• ই-পেপার

কেপ ভার্দে

বিদায়েও উন্নত শির

শেষ ষোলোর সূচি

শেষ ষোলোর সূচি

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ শেষ ষোলো

ব্রাজিল-নরওয়ে

সরাসরি, রাত ২টা

মেক্সিকো-ইংল্যান্ড

সরাসরি, সোমবার সকাল ৬টা

 

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা

দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন, সরাসরি

রাত ৮টা, ফ্যানকোড

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ফাইনাল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সরাসরি

রাত ৮-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

কথামালা

কথামালা

আমার মনে হয়, আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে কেন তারা বিশ্বচ্যাম্পিয়ন। তবে আমাদের খেলোয়াড়রা মর্যাদা ও সাহসের সঙ্গে লড়েছে, যা নিয়ে আমি গর্বিত। এটি বড় হয়ে ওঠারই একটি অংশ।

কেপ ভার্দে কোচ

বুবিস্তা

 

মিসর এর আগে কখনো গ্রুপ পর্ব পার হতে পারেনি এবং পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই এটি শুধুই উপভোগ করার মতো একটি মুহূর্ত।

মিসর ফরোয়ার্ড

মোহামেদ সালাহ

 

আমরা আর্জেন্টাইনরা নিজেদের ভাগ্যবান মনে করি যে আমরা প্রথমে ম্যারাডোনা এবং পরে লিও মেসিকে পেয়েছি। মনে হয়, তার (মেসি) ঝুলিতে সব সময় বলার মতো আরো গল্প থাকে।

সাবেক আর্জেন্টিনা ফরোয়ার্ড

কার্লোস তেভেজ

 

যারা বলেছিল সূচিতে আমাদের পথটা সহজ ছিল, এটি ছিল তাদের জন্য উপযুক্ত জবাব। অবশ্যই আমরা জয় এবং পরের রাউন্ডে যাওয়ার যোগ্য ছিলাম, তবে ম্যাচটি অত্যন্ত কঠিন ছিল। আমি শুধু চাচ্ছিলাম ম্যাচটি যেন শেষ হয়।

আর্জেন্টিনা কোচ

লিওনেল স্কালোনি

 

ভালো ও ইতিবাচক দিক হলো আমরা খুব ভালো খেলছি, আমাদের মধ্যে বোঝাপড়া ভালো এবং দল হিসেবে কাজ করছি। আর এটিই সামনে যা আসছে তার জন্য কাজে দেবে।

কলম্বিয়া ফরোয়ার্ড

লুইস দিয়াজ

 

কলম্বিয়া ঠিক আমাদের প্রত্যাশা অনুযায়ীই খেলা শুরু করেছিল—অনেক গতি, তীব্রতা এবং দারুণ পাসিংয়ে। আমরা তাদের আটকে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গোলটি বেশ আগেভাগেই হয়ে গেছে।

ঘানা কোচ

কার্লোস কুইরোজ

দ্বিতীয় বিভাগ বাস্কেটবল

ক্রীড়া প্রতিবেদক
দ্বিতীয় বিভাগ বাস্কেটবল

বসুন্ধরা স্পোর্টস সিটিতে চলমান দ্বিতীয় বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টে গতকাল ছিল পাঁচটি ম্যাচ। ছেলেদের বিভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৮০-৩৪ পয়েন্টে হারায় ঈগলেটস ক্লাব। এইচএন একাডেমির বিপক্ষে জোসেফাইটস নাইটস বাস্কেটবল ক্লাবের জয় ৮৩-৪০ ব্যবধানে। আর মেয়েদের বিভাগে জয় পেয়েছে পুলিশ, বেঙ্গল ফাইটার্স ও বকশীবাজার ক্লাব।