• ই-পেপার

সামিট পাওয়ারের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

৩০ শতাংশ লভ্যাংশ দেবে ব্র্যাক ব্যাংক

প্রেস বিজ্ঞপ্তি
৩০ শতাংশ লভ্যাংশ দেবে ব্র্যাক ব্যাংক
সংগৃহীত ছবি

ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ৩০% লভ্যাংশের অনুমোদন দিয়েছেন, যার ১৫% নগদ লভ্যাংশ এবং ১৫% স্টক ডিভিডেন্ড আকারে বণ্টিত হবে।  বৃহস্পতিবার (১১ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন দেওয়া হয়। বার্ষিক সাধারণ সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার যোগ দেন। 

ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসানের সভাপতিত্বে এজিএম-এ আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং পরিচালকবৃন্দ– সালেক আহমেদ আবুল মাসরুর, আনিতা গাজী রহমান, চৌধুরী এমএকিউ সারওয়ার এবং লীলা রশিদ।   

সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান ব্যাংকের প্রতি অবিচল আস্থা রাখার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান। কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান, এফসিএস এজিএম পরিচালনা করেন। 
    
২০২৫ সালে সমন্বিত নিট মুনাফা ৫৭% বেড়ে দাঁড়িয়েছে ২,২৫১ কোটি টাকায়। ২০২৫ সালে শুধু ব্র্যাক ব্যাংকের একক (স্ট্যান্ডঅ্যালন) নিট মুনাফা দাঁড়িয়েছে ১,৫৮১ কোটি টাকায়, যা আগের বছরের ১,২১৪ কোটি টাকা থেকে ৩০% বেশি।  

সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৯.১২ টাকা, যা ২০২৪ সালে ছিল ৬.১৮ টাকা। সমন্বিত শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৫১.৫৬ টাকা, যা আগের বছর ছিল ৩৯.৩৮ টাকা। সমন্বিত ভিত্তিতে শেয়ারপ্রতি নিট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ৭২.৭২ টাকা, যা ২০২৪ সালে ছিল ৫৪.১৪ টাকা।

ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান তার বক্তব্যে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের শক্তিশালী আর্থিক সক্ষমতার বিষয়টি তুলে ধরেন। 

তার তুলে ধরা উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল, ২০২৫ সালে একক ভিত্তিতে ব্যাংকটির গ্রাহক আমানতে ২৯% এবং ঋণে ১৭% প্রবৃদ্ধি অর্জন। তিনি শেয়ারহোল্ডার, রেগুলেটর, এবং স্টেকহোল্ডারদের তাদের সমর্থন এবং অবিচল আস্থার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ২০২৬ সালে ব্র্যাক ব্যাংক আরও বেশি সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

পূবালী ব্যাংক পিএলসি’র অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত হয়।

সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং সকল বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ। কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালে বিশেষ সাফল্যের জন্য ৫০ জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে পদক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনের উপর গুরুত্বারোপ করেন। তিনি সকলে মিলে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আশাবাদ ব্যক্ত করেন। কনফারেন্সে ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন ব্যবস্থাপনা পরিচালক।

সম্মেলনে ২০২৬ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ষষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ষষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভা সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জনাব কাজি শায়রুল হাসান।

সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ ব্যাংকেরর ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত পরিচালক উপস্থিত ছিলেন।

এ ছাড়া পর্ষদের আহ্বানে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে মার্জার প্রক্রিয়ার আওতাধীন পাঁচ ব্যাংকের প্রশাসকবৃন্দও উপস্থিত ছিলেন।

ভারত-বাংলাদেশ পর্যটন সহযোগিতা জোরদারে মৌলভীবাজারে মতবিনিময়সভা

দুই দেশের পর্যটন খাতের উন্নয়ন ও নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা

মৌলভীবাজার প্রতিনিধি:
ভারত-বাংলাদেশ পর্যটন সহযোগিতা জোরদারে মৌলভীবাজারে মতবিনিময়সভা
সংগৃহীত ছবি

ভারত ও বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পর্যটকদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি নিয়ে মৌলভীবাজারে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে এ মতবিনিময়ে অংশ নেন ভারতের তামিলনাড়ুর বিশিষ্ট ব্যবসায়ী মনোজ জৈন ও ত্রিপুরাভিত্তিক ট্যুর অপারেটর প্রতিষ্ঠান হলিডে প্ল্যানার্সের স্বত্বাধিকারী মনিষ চক্রবর্তী।

সফরকালে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম এবং দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি ও স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী এম এ রকিব।

পরে তারা শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিদর্শন করেন। সেখানে চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক তাদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর যুগ্ম সচিব সালেহা বিনতে সিরাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া অতিথিরা মৌলভীবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

মতবিনিময়সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা বাড়ানো গেলে উভয় দেশের অর্থনীতি উপকৃত হবে। পর্যটকদের যাতায়াত সহজ করা, নতুন পর্যটন প্যাকেজ চালু করা এবং যৌথ উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশ ঘটানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা মনে করেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার হলে পর্যটন খাত আরো সমৃদ্ধ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, ভারতের তামিলনাড়ুর বিশিষ্ট ব্যবসায়ী মনোজ জৈন ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার জেলা প্রশাসক মেঘা জৈনের পিতা।

সামিট পাওয়ারের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন | কালের কণ্ঠ