• ই-পেপার

ট্যাকটিশিয়ান বনাম মাস্টারমাইন্ড

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সরাসরি, রাত ১টা

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল

পুনঃপ্রচার, দুপুর ১টা

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে

প্রথম টি-টোয়েন্টি, সরাসরি

বিকেল ৪-৩০ মিনিট

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ভিটালিটি ব্লাস্ট

কোয়ার্টার ফাইনাল, সরাসরি

রাত ৯-৩০ মিনিট

 

কথামালা

কথামালা

এটি অবশ্যই বিশেষ একটি ম্যাচ। কেন বিশেষ, সেটা সবাই জানে। আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে শেষ পর্যন্ত এটি একটি ফুটবল ম্যাচই। -আর্জেন্টিনা স্ট্রাইকার, হুলিয়ান আলভারেস

 

রেফারি যখন নিজের কাজ করছিলেন, তখন মেসি এসে পরিস্থিতি আরো উত্তপ্ত করার এবং আমাদের উসকে দেওয়ার চেষ্টা করেছিল। -মিসর কোচ, হোসাম হাসান

 

আমার আর তর সইছে না (মেসিকে থামাতে)। জীবনে একবারই এমন সুযোগ আসে। মেসি তার ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছে। ফুটবল মাঠে পা রাখা সর্বকালের সেরা খেলোয়াড় সে। -ইংল্যান্ড ডিফেন্ডার, নিকো ও’রাইলি

 

এই দলটি যা অর্জন করেছে, তা ইতিহাসের অংশ। যদিও আমরা আরো ভালো খেলতে পারতাম। তবে আবারও বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাটা ঐতিহাসিক অর্জন। -আর্জেন্টিনা কোচ, লিওনেল স্কালোনি

 

ছোট দেশগুলোকে যদি বিশ্বকাপে খেলার সুযোগ না দেওয়া হয়, তাহলে নিজেদের আরো উন্নত করার প্রেরণা হারিয়ে ফেলবে তারা। -ফিফা সভাপতি, জিয়ান্নি ইনফান্তিনো

 

মেসি খেলাটির সর্বকালের সেরাদের একজন। কিন্তু আমাদের স্কোয়াডের মান এবং আক্রমণ, রক্ষণে যে মেধা আছে সেটি আপনি উপেক্ষা করতে পারবেন না। -ইংল্যান্ড গোলরক্ষক, জর্ডান পিকফোর্ড

 

টিকিটের মূল্যে আগুন

টিকিটের মূল্যে আগুন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই থাকে বাড়তি উত্তেজনা। তাই বিশ্বকাপে দুই দলের সেমিফাইনাল ম্যাচের টিকিটের মূল্যে লেগেছে আগুন। ফিফার অফিশিয়াল রিসেল প্ল্যাটফর্মে মূল্যটা ওঠানামা করছে প্রতি মিনিটেই। এক টিকিটের সর্বোচ্চ দাম উঠেছে এক লাখ ৫০ হাজার ডলার। আর ক্যাটাগরি ৩-এর টিকিটের মূল্য দাঁড়িয়েছে দুই হাজার ৬০০ ডলার বা তিন লাখ টাকার ওপরে।  রয়টার্স

 

 

সেরা আজিম-ফাতিহা

সেরা আজিম-ফাতিহা

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় বয়সভিত্তিক সাঁতারে শেষ দিনেও আটটি ইভেন্টে হয়েছে নতুন জাতীয় রেকর্ড। বালকদের ১৫-১৭ বছর গ্রুপে সেরা হয়েছে মো. আবদুল আজিম, আর বালিকা বিভাগে ১৩-১৪ বছর গ্রুপের সেরা ফাতিহা মাহতাব মাইশা। সব মিলিয়ে ৬৬টি সোনা, ৫৮টি রুপা, ৫৫টি ব্রোঞ্জ পেয়ে প্রথম হয়েছে বিকেএসপি। নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা করে।