• ই-পেপার

১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

শর্ত পূরণে ব্যর্থ, ১৪৭ ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

অনলাইন ডেস্ক
শর্ত পূরণে ব্যর্থ, ১৪৭ ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘ দিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ১৪৭টি ডিপ্লোমা প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার বোর্ডের পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ও সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রমে যে সকল প্রতিষ্ঠানে দীর্ঘ দিন যাবৎ কোনো শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেগুলোকে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করাসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা আগামী ১৮ জুনের মধ্যে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

আরো পড়ুন
ঢাকায় বৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

ঢাকায় বৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

 

বোর্ড জানিয়েছে, শোকজ করা মোট ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১২০টি, ডিপ্লোমা ইন টেক্সটাইল শিক্ষাক্রমের ১২টি এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমের ১৫টি প্রতিষ্ঠান রয়েছে।

চিঠিতে বলা হয়, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০’-এর উপবিধি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি, লাইব্রেরি কিংবা পাঠদানের অনুমতি প্রদানকালে আরোপিত অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড যেকোনো সময় সেই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।

বেঁধে দেওয়া সময় অর্থাৎ ১৮ জুনের মধ্যে যৌক্তিক ও সন্তোষজনক ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বোর্ডের চিঠিতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের ধাপে ধাপে স্কুল ড্রেস ও জুতা দিতে চায় সরকার : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের ধাপে ধাপে স্কুল ড্রেস ও জুতা দিতে চায় সরকার : প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘দেশের প্রায় ১ কোটি ৭ লাখ সরকারি প্রাথমিক শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচি হিসেবে একটি পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পোশাক ও জুতা বিতরণের কার্যকারিতা যাচাই করা হবে।’

বৃহস্পতিবার (৪ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে ফুটওয়্যার ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠনগুলো ইতোমধ্যে সরকারের এই উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের সহযোগিতায় ৪ লাখেরও বেশি ইউনিফর্ম পাইলট প্রকল্পের জন্য পাওয়া যাচ্ছে। একইভাবে দেশের জুতাশিল্পের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করছে সরকার।’

ববি হাজ্জাজ বলেন, ‘পাইলট পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ভেলক্রোযুক্ত (ফিতাবিহীন) জুতা সরবরাহের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। যেহেতু প্রথম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীর বয়স প্রায় ছয় বছর, তাই উপযুক্ত সাইজ, সাইজের বৈচিত্র্য, ছেলে-মেয়েদের চাহিদা এবং সরবরাহযোগ্য সংখ্যা নিয়ে প্রতিষ্ঠানগুলোর মতামত চাওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সম্ভাব্য অনুদানের পরিমাণ, সরবরাহের সময়সীমা এবং উৎপাদন ব্যয়ের কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে বৃহৎ পরিসরে জুতা সরবরাহের জন্য সরকার ও শিল্প খাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারি গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, সরকার চায় চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই পাইলট কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করতে। বিশেষ করে সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই এই উদ্যোগের বাস্তবায়ন শুরু করার লক্ষ রয়েছে।

পুকুরে ডুবে ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
পুকুরে ডুবে ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু
সংগৃহীত ছবি

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে ঢাকা কলেজের স্নাতকের শিক্ষার্থী তাহমিদ হাসান রাফির (২৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাফি বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোড় এলাকার মুফতি জাকারিয়ার ইসলামের ছেলে। তিনি ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।  তারা সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের পাশে একটি আবাসিক ভবনে বসবাস করতেন।

আরো পড়ুন
মাদকসহ আটক পুলিশ সদস্য জেলহাজতে

মাদকসহ আটক পুলিশ সদস্য জেলহাজতে

 

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টি শুরু হলে বন্ধুদের সঙ্গে কলেজের বড় পুকুরে গোসল করতে নামেন রাফি। এ সময়ে পানিতে ডুবে যান তিনি। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামীম আহমেদ বলেন, ‘হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।’
 

শিক্ষামন্ত্রী

৩ মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই সব শিক্ষার্থীর জন্য মিড ডে চালু

নিজস্ব প্রতিবেদক
৩ মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই সব শিক্ষার্থীর জন্য মিড ডে চালু
সংগৃহীত ছবি

তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বছরের মধ্যে সব প্রাথমিক শিক্ষার্থীদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার সকালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় শিক্ষার্থীদের ড্রপ আউটের পরিমাণ বেড়ে গিয়েছিলো, বর্তমান সরকার সবার আগে শিশুদের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের যে পরিকল্পনা, সে অনুযায়ী একটি স্কুলও খাবারবিহীন থাকবে না। একটি স্কুলও টেবিল ছাড়া থাকবে না। কোনো শিক্ষার্থী স্কুলড্রেস ছাড়া থাকবে না। তাদের জন্য আমরা সব ধরনের আরামদায়ক শিক্ষার ব্যবস্থা করছি। সামনের দিকে তারা এগিয়ে যাবে। আমরা দেখতে চাই না, তারা ব্যাগভর্তি বই নিয়ে শিশুরা প্রতিষ্ঠানে যাচ্ছে। তারা হাসতে হাসতে খেলতে খেলতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে।’

খেলাধূলাকে শিক্ষা কারিকুলামে যুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। শিক্ষার্থীরা যাতে হাসতে হাসতে শিখতে পারে সেজন্য সরকার সব পদক্ষেপ নেবে, বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। মাহদী আমিন বলেন, সরকার এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেন শিক্ষার্থীরা নিজেদের পছন্দমত বিষয় নিয়ে নিজেকে তৈরি করতে পারে।