• ই-পেপার

কথামালা

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সরাসরি, রাত ১টা

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল

পুনঃপ্রচার, দুপুর ১টা

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে

প্রথম টি-টোয়েন্টি, সরাসরি

বিকেল ৪-৩০ মিনিট

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ভিটালিটি ব্লাস্ট

কোয়ার্টার ফাইনাল, সরাসরি

রাত ৯-৩০ মিনিট

 

টিকিটের মূল্যে আগুন

টিকিটের মূল্যে আগুন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই থাকে বাড়তি উত্তেজনা। তাই বিশ্বকাপে দুই দলের সেমিফাইনাল ম্যাচের টিকিটের মূল্যে লেগেছে আগুন। ফিফার অফিশিয়াল রিসেল প্ল্যাটফর্মে মূল্যটা ওঠানামা করছে প্রতি মিনিটেই। এক টিকিটের সর্বোচ্চ দাম উঠেছে এক লাখ ৫০ হাজার ডলার। আর ক্যাটাগরি ৩-এর টিকিটের মূল্য দাঁড়িয়েছে দুই হাজার ৬০০ ডলার বা তিন লাখ টাকার ওপরে।  রয়টার্স

 

 

সেরা আজিম-ফাতিহা

সেরা আজিম-ফাতিহা

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় বয়সভিত্তিক সাঁতারে শেষ দিনেও আটটি ইভেন্টে হয়েছে নতুন জাতীয় রেকর্ড। বালকদের ১৫-১৭ বছর গ্রুপে সেরা হয়েছে মো. আবদুল আজিম, আর বালিকা বিভাগে ১৩-১৪ বছর গ্রুপের সেরা ফাতিহা মাহতাব মাইশা। সব মিলিয়ে ৬৬টি সোনা, ৫৮টি রুপা, ৫৫টি ব্রোঞ্জ পেয়ে প্রথম হয়েছে বিকেএসপি। নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা করে।

 

 

দ্বিতীয় সেমিফাইনালের সম্ভাব্য ২২ জনের বিশ্বকাপ পারফরম্যান্স

ইতিহাস, নাটক, বীরত্ব, উত্তেজনা, স্বপ্নপূরণ আর হৃদয় ভাঙার গল্প শেষে বিশ্বকাপ পৌঁছেছে সেমিফাইনাল পর্বে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড। গ্রুপ পর্ব সহজে পার হলেও নক আউটে এসে কঠিন পরীক্ষা দিতে হয়েছে লিওনেল মেসিদের। টানা দ্বিতীয় ফাইনালের হাতছানি আলবিসেলেস্তেদের। ইংল্যান্ডও নক আউটের তিন ম্যাচেই চ্যালেঞ্জ পেরিয়ে সেমিতে এসেছে। জুড বেলিংহাম-হ্যারি কেইনরা আছেন দারুণ ছন্দে। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে দুই দলের সম্ভাব্য একাদশের পারফরম্যান্স কেমন ছিল, তা নিয়েই এ আয়োজন। লিখেছেন রানা শেখ

দ্বিতীয় সেমিফাইনালের সম্ভাব্য ২২ জনের বিশ্বকাপ পারফরম্যান্স