকমে চলত দুই বোনের সংসার। কিন্তু তিন বছর আগে জমিজমা নিয়ে বিরোধের জেরে তাদের আপন ভাই কামরুজ্জামান কামাল বাড়ির একমাত্র প্রবেশপথে বেড়া দিয়ে বন্ধ করে দেন। সেই থেকে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন দুই বোন।

বাড়ি থেকে বের হওয়ার একমাত্র ভরসা মই :

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নয়াচর এলাকার একটি বাড়ি চারপাশে উঁচু প্রাচীর ও বেড়া দিয়ে ঘেরা। ভেতরে বসবাস করছেন কামরুন নাহার ও তার বড় বোন তাসলিমা। তাদের সঙ্গী দুটি গৃহপালিত ছাগল। বাড়ির মূল প্রবেশপথটি সম্পূর্ণভাবে বন্ধ। জরুরি প্রয়োজনে খাদ্য, ওষুধ কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনতে তাসলিমাকে একটি মই বেয়ে বাড়ির বাইরে যেতে হয়। বাড়ির পেছন দিকে অন্যের জমি দিয়ে বিকল্প যে পথ রয়েছে, বর্ষা মৌসুমে সেটিও চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

সবচেয়ে করুণ বিষয় হলো, গত তিন বছরে একবারও বাড়ির বাইরে যেতে পারেননি প্রতিবন্ধী কামরুন নাহার। অসুস্থ হলেও হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। বন্ধ হয়ে গেছে তার সেলাই কাজের আয়-রোজগারের পথও।

ভুক্তভোগী কামরুন নাহার বলেন, ‘আপন ভাই আমাদের সঙ্গে এমন করবে কখনো ভাবিনি। জমি নিয়ে বিরোধের কারণে পথ বন্ধ করে দিয়েছে। তিন বছর ধরে বাড়ি থেকে বের হতে পারি না। অসুস্থ হলেও হাসপাতালে যেতে পারি না। আগে কাপড় সেলাই করে কিছু আয় করতাম, এখন সেটাও বন্ধ। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অনেকবার গেছি। সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন জানাই, আমাদের এই দুর্ভোগের অবসান করুন।’

তাসলিমা বলেন, ‘প্রতিবন্ধী বোনকে নিয়ে তিন বছর ধরে বন্দি জীবন কাটাচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার পাইনি। সরকারের কাছে ন্যায়বিচার চাই।’

অভিযুক্ত কামরুজ্জামান কামাল বলেন, ‘ওই জমি আমার। আমি প্রবাসে থাকাকালে আমার বোনেরা সেখানে জোরপূর্বক ঘর নির্মাণ করেছে। পরে আমার জমির ওপর দিয়ে রাস্তা দাবি করে। তারা আমার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। তাই রাস্তা বন্ধ করেছি। এখানে মানবতার কোনো বিষয় নেই, এটি সম্পত্তিগত বিরোধ।’

আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য গাজী মাজহারুল ইসলাম পলাশ বলেন, ভাই-বোনদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বাড়ির পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবন্ধী কামরুন নাহার ও তার বোন কষ্টে আছেন। চেয়ারম্যান আর আমি উভয় পক্ষকে নিয়ে একাধিকবার বসেছি। সমাধানের চেষ্টা করেছি। কিন্তু কামরুজ্জামান কামাল রাজি না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু সেটি সফল হয়নি। বর্তমানে বিষয়টি আদালতে উভয় পক্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন। এটি বিচারাধীন। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে পিকআপ-ইজি বাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে পিকআপ-ইজি বাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩
ছবি : কালের কণ্ঠ

মাদারীপুরে পিকআপভ্যানের চাপায় ইজি বাইকের এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ইজি বাইকের তিন যাত্রী। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামিম মুন্সি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে যাত্রী নিয়ে রাজৈর কবিরাজপুর থেকে টেকেরহাট যাচ্ছিল একটি ইজিবাইক। সড়কের তাঁতিকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ওই ইজি বাইককে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ইজি বাইকের চালকসহ চার যাত্রীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সিকে মৃত ঘোষণা করেন। পরে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ইজি বাইকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে চাপা দেওয়া পিকআপভ্যানটি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ষণচেষ্টার মামলা করতে গেলেন গৃহবধূ, তাকে বানানো হলো যৌনকর্মী! | কালের কণ্ঠ