• ই-পেপার

নারীর প্রতি সহিংসতা রোধে প্রতিবাদের আহ্বান

সাফল্যের সঙ্গে সম্পন্ন ‘জিহো রানরাইজ নেশন ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’

অনলাইন ডেস্ক
সাফল্যের সঙ্গে সম্পন্ন ‘জিহো রানরাইজ নেশন ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’

দেশের এন্ডুরেন্স স্পোর্টস কমিউনিটির ইতিহাসে প্রথমবারের মতো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হলো ‘জিহো রানরাইজ নেশন ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ পাওয়ার্ড বাই এলজিসিড ডিএক্স’।

শুক্রবার (১২ জুন) আফতাবনগরের ইস্ট কোর্ট এরিনা এবং অ্যানফিল্ড জোনে মোট ২৪টি দলের অংশগ্রহণে দিনব্যাপী এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী দল ‘ভেলক্স এফসি’-কে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম আসরের ঐতিহাসিক চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিয়েছে মিরপুরের উদীয়মান দল ‘এফসি ব্ল্যাকআউট’। টুর্নামেন্টে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে ‘ভেলক্স এফসি’ এবং তৃতীয় স্থান অধিকার করেছে আয়োজক কমিউনিটির দল ‘রানরাইজ এফসি’।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শীর্ষ ৩টি বিজয়ী দলের হাতে প্রাইজমানি, মেডেল এবং আকর্ষণীয় ট্রফি তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ‘জিহো বাংলাদেশ’-এর ব্র‍্যান্ড ম্যানেজার মো. ফজলে এলাহী তুর্জ এবং ‘পাওয়ার্ড বাই’ পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজার মোস্তাফিজুর রহমান। এসময় রানরাইজ নেশনের এডমিন টিম এবং টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা মূল সাংগঠনিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এন্ডুরেন্স স্পোর্টস কমিউনিটিতে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট এবারই প্রথম, যা রানরাইজ নেশনের মূল দলটির অক্লান্ত পরিশ্রমে সফল রূপ পেয়েছে।

ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কার (ইন্ডিভিজুয়াল ট্রফি) : টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের ব্যক্তিগত ট্রফি প্রদান করা হয় : গোল্ডেন বল (সেরা খেলোয়াড়) : হামজা (এফসি ব্ল্যাকআউট), সেরা ডিফেন্ডার : ইমতি (ভেলক্স এফসি), গোল্ডেন বুট (সর্বোচ্চ ১৪ গোল) : নাহিদ (রানরাইজ এফসি), গোল্ডেন গ্লাভস (সেরা গোলকিপার) : শাহেদ (রানরাইজ এফসি)।

টুর্নামেন্টের সফল সমাপ্তি শেষে রানরাইজ নেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল দল, ম্যাচ অফিশিয়াল, মাঠে উপস্থিত দর্শক, টাইটেল স্পন্সর জিহো, পাওয়ার্ড বাই পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসসহ সকল পার্টনার এবং দিনরাত পরিশ্রম করা আরআরএন অর্গানাইজিং টিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্ট আয়োজনের এই চমৎকার অভিজ্ঞতা ও বিপুল সাড়াকে পাথেয় করে, দেশের এন্ডুরেন্স স্পোর্টসের সার্বিক উন্নয়ন ও প্রসারে রানরাইজ নেশন আগামীতেও তাদের এই পথচলা এবং অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে। 

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ফাইভজি’ বাজারে

প্রেস বিজ্ঞপ্তি
ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ফাইভজি’ বাজারে
সংগৃহীত ছবি

‘য্যানন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ফাইভজি নেটওয়ার্ক সমৃদ্ধ নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। সাশ্রয়ী মূল্যের নতুন স্মাটফোনটির মডেল ‘য্যানন এক্স২২ ফাইভজি’। দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ফাইভ০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার ফোনটিতে থাকছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর। ফলে এই ফোনের সার্বিক পারফরমেন্স হবে দারুণ।

এই স্মার্টফোনে আরও আছে ১৬ জিবি র‌্যাপিড মেমোরিসহ বিশাল স্টোরেজ ও দ্রুতগতির চার্জিং সুবিধার শক্তিশালী ব্যাটারিসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার। ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ জানান, অবসিডিয়ান গ্রে এবং জেনিথ গ্রিন এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে।

ফোনটির মূল্য ২ ফাইভ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। দেশের সব ওয়ালটন প্লাজা, নেক্সজি ব্র্যান্ডশপ, পরিবেশক শোরুম, মোবাইলের ব্র্যান্ড ও রিটেল আউটলেট থেকে কেনা যাচ্ছে নতুন এই ফাইভএ স্মার্টফোন।
এ ছাড়া ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্ল্যাটফর্ম (https://waltonplaza.com.bd) এবং (https://waltondigitech.com/) থেকেও এই নতুন ফোনটি সহজেই কিনতে পারছেন ক্রেতারা।
জানা গেছে, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে এলপিডিডিআরফাইভ মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে, যা ব্যবহারকারী ১৬ জিবি পর্যন্ত র‌্যাপিড মেমোরি সুবিধা পাবেন, গ্রাফিক্স হিসেবে আছে এআরএম মালিজি৬১০ এমসি২। ফলে ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। বিভিন্ন অ্যাপসের ব্যবহার, দ্রুত গতির ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে।

সংশ্লিষ্টরা জানান, ফোনটিতে অভ্যন্তরীণ মেমোরি রয়েছে ১২৮ গিগাবাইট, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফাইভ১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৮ ইঞ্চির ইউ-নচ আইপিএস ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে পাওয়া যাবে ৬৩০ নিটস এইচবিএম ব্রাইটনেস। এসবের ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে মোবাইল স্পর্শে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটির পেছনে রয়েছে ফাইভ০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭ফাইভ২ সেন্সরযুক্ত মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, পিডিএএফসহ ৮ মেগাপিক্সেলের আকর্ষণীয় সেলফি ক্যামেরা। ফোনটিতে আছে মাল্টিপল শুটিং মোড যেমন নাইট, প্রো ভিডিও, স্লো মোশন ও ম্যাক্রো। ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ২কে ইআইএস সুবিধা। আছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার।

নতুন মডেলের ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ছয় হাজার এমএএইচ দীর্ঘস্থায়ী হাইক্যাপাসিটি আল্ট্রা-লার্জ ব্যাটারি। সঙ্গে ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং থাকায় দ্রুততম সময়ে চার্জিং সুবিধা থাকছে এই ডিভাইসে। এ ছাড়া অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স, ডুয়াল মাইক অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন, স্মার্ট টাচ। আছে স্পেশাল ফাংশন যেমন নেটলেস, চ্যাট, ডায়নামিক উইনডো, অ্যাপ ক্লোন, অ্যান্টিথেফ টাচ মোড, হিডেন অ্যাপস ইত্যাদি ফিচার। এসব ফিচারের সমন্বয়ে প্রতিদিনের অভিজ্ঞতা হবে আরও ফাস্ট, পাওয়ারফুল ও সিমলেস।

ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

গ্লোবাল ফ্যাটি লিভার ডে-তে ইউনাইটেড হাসপাতালের সচেতনতা ক্যাম্পেইন

প্রেস বিজ্ঞপ্তি
গ্লোবাল ফ্যাটি লিভার ডে-তে ইউনাইটেড হাসপাতালের সচেতনতা ক্যাম্পেইন
সংগৃহীত ছবি

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল একটি ব্যতিক্রমী জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে। ক্যাম্পেইনে খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে শিল্পকর্মের মাধ্যমে লিভার স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

ফ্যাটি লিভার বর্তমানে বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হলেও বাংলাদেশে এ রোগের কারণ, ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা এখনো সীমিত। এ প্রেক্ষাপটে হাসপাতালটি একটি বিশেষ চিত্রাঙ্কন কর্মসূচির আয়োজন করে। এই আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছয়জন শিল্পী অংশ নেন। শিল্পীরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ফ্যাটি লিভার রোগের বার্তা তুলে ধরেন। তাদের এই আকর্ষণীয় উপস্থাপন সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসচেতনতার বিষয়গুলোকে আরো সহজ করে তোলে।

এ ছাড়া দিনব্যাপী আয়োজনে সিএমই, শিক্ষামূলক কার্যক্রম, বেসিক স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা লিভার স্বাস্থ্য ও প্রতিরোধমূলক চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠান সম্পর্কে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হক বলেন, “চিকিৎসকরা যেমন মানুষের জীবন রক্ষার জন্য কাজ করেন, তেমনি শিল্পীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে সমাজকে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে এবং সচেতনতা তৈরি করতে সক্ষম। এই দুই ক্ষেত্রকে এক করার মাধ্যমে আমরা ফ্যাটি লিভার রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে চেয়েছি।”

দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন ইউনাইটেড হেলথকেয়ারের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান, সিএফবিও আবু রায়হান আল বেরুনি এবং মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খান। এ সময় সংশ্লিষ্ট বিভাগের বিশিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ফিফা বিশ্বকাপ উপলক্ষে এয়ারটেলের বিশেষ ডাটা অফার, আরো যা থাকছে

অনলাইন ডেস্ক
ফিফা বিশ্বকাপ উপলক্ষে এয়ারটেলের বিশেষ ডাটা অফার, আরো যা থাকছে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠল!

বিশ্বকাপ মানেই স্ক্রিনের সামনে শুধু ম্যাচ না, থাকে পিওর ইমোশন, প্যাশন, প্রেডিকশন, টিম ফাইট, লেট নাইট ওয়াচ পার্টি আর গোল হলেই বন্ধুবান্ধবের সঙ্গে ফুল-অন সেলিব্রেশন! এই হাইপকে আরো লিট করতে এয়ারটেল নিয়ে এসেছে স্পেশাল ডাটা অফার্স, এক্সাইটিং রিওয়ার্ডস আর ফুটবলপ্রেমীদের জন্য একদম নতুন, ফিফা ওয়ার্ল্ডকাপ ফ্যান অ্যান্থেম ‘জিতবো আমরা’!

এয়ারটেল ফিফা ওয়ার্ল্ডকাপ ফ্যান অ্যান্থেম শুনতে ক্লিক : www.facebook.com/reel/979833314657470

এই অ্যান্থেমে থাকছে ফ্যানদের প্যাশন, টিম স্পিরিট আর সেই ক্রেজি ফুটবল ভাইব, যা পুরো বিশ্বকাপ মৌসুমে বিগেস্ট ফ্যানদের সঙ্গে এয়ারটেলের কানেকশন আরো স্ট্রং করবে। এবার গ্রাহকরা মাই এয়ারটেল অ্যাপ থেকেই সহজে ফিফা ওয়ার্ল্ডকাপ ম্যাচ ইনজয় করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত এয়ারটেল প্যাক কিনে Binge+ প্ল্যাটফর্মেও দেখা যাবে ওয়ার্ল্ডকাপের ম্যাচ। ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২৬ উপলক্ষ্যে এয়ারটেল গ্রাহকদের জন্য থাকছে ৪টি স্পেশাল ডাটা প্যাক : ১৮ টাকায় ১ জিবি ফিফা ইন্টারনেট, মেয়াদ ২৪ ঘণ্টা; ৩৮ টাকায় ২ জিবি ফিফা ইন্টারনেট, মেয়াদ ৩ দিন; ৬২ টাকায় ৪ জিবি ফিফা ইন্টারনেট, মেয়াদ ৭ দিন; ১৩৬ টাকায় ১০ জিবি ফিফা ইন্টারনেট, যা ব্যবহার করা যাবে পুরো টুর্নামেন্টজুড়ে।

তবে এখানেই শেষ না!

প্যাক কেনার পর মাই এয়ারটেল অ্যাপে নিজের ফেভারিট টিম সিলেক্ট করলেই শুরু হবে আসল গেম। টুর্নামেন্টে আপনার প্রিয় টিম যতবার গোল করবে, ততবার আপনি পেয়ে যাবেন ১ জিবি করে বোনাস ফিফা ইন্টারনেট, যা ব্যবহার করতে হবে আপনার প্যাক ভ্যালিডিটির মধ্যেই।

ম্যাচ টাইমে থাকছে আরো বোনাস! প্রতিটি ম্যাচ শুরু হওয়ার আগের ৩০ মিনিট আর ম্যাচ শেষ হওয়ার পরের ৩০ মিনিট, মোট ১ ঘণ্টা স্পেশাল উইন্ডোতে নির্দিষ্ট ডাটা প্যাকে থাকছে ১০০% বোনাস জেতার সুযোগ।

ম্যাচ দেখা, ফেভারিট টিম নিয়ে হাইপ করা, গোল হলেই বোনাস পাওয়া, আর ফ্যান অ্যান্থেমের সঙ্গে ওয়ার্ল্ডকাপ ভাইব সেলিব্রেট করা, সব মিলিয়ে ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২৬ ইনজয় করার সবচেয়ে স্মার্ট, এক্সাইটিং আর ফ্যান ওয়ার্দি ওয়ে হবে এবার এয়ারটেলের সঙ্গে!

নারীর প্রতি সহিংসতা রোধে প্রতিবাদের আহ্বান | কালের কণ্ঠ