• ই-পেপার

রোমাঞ্চ জাগিয়ে হার বাংলাদেশের

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

সুইডেন-তিউনিশিয়া

সরাসরি, সকাল ৮টা

স্পেন-কেপ ভার্দে

সরাসরি, রাত ১০টা

বেলজিয়াম-মিসর

সরাসরি, রাত ১টা

উরুগুয়ে-সৌদি আরব

সরাসরি, মঙ্গলবার ভোর ৪টা

ইরান-নিউজিল্যান্ড

সরাসরি, মঙ্গলবার সকাল ৭টা

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

ইংল্যান্ড-আয়ারল্যান্ড

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

জোতার জন্য...

জোতার জন্য...

সাবেক ফরোয়ার্ড দিওগো জোতার স্মরণে বিশ্বকাপে ভিন্নরূপে অভিযান শুরু করবে পর্তুগাল। লাল-সবুজ রঙের বিশেষ ব্রেসলেট পরে নামবেন ক্রিস্তিয়ানো রোনালদোরা, যাতে খোদাই করা আছে জোতার নাম। এবার বিশ্বকাপ টিকিট পাইয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জোতা। বছরখানেক আগে স্পেনে এক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে মারা যান তিনি। রয়টার্স

 

 

জয় স্কটিশদের

জয় স্কটিশদের

বিশ্বকাপে ফেরাটা জয়ে রাঙিয়েছে স্কটল্যান্ড। তিন যুগ পর ফুটবল মহাযজ্ঞে প্রথম ম্যাচ খেলতে নেমে স্কটিশরা ১-০ গোলে হারিয়েছে হাইতিকে। ম্যাচের ২৮ মিনিটে করা জন ম্যাকগেইনের প্রতিফলিত শট আশ্রয় নেয় হাইতির জালে। ওই গোলটিই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। ১৯৯০ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের এটা প্রথম জয়। রয়টার্স

 

 

 

কথামালা

কথামালা

প্রথমার্ধটা কঠিন ছিল। দল কিছুটা স্নায়ুচাপে ভুগেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। ম্যাচটাও ছিল কঠিন। পরের ম্যাচে দল আরো উন্নতি করবে। ব্রাজিল কোচ, কার্লো আনচেলোত্তি

 

আমাদের লক্ষ্য হলো, পরের ধাপে যাওয়া। আমরা আগে কখনো গ্রুপ পর্ব পার করতে পারিনি। আমি এটা বিশ্বাস করি (পরের ধাপে যেতে পারব)। তিউনিসিয়া কোচ, সাবরি লামৌচি

 

আমরা খুবই দাপুটে ও আক্রমণাত্মক ফুটবল খেলতে চেয়েছিলাম। অনেক সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। সুইজারল্যান্ড কোচ, মুরাত ইয়াকিন

 

বিশ্বকাপে সে (কিলিয়ান এমবাপ্পে) বরাবরই দুর্দান্ত। সে বিশ্বকাপ জিততে চায়। সে আমাদের অধিনায়ক। এবারও ভালো কিছু করবে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ফরাসি মিডফিল্ডার, মানু কোনে

 

সেমিফাইনাল ছাড়িয়ে আমরা আরো সামনে যেতে চাই। তবে আজকের (গতকাল ব্রাজিলের বিপক্ষে) ম্যাচটি ভালো ছিল। আপাতত এক পয়েন্টই যথেষ্ট, আমরা আরো উন্নতি করব। মরক্কো কোচ, মোহামেদ ওয়াহবি

 

এটা হলে দারুণ হবে (বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙা)। রেকর্ডটা একদিন ভাঙবেই। সেটার জন্য মেসিকে অগ্রিম স্বাগত জানিয়ে রাখলাম। আমি বরাবরই মেসির বড় ভক্ত। সাবেক জার্মান ফরোয়ার্ড, মিরোস্লাভ ক্লোসা