• ই-পেপার

শিক্ষকদের শ্রান্তি ভাতা বণ্টনে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

ফিফা বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ফিফা বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ নিষেধাজ্ঞা এবং যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (২৪ জুন) প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিফা বিশ্বকাপ-২০২৬ খেলা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবার যানবাহন ব্যতীত অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। জরুরি সেবার আওতায় রয়েছে অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহন ও অন্যান্য সরকারি গাড়ি। তবে গণপরিবহন এবং ভারী যানবাহনের প্রবেশ সব সময়ই নিয়ন্ত্রিত থাকবে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে উপরোক্ত সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন হতে পারে।

মেক্সট স্কলারশিপে জাপানে মাস্টার্সে পড়ার সুযোগ পেয়েছেন খুবি ছাত্র নাঈম

খুবি প্রতিনিধি
মেক্সট স্কলারশিপে জাপানে মাস্টার্সে পড়ার সুযোগ পেয়েছেন খুবি ছাত্র নাঈম
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী এস এম নাঈম।

জাপান সরকারের মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপে মাস্টার্সে অধ্যয়নের জন্য সুযোগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এস এম নাঈম। বিশ্ববিদ্যালয় সুপারিশ ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে তিনি জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে মাস্টার্সে অধ্যয়নের সুযোগ পেয়েছেন।

জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়টির অ্যাডভান্সড এআই অ্যান্ড ইলেকট্রনিকস প্রায়োরিটি প্রোগ্রামের আওতায় উচ্চশিক্ষা গ্রহণ করবেন। তার গবেষণার বিষয় হবে স্মার্ট কৃষিতে অগমেন্টেড রিয়েলিটি (এআর) ও ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর)-এর প্রয়োগ। তিনি মাও অ্যান্ড ঝু ল্যাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন। এ স্কলারশিপের আওতায় তিনি শতভাগ টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা, যাতায়াতের বিমান ভাড়া, স্বাস্থ্যবীমা এবং গবেষণা সহায়তা পাবেন।

বিশ্ববিদ্যালয় জীবনে নাঈম একাডেমিক পড়াশোনার পাশাপাশি গবেষণা, প্রযুক্তি ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, উদ্ভাবনী কার্যক্রম ও গবেষণায় অংশগ্রহণের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছেন। এ ছাড়া তিনি আই-ট্রিপল-ই খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্ট শাখা ও  বিশ্ববিদ্যালয়ের রাউটার ক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে গ্রামীনফোণ লিমিটেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনি হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাঈম বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন নিয়ে তিনি কাজ করেছেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি গবেষণা, প্রযুক্তি ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা তাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেছে। দীর্ঘ প্রস্তুতি, অধ্যবসায় এবং শিক্ষকদের দিকনির্দেশনার ফল হিসেবে তিনি এ সাফল্য অর্জন করেছেন বলে উল্লেখ করেন।’ ভবিষ্যতে জাপানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়ন এবং প্রযুক্তি খাতে অবদান রাখতে কাজে লাগাতে চান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত
ছবি: কালের কণ্ঠ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির উদ্যোগে (জবিআস) দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে ঢাকার জজ কোর্ট এলাকার স্টার হোটেলে এই উৎসবের আয়োজন করা হয়। জবিআসের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে অতিথি হিসেবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। ফল উৎসবের প্রশংসা করে উপস্থিত নবীন আইনজীবীসহ সবাইকে শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপস্থিত নবীন আইনজীবীদের বিভিন্ন আইনি পরামর্শ দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক  মো. সাজ্জাদ হোসেন (পলাশ)-এর সার্বিক তত্ত্বাবধানে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জবিআস-এর কোষাধ্যক্ষ জনাব আব্দুল্লাহ আল-আরিফ।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী, ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি, ক্রীড়া সম্পাদক সোহেল খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

হরেক রকমের দেশীয় ফলের সমাহারে মুখরিত এই আয়োজন আইনজীবীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ ও সৌহার্দ্যের আবহ তৈরি করে। বক্তারা জবিআসের এমন ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী আয়োজনের প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মাদরাসা শিক্ষকদের বেতন নিয়ে সুখবর

অনলাইন ডেস্ক
মাদরাসা শিক্ষকদের বেতন নিয়ে সুখবর
সংগৃহীত ছবি

প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে বেতন পরিশোধে জটিলতা তৈরি হলেও মাদরাসা শিক্ষকরা জুলাই মাসে মে মাসের বেতন পাবেন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এহছানুল হক মিলন বলেন, ‘সম্প্রতি এনটিআরসিএর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাদের বেতনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়নি। বর্তমানে ১০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ফলে যারা জনতা ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণ করেন, তারা জুলাই মাসে মে মাসের বকেয়া বেতন পাবেন। অন্যদের বেতনও পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।’

শিক্ষকদের শ্রান্তি ভাতা বণ্টনে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ | কালের কণ্ঠ