• ই-পেপার

একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১০ গরু!

রেলস্টেশনের পেছনে করছিলেন মাদক সেবন, ৩ জনের কারাদণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
রেলস্টেশনের পেছনে করছিলেন মাদক সেবন, ৩ জনের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ করায় ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে মোহনগঞ্জ শহরের রেলস্টেশনের পেছনের ফাঁকা স্থান থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

দণ্ডপ্রাপ্তরা হলেন খালিয়াজুরি উপজেলার নূরালীপুর গ্রামের মো. আলমগীর (৩০), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের পিয়াস মিয়া (২২) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মধ্যে আলমগীর গ্রামের মো. রবিন (৩৫)।

তাদের মধ্যে আলমগীর ও পিয়াস মিয়াকে ৭ দিন করে এবং রবিনকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পেছনের ফাঁকা স্থানে মাদক সেবন করছিল ওই তিনজন। গোপন খবরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্তদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রামে বিরল লজ্জাবতী বানর উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রামে বিরল লজ্জাবতী বানর উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

‎কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিরল লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে স্থানীয়রা বানরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে।

পরে বুধবার (৩ জুন) প্রাথমিক চিকিৎসা শেষে বানরটিকে উপজেলা বন বিভাগে হস্তান্তর করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন হোসেন।

‎জানা গেছে, মঙ্গলবার বিকেলে পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে দেখতে পেয়ে স্থানীয় আবদুল মমিন বানরটি আটক করেন। পরে খবর পেয়ে চৌদ্দগ্রাম কুইক রেসপন্স টিমের লিডার আরাফাত হোসেন উপজেলা প্রশাসনের মাধ্যমে বানরটি নিজেদের হেফাজতে নেয়। বুধবার সকালে বানরটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে হস্তান্তর করা হয়। সেখানে বানরটির স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসা দিয়ে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন বিলুপ্তপ্রায় প্রাণীটিকে উপজেলা বন বিভাগে হস্তান্তর করে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাগর জানান, আমরা ধারণা করছি, প্রাণীটি লজ্জাবতী বানর। প্রাণীটি কিছুটা অসুস্থ ছিল। বুধবার সকালে আমরা এটিকে হাসপাতাল এনে প্রয়োজনীয় চিকিৎসা এবং পরামর্শ প্রদান করি। বর্তমানে এটি সুস্থ রয়েছে।

ইউএনও শাহাদাৎ হোসেন হোসেন জানান, প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ব্যবস্থাপত্রসহ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরে চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক
সংগৃহীত ছবি

ফরিদপুরের সদরপুরে ৬ বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রেজাউল প্রামাণিক (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রেজাউল প্রামাণিক ওই এলাকার মৃত গেন্দু প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি অভিযুক্ত রেজাউলের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় রেজাউল প্রামাণিক শিশুটিকে অ্যালোভেরা গাছ ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা বন্ধ করে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি  চিৎকার শুরু করলে রেজাউল তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি ঘর থেকে বের হয়ে কান্নাকাটি করতে করতে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।

এলাকাবাসীর অভিযোগ, রেজাউল প্রামাণিক এর আগেও এই ধরনের একাধিক অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে। এলাকায় তার স্বভাব-চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত বৃদ্ধের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সদরপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যমুনা নদীতে শিশুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ স্কুলশিক্ষার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি
যমুনা নদীতে শিশুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ স্কুলশিক্ষার্থী
তামিম হোসেন। সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীতে গোসলের সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই স্কুলশিক্ষার্থীর নাম তামিম হোসেন (১৪)। সে ওই গ্রামের গার্মেন্টস শ্রমিক লস্কর আলী মোল্লার ছেলে। সে বাবার সঙ্গে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় থেকে লেখাপড়া করতো। তামিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তামিমের বড় বোন স্বপ্না খাতুন বলেন, ঈদুল আজহায় বাড়িতে এসেছে তামিম। দুপুরে পরিবারের অন্য ছেলেদের সঙ্গে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে কোমর পানিতে নেমে গোসল করছিল। পাশেই ৭ বছর বয়সী এক শিশু গভীর পানিতে ডুবে যায়। তামিম তাকে উদ্ধারের চেষ্টা করলে নিজেও গভীর পানিতে পড়ে চিৎকার শুরু করে। এসময় অন্যরা শিশুটিকে উদ্ধার করতে পারলেও তামিম নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহজাহান আলী মোল্লা বলেন, খবর পেয়ে একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। পাশাপাশি রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেই। বিকেল ৩টার দিকে তারাও এসে আমাদের সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ তামিমকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে।