বাংলাদেশে বসেই UK ডিগ্রির স্বীকৃত পথ, শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার নতুন পথ খুলল Brit Academy London বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরো বিস্তৃত করার ঘোষণা দিয়েছে Brit Academy London। এই উপলক্ষে সম্প্রতি University of Hertfordshire (UK)–এর Interim Director of International, Mr. Dean Lee, Brit Academy London–এর ঢাকা ক্যাম্পাস পরিদর্শন করেন। এই সফরে একাডেমিক ডেলিভারি, শিক্ষার্থীদের অগ্রগতি, কোয়ালিটি অ্যাসিওরেন্স ব্যবস্থা এবং UK-স্বীকৃত একাডেমিক পথনির্দেশনার সঙ্গে সামঞ্জস্য—এই বিষয়গুলো পর্যালোচনা করা হয়। সফরকালে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়, Brit Academy London–এ International Foundation Year সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীরা সরাসরি University of Hertfordshire–এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষে ভর্তি হওয়ার যোগ্য হবেন। এ ছাড়া Brit Academy London–এ Higher National Diploma (HND / Level 5 Extended Diploma) সম্পন্ন করা শিক্ষার্থীরা University of Hertfordshire–এ ব্যাচেলর ডিগ্রির চূড়ান্ত বর্ষে (Top-Up) সরাসরি ভর্তি হতে পারবেন। এই পথনির্দেশনার ফলে শিক্ষার্থীরা যেমন পড়াশোনার সময় কমাতে পারবেন, তেমনি সামগ্রিক শিক্ষাব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। শিক্ষা বিশ্লেষকদের মতে, এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ—বিশেষ করে যারা প্রচলিত A Level বা HSC–এর বিকল্প খুঁজছেন কিংবা স্বীকৃত একাডেমিক রুটে দ্রুত যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় প্রবেশ করতে চান। University of Hertfordshire–এর সঙ্গে সমন্বিত UK-Recognised Academic Pathways Brit Academy London যুক্তরাজ্যভিত্তিক, ক্রেডিট-নির্ভর একাধিক কোয়ালিফিকেশন প্রদান করে, যা শিক্ষার্থীদের University of Hertfordshire–এ নির্বিঘ্ন অগ্রগতির জন্য প্রস্তুত করে। Level 3 International Foundation Year, যা UK A Levels বা বাংলাদেশের HSC–এর সমমান, প্রি-ইউনিভার্সিটি পর্যায়ে বিকল্প পথ হিসেবে নকশা করা হয়েছে। এই পর্যায়ে Business Management, Higher Education Studies এবং Information Technology–সহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এই কোর্স সফলভাবে শেষ করলে শিক্ষার্থীরা University of Hertfordshire–এ স্নাতক পর্যায়ের প্রথম বর্ষে ভর্তি হতে পারবেন। Level 4 National Diploma (ND), যা একটি UK Bachelor’s ডিগ্রির প্রথম বর্ষের সমমান, Business Management ও Information Technology–তে অগ্রগতির সুযোগ তৈরি করে। Level 5 Extended Higher National Diploma (HND), যা একটি UK Bachelor’s ডিগ্রির প্রথম ও দ্বিতীয় বর্ষের সমমান, সম্পন্ন করলে যোগ্য শিক্ষার্থীরা University of Hertfordshire–এ ব্যাচেলরের চূড়ান্ত বর্ষে (Top-Up) ভর্তি হতে পারবেন। এ পর্যায়ে Business Management, Information Technology, Law এবং Hospitality & Tourism–এ বিশেষায়িত কোর্স রয়েছে। পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ের জন্য Brit Academy London–এ রয়েছে Level 7 Postgraduate Diploma in Strategic Management and Leadership, যা UK Master’s–লেভেলের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং উচ্চতর একাডেমিক বা নেতৃত্বমূলক ক্যারিয়ার গঠনে সহায়ক। বাংলাদেশ থেকেই UK উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ Dean Lee–এর এই সফর Brit Academy London–এর একাডেমিক মান, প্রশাসনিক কাঠামো ও শিক্ষার্থীদের ফলাফলের প্রতি University of Hertfordshire–এর আস্থার প্রতিফলন। বাংলাদেশে বসেই কাঠামোবদ্ধ UK pathway প্রোগ্রাম সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের উচ্চশিক্ষার পথ আরো সহজ হলো। Brit Academy London সম্পর্কে Brit Academy London একটি UK-aligned শিক্ষা প্রতিষ্ঠান, যা foundation, undergraduate এবং postgraduate পর্যায় পর্যন্ত pathway প্রগ্রাম পরিচালনা করে এবং শিক্ষার্থীদের University of Hertfordshire–এ আন্তর্জাতিক একাডেমিক অগ্রগতিতে সহায়তা করে। ভর্তি ও বিস্তারিত তথ্য : https://bil.ac Official Website: www.bil.ac যোগাযোগ: ঢাকা – 01313 481457 সিলেট – 01894 962941 চট্টগ্রাম – 01894 962932 ঠিকানা: ঢাকা: Awal Center, Lift 12, 34 Kemal Ataturk Avenue, Banani সিলেট: House No. 98, Road No. 3, Block E, Shahjalal Uposhohor