১৭০০ সালের গোড়ার দিকে ভারত ছিল বিশ্বের অন্যতম ধনী দেশ। তখনকার হিসাব অনুযায়ী, ভারত বৈশ্বিক অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশে অবদান রাখত এবং এর বড় অংশই ছিল কৃষি ও হস্তশিল্প নির্ভর। কিন্তু এর ঠিক ১০০ বছরের মধ্যেই এই সমৃদ্ধ দেশটি ব্রিটিশ শাসনের অধীন হয়ে পড়ে। এটি কি ব্রিটিশ সরকারের কোনো সুপরিকল্পিত পরিকল্পনার ফল ছিল, নাকি এই পরিবর্তনের পেছনে ছিল এক জটিল রাজনৈতিক অবস্থা, স্থানীয় শাসকদের দ্বন্দ্ব, নাকি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কম্পানির কর্মচারীদের ব্যক্তিগত স্বার্থ?
ভারতের ইতিহাসে দেখা যায়, অনেক সময় স্থানীয় রাজারা বাইরের শক্তিকে দেশে এনে নিজেদের প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করার চেষ্টা করেছেন। বাবরের দিল্লি দখল তারই একটি উদাহরণ, যেখানে ইব্রাহিম লোদীর বিরুদ্ধে তাঁর শত্রুরা তাঁকে আমন্ত্রণ জানায়। পরে মোগলদের দুর্বলতার সময়েও এই ধরনের ঘটনা ঘটে। যেমন—১৭৩৯ সালে ইরানের নাদির শাহ দিল্লি আক্রমণ করেন, আর সেই আক্রমণে মোগল দরবারের কিছু কর্মকর্তার গোপন ভূমিকা ছিল বলে ধারণা করা হয়। এই প্রবণতা অর্থাৎ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাইরের শক্তিকে ব্যবহার করার রেওয়াজ পরবর্তী সময়ে ব্রিটিশদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে ওঠে।
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কম্পানি প্রথমে আসে বাণিজ্য করার জন্য। তাদের উদ্দেশ্য ছিল মুনাফা করা, শাসন করা নয়। লন্ডনের পরিচালকরা চেয়েছিলেন, কম্পানি যেন কোনো রাজনৈতিক ঝামেলায় না জড়ায়। তাঁরা নির্দেশ দিয়েছিলেন মোগল বা অন্য কোনো শক্তির সঙ্গে সংঘর্ষ না করতে এবং যুদ্ধ খরচ কমাতে। কিন্তু বাস্তবে ভারতে যে রাজনৈতিক বিশৃঙ্খলা চলছিল, তা কম্পানির কর্মচারীদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। এই বিশৃঙ্খলার বড় কারণ ছিল আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের দুর্বলতা। তখন বিভিন্ন প্রদেশে স্বাধীন রাজারা নিজেদের মতো শাসন চালাতে শুরু করেন। ফলে একটি কেন্দ্রীয় শক্তির অভাব দেখা দেয়। এই পরিস্থিতিতে স্থানীয় রাজারা নিজেদের ক্ষমতা রক্ষার জন্য বাইরের সাহায্য নিতে দ্বিধা করেননি।
অন্যদিকে বাংলার বণিক শ্রেণি এবং জমিদারদের মধ্যে অনেকেই চেয়েছিলেন এমন একটি শাসনকাঠামো, যেখানে ব্যবসার নিরাপত্তা থাকবে এবং আইন-শৃঙ্খলা বজায় থাকবে, যা এই ছোট ছোট রাজ্যের দুর্বল শাসকদের দ্বারা নিশ্চিত করা সম্ভব ছিল না। বিশেষত বাংলায় মুর্শিদকুলীর শাসনের পর তৈরি রাজনৈতিক অস্থিরতায় যখন স্থানীয় বণিক শ্রেণির স্বার্থ হুমকির সম্মুখীন হয়েছিল, তখন তা তাদের ইংরেজ কম্পানির সহায়তায় সিরাজকে সরিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করেছিল। সিরাজউদ্দৌলার শাসনে যখন তাদের অর্থনৈতিক স্বার্থ হুমকির মুখে পড়ে, তখন তারা কম্পানির স্থানীয় কর্মকর্তাদের সহায়তায় সিরাজকে সরাতে আগ্রহী হয়ে ওঠে।
পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর বিজয় এই সহযোগিতারই ফল। অথচ যদি রবার্ট ক্লাইভ এই যুদ্ধে পরাজিত হতেন, তাহলে কম্পানিকে ভারত ছেড়ে পালাতে হতো এবং এই মাটিতে তাদের আর কোনো ভবিষ্যৎ থাকত না। লন্ডনের পরিচালকরাও এমন সম্ভাবনা নিয়ে চিন্তিত ছিলেন এবং এই ধরনের সামরিক হস্তক্ষেপের ঘোরতর বিরোধিতা করেছিলেন। এই সময় ইংরেজ কম্পানির কর্মচারীরা শুধু কম্পানির জন্য কাজ করছিলেন না, তাঁরা ব্যক্তিগতভাবেও লাভবান হওয়ার সুযোগ খুঁজছিলেন। অনেকেই মনে করতেন, শুধু কম্পানির বেতনে চলা সম্ভব নয়। তাই তাঁরা স্থানীয় শাসকদের সঙ্গে আঁতাত করে ক্ষমতা দখলে আগ্রহী হয়ে ওঠেন। রবার্ট ক্লাইভের মতো কিছু কর্মকর্তা শুধু চাকরি না করে নিজস্ব রাজনৈতিক যোগাযোগ ও সামরিক কৌশলে প্রচুর ধন-সম্পদ অর্জন করেন। তাঁদের অনেকেই সরাসরি কম্পানির নির্দেশ অমান্য করে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে শুরু করেন।
ভারতের কিছু শহর তখন ধীরে ধীরে কম্পানির নিয়ন্ত্রণে আসছিল। কলকাতা, মাদ্রাজ, বোম্বে ছিল এর মধ্যে প্রধান। এই শহরগুলোতে কম্পানি ব্যবসা পরিচালনার জন্য আইন-আদালত, নিরাপত্তাব্যবস্থা এবং শৃঙ্খলার কাঠামো গড়ে তোলে। ফলে ভারতের অন্যান্য শহর; যেমন—দিল্লি, আগ্রা, মুলতান থেকে অনেক ব্যবসায়ী এই নতুন শহরগুলোতে চলে আসতে শুরু করেন। কারণ তাঁরা এখানে নিজেদের পুঁজি বেশি নিরাপদ মনে করতেন। ধীরে ধীরে এই শহরগুলো শুধু ব্যবসার কেন্দ্রই নয়, রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রেও পরিণত হয়।
এই অনিচ্ছাকৃত ক্ষমতা দখলের পেছনে যে রাজনৈতিক অর্থনীতি কাজ করেছে, তা অনেক গভীর। কম্পানির স্থানীয় কর্মচারীরা যেমন ব্যক্তিগত লাভের জন্য ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন, তেমনি স্থানীয় ব্যবসায়ীরাও নিরাপত্তা এবং আইনি কাঠামোর কারণে কম্পানির শহরগুলোতে পুঁজি স্থানান্তর করতে রাজি হয়েছিলেন। এতে এক ধরনের পারস্পরিক স্বার্থের সম্পর্ক গড়ে ওঠে, যা রাজনৈতিক ক্ষমতা দখলের পথ সুগম করে। এই প্রক্রিয়ায় এক নতুন ধরনের সম্পর্ক গড়ে ওঠে ইংরেজ কম্পানি ও স্থানীয় ধনী শ্রেণির মধ্যে, যাকে পরবর্তী সময়ে অনেক ইতিহাসবিদ ‘অ্যাংলো-বানিয়া অর্ডার’ বলেছেন। এখানে কম্পানি একদিকে শাসনকাঠামো সরবরাহ করে, আর অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা অর্থ ও প্রভাব দিয়ে সেই কাঠামোকে টিকিয়ে রাখতে সাহায্য করেন। এই সম্পর্কের মধ্যেই তৈরি হয় এক ধরনের পারস্পরিক নির্ভরশীলতা, যার ফলে ইংরেজরা আরো বেশি ক্ষমতা অর্জন করতে পারে।
এই সমীকরণে আমরা দেখতে পাই, কিভাবে একটি বেসরকারি বাণিজ্যিক সংস্থা ধীরে ধীরে একটি সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হয়। এটি শুধু বাহ্যিক সামরিক বিজয়ের ফল নয়, বরং অভ্যন্তরীণ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের ফলাফল। এমনকি কম্পানির পরিচালকরাও এই পরিবর্তনের গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। এই পুরো প্রক্রিয়াকে অনেক ইতিহাসবিদ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। কার্ল মার্ক্স এই ঘটনাকে ‘সৃষ্টিশীল ধ্বংস’ বলেছেন। তাঁর মতে, ব্রিটিশরা যেমন ভারতের প্রথাগত সমাজ ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে, তেমনি কিছু নতুন কাঠামোও তৈরি করেছে; যেমন—রেল, ডাকব্যবস্থা বা আধুনিক প্রশাসনিক কাঠামো। যদিও এগুলো স্থানীয় লোকজনের জন্য সর্বদা উপকারী ছিল না, তবু এগুলো এক নতুন বাস্তবতার সূচনা করে।
অন্যদিকে সাব-অলটার্ন স্কুলের ইতিহাসবিদরা বলতে চেয়েছেন, এই শাসনকাঠামো শুধু ইংরেজ আগ্রাসনের ফল নয়। বরং তাঁরা বলছেন, স্থানীয় অভিজাত শ্রেণি; যেমন—জমিদার বা ব্যবসায়ীরা ব্রিটিশদের সঙ্গে মিলে সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন। তাঁরা মনে করেন, এই ধরনের ইতিহাসে শুধু বড় রাজা-বাদশাহ নন, সাধারণ মানুষের প্রতিরোধ ও মতামতও গুরুত্বপূর্ণ।
ইংরেজদের ভারত শাসনের শুরুটা আসলে ছিল অনেকটা ‘অসচেতন সাম্রাজ্যবাদ’। অর্থাৎ তারা শুরুতে শাসনের উদ্দেশ্যে আসেনি, কিন্তু ধীরে ধীরে রাজনৈতিক অস্থিরতা, স্থানীয় সহযোগিতা এবং কম্পানির কর্মচারীদের লোভ ও উচ্চাকাঙ্ক্ষা মিলিয়ে এক নতুন শাসনব্যবস্থা গড়ে তোলে। বাস্তবে ভারতবর্ষে কম্পানির সাম্রাজ্যিক উত্থান ছিল এক জটিল সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন।
এই ইতিহাস আমাদের শেখায় যে কোনো শাসনের পরিবর্তন শুধু বাহ্যিক আগ্রাসনের কারণে হয় না। এর পেছনে থাকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, স্থানীয় শ্রেণির স্বার্থ রক্ষা এবং রাজনৈতিক সুযোগসন্ধানীদের ভূমিকা। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ইতিহাস তাই শুধু সামরিক জয়ের কাহিনি নয়, এটি একটি ধীরে ধীরে গড়ে ওঠা শাসনকাঠামোর গল্প, যা শুরু হয়েছিল ব্যবসার নামে এবং শেষ পর্যন্ত রূপ নেয় এক পূর্ণাঙ্গ সাম্রাজ্যিক শাসনে।
লেখক : প্রাবন্ধিক



খানকে টাকা দিয়েছেন, বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে

দীর্ঘ ক্রীড়াঙ্গনের জীবনে খেলোয়াড়, কোচ, সংগঠক হিসেবে আবদুস সাদেকের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিকাশে, ক্লাবের ক্রীড়াচর্চা, হকি ও ফুটবলে অসামান্য অবদান নিঃসন্দেহে অতুলনীয়। তিনি নিজেই তাঁর তুলনা। একজন মানুষ ক্রীড়াঙ্গনকে শত প্রতিকূলতার মধ্যেও কিভাবে উপভোগ করতে পারেন খুব কাছে থেকে না দেখলে, না জানলে এটি লিখে বোঝানো মুশকিল। রেকর্ড বইয়ের সব নিছক পরিসংখ্যান থেকে মানুষ আবদুস সাদেক ছিলেন অনেক বড়। ছয় দশকেরও বেশি সময় ধরে আবদুস সাদেক ছিলেন ক্রীড়াঙ্গনে সুস্থ জীবনবোধ, ন্যায়নীতি ও আদর্শের প্রতীক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক উঁচু একটি স্তম্ভ! দেশের ক্রীড়াঙ্গনের গৌরব। এই মানুষটি সারা জীবন ক্রীড়াঙ্গন নিয়ে ভেবেছেন। ভেবেছেন ক্রীড়াচর্চার বিষয়টি।