• ই-পেপার

৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ

আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক
আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি এবং লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৫ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আবুল কাসেম ফজলুল হকের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মির্জা ফখরুল বলেন, আবুল কাসেম ফজলুল হক একজন স্বনামধন্য লেখক ও গবেষক হিসেবে দেশ ও জাতির পক্ষে কাজ করেছেন। তাছাড়া তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন। এ ছাড়া বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

এদিকে আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

অনলাইন ডেস্ক
গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
আবু হানিফ

গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মুখপাত্র হলেন আবু হানিফ। আবু হানিফ দলটির নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য ছিলেন এ ছাড়াও তিনি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

শনিবার (৪ জুলাই) দলটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি
দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল
ছবি : কালের কণ্ঠ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘বর্তমান সরকার শুধু উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেই থেমে নেই, বরং সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করছে। তাই দুর্নীতি করে কারো পার পাওয়ার সুযোগ নেই।’

শনিবার (৪ জুলাই) বিকেলে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, জৈব সার, বৃক্ষরোপণ কর্মসূচির চারা এবং নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষি উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের পাশে রয়েছে। মাঠপর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যা ইতিবাচক পরিবর্তন আনছে।’

তিনি কৃষকদের উদ্দেশে বলেন, সরকারের দেওয়া সহায়তাগুলো যথাযথভাবে ব্যবহার করলে উৎপাদন আরো বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি আরো শক্তিশালী হবে। একই সঙ্গে তিনি দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম।

এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের কৃষি সহায়তা কার্যক্রম কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কৃষি খাতকে আরো গতিশীল করতে ভূমিকা রাখবে।

মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল
সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮-এর সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (৪ জুলাই) মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ শেষে আলাল জানান, তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন এবং দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ২৯ জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সোমবার সকালে থেরাপি সেশন শেষে তিনি স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে উন্মুক্ত স্থানে হাঁটাচলা এবং হালকা শারীরিক ব্যায়াম করেছেন।

সেদিন শায়রুল কবির খান বলেন, ‘মির্জা আব্বাস মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবটিকস অ্যান্ড সাইবারনিকস কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা ও ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।’ 

চলতি বছর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাস গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। 

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়।