এবারের বইমেলায় অন্যপ্রকাশ থেকে এসেছে লুৎফর হাসানের নতুন উপন্যাস ‘মরাতাই’। বইটি সম্পর্কে লুৎফর হাসান বলেন, ‘মরাতাই আমার উপন্যাস হিসেবে এগারোতম, আর বই হিসেবে তেত্রিশতম। মরাতাই মূলত একটা শাখা নদীর নাম। সেই নদীতীরবর্তী মানুষের জীবনযাপনের একটা জায়গায় দেখা যায় এক বিধবার অদ্ভুত জীবন। অসম প্রেম, পরিকল্পিত হত্যাকাণ্ড, গ্রামের জীবন, নাগরিক যুদ্ধ-সব কিছুর মিশেলে একটা বৃহৎ প্রেক্ষাপটে লেখা হয়েছে মরাতাই। পাশাপাশি গ্রাম থেকে শহরের দিকে যাওয়া কিংবা শহরে এসেও গ্রামের বিচিত্র জীবন শহরের বস্তিতে লুকিয়ে রাখার তীব্র এক সত্য ফুটে উঠেছে এই উপন্যাসে। মরাতাই আমার ভীষণ যত্নে লেখা উপন্যাস। আশা করি পাঠক এক রকমের নতুন অভিজ্ঞতার ভেতর দিয়ে যাবেন।