• ই-পেপার

রিঙ্কু আর তার জাদুকরী বন্ধু

  • রিদওয়ান আক্রাম

তোমাদের আঁকা

তোমাদের আঁকা

এঁকেছে সুওয়াইবা বিনতে মাহমুদ, দশম শ্রেণি, আজিমপুর গভঃ গালর্স স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

ফউ

লেখা : ইমদাদুল হক মিলন, আঁকা : তানভীর মালেক

ফউ

মেসি মেসি

রেবেকা ইসলাম

মেসি মেসি
অলংকরণ : তানভীর মালেক

 মেসি, মেসি, মেসি, মেসি

নেই রেষারেষি,

মেসি, মেসি, মেসি, মেসি

ভালোবাসি বেশি।

 

বল নিয়ে ছুটে চলে

দেখি আমি, তুমি,

পৃথিবীটা যেন তার

নিজ বাসভূমি।

 

কে‌উ দেখি টিভি খুলে

কেউ গ্যালারিতে,

মেসি এসে গোল দেয়

দল যায় জিতে।

 

বল পায়ে ছোটে মেসি

অস্থির সব,

হৈ‌হৈ‌ রৈ‌রৈ‌

কত কলরব।

 

ড্রিবলিং, ট্যাকলিং

সেরা সবটাতে,

খেলা দেখে দর্শক

ফুর্তিতে মাতে।

 

মারামারি করে না সে

দেখায় না পেশি,

চারদিকে রব তাই

মেসি, মেসি, মেসি!

 

 

আম-কাঁঠালের তর্ক

বাসুদেব খাস্তগীর

আম-কাঁঠালের তর্ক

আম ধরেছে থোকা থোকা

বাতাস এলেই নড়ে

কাঁঠাল বলে, দেখেই আমার

প্রাণটা কেমন করে।

 

তোর বোঁটা ভাই এত্ত নরম

একটু হাওয়া এলে

সারা উঠোন আমের মেলা

দেখি যে চোখ মেলে।

 

আমের কথা, ঝরে পড়ি

কী হয়েছে তাতে

পরের মাথায় কাঁঠাল ভেঙে

উঠতে কি চাই জাতে?

 

কাঁঠাল বলে, এটি নিছক

একটি প্রবাদ বাক্য

কার মাথাতে ভাঙছে কাঁঠাল

দেখে কে দেয় সাক্ষ্য?

 

পরের ক্ষতি করে নিজের

স্বার্থ আদায় অর্থে

প্রবাদটা কয়—কিন্তু তা নয়

বিজ্ঞান ভিত্তিক তত্ত্বে।