• ই-পেপার

ক্যাম্পাসে ফিরে ‘ভয়াবহ’ সেই রাতের বর্ণনা দিলেন ইবি ছাত্রী

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরায় নিশ্চিত করা হবে ‘ডিজিটাল ভিজিল্যান্স’ : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরায় নিশ্চিত করা হবে ‘ডিজিটাল ভিজিল্যান্স’ : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “২০০৬ সালে আমরা ‘নকল’ শব্দটির কবর দিয়ে এসেছি। এটা নিয়ে আর কথা বলতে চাই না। এখন নকল ডিজিটাল রূপ নিয়েছে। সেটাকে সেভাবে প্রতিহত করতে হবে। তাই পরীক্ষাকেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। যার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স।”

চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এতে চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং পরীক্ষাকেন্দ্রের সচিবসহ বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রায় ৩০ হাজার মামলাজটের কারণে সারা দেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০১৭ সালের এক আইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া থমকে আছে। তবে আগামী ২ জুলাই আপিল বিভাগে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। তার প্রত্যাশা, ওই দিন কাঙ্ক্ষিত রায় পাওয়ার মধ্য দিয়ে এই শূন্য পদগুলো পূরণের জট খুলবে।

শিক্ষাব্যবস্থায় অসহযোগিতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থার জায়গায় জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দলের গুপ্ত অনুসারীরা রয়েছেন, যারা আমাদের শিক্ষার উন্নয়নে সহযোগী হতে চাইছেন না। জুলাই আন্দোলনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, প্রশাসনে কোনো ধরনের দুর্বলতা মেনে নেওয়া হবে না। এমপিওভুক্তির বিশাল ব্যাকলগ পূরণে বর্তমানে দেশে আরো ৭৭ হাজার নতুন শিক্ষক প্রয়োজন।

শিক্ষা খাতের বাজেট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও আইসিটি মন্ত্রণালয়ের বাজেটকে শিক্ষা খাতে ঢুকিয়ে একটি ‘শুভঙ্করের ফাঁকি’ দেওয়া হয়েছিল। তবে এবার বর্তমান সরকার শিক্ষায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বিশাল ও বাস্তবসম্মত বাজেট দিয়েছে এবং এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে জানিয়ে তিনি আরো বলেন, সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি চেক করে দেখব, কেউ কম বা বেশি নম্বর দিয়ে দিল কিনা।

মাধ্যমিকের অর্ধ-বার্ষিক পরীক্ষার তারিখ পেছাল, নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
মাধ্যমিকের অর্ধ-বার্ষিক পরীক্ষার তারিখ পেছাল, নতুন নির্দেশনা
সংগৃহীত ছবি

সারা দেশে স্কুল পর্যায়ের অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুনের পরিবর্তে আগামী ১ জুলাই থেকে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে-এর প্রজ্ঞাপনের পরীক্ষার সময়সূচিতে অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষার তারিখ ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হওয়ার কথা। এর পরিবর্তে এসব পরীক্ষা আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই শেষ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মানিক

অনলাইন ডেস্ক
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মানিক

রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি বিলুপ্ত করে গভর্নিং বডি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সাংবাদিক হামিদুল হক মানিককে সভাপতি করে ৮ সদস্যের এই গভর্নিং বডি গঠন করা হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) গঠন প্রবিধানমালা-২০২৪-এর ৬৭ ধারা অনুযায়ী তাকে (হামিদুল হক মানিক) এ নিয়োগ দেওয়া হয়।

পূর্ণাঙ্গ কমিটি হলো : সদস্য পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পরিচালক (মাধ্যমিক)/মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, পরিদর্শক (বিদ্যালয়)/চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রতিনিধি, শামীমা আহমেদ (শিক্ষক প্রতিনিধি), মো. শাকিল মোল্লা (অভিভাবক প্রতিনিধি), মো. সিরাজুল ইসলাম প্রধান শিক্ষক।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত কমিটির মেয়াদ দায়িত্ব গ্রহণের সময় থেকে ২ বছর কার্যকর থাকবে।

সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার ঘটনায় ঢাবি সাংবাদিক সমিতির নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার ঘটনায় ঢাবি সাংবাদিক সমিতির নিন্দা

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ জুন) ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী ও সাধারণ সম্পাদক মাহাথী হাসান স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এবং মুক্ত সাংবাদিকতার পথ সংকুচিত করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক ও হিংস্র আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।

ডুজা নেতৃবৃন্দ জানান, সোমবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমণ্ডি জোনের একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর চড়াও হন কয়েকজন নেতাকর্মী। এ সময় হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহমুদুর রহমান শিশির আহত হন।

বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার প্রধান অন্তরায় এবং চরম উদ্বেগজনক। অতীতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার উৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

ডুজা নেতারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। তাই দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত সাংবাদিকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।

ক্যাম্পাসে ফিরে ‘ভয়াবহ’ সেই রাতের বর্ণনা দিলেন ইবি ছাত্রী | কালের কণ্ঠ