• ই-পেপার

অন্তর্জাল

৭২ আওয়ারস

চলচ্চিত্র

দরদ

দরদ
‘দরদ’ ছবিতে সোনাল চৌহান ও শাকিব খান

অভিনয়ে শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার। পরিচালনা অনন্য মামুন। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র :  স্ত্রী ফাতেমার জন্য সবকিছু করতে পারে দুলু মিয়া। ফাতেমার ধ্যানজ্ঞান নায়ক সরফরাজ খান। দুলু কথা দেয়, স্ত্রীকে নায়ক সরফরাজ খানের সঙ্গে দেখা করিয়ে দেবে। সরফরাজ খানের সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নিগ্রহের শিকার হয় ফাতেমা। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফাতেমা। এরপরই ভারতের বেনারস শহরে একের পর প্রভাবশালীরা খুন হতে থাকে। নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম।

টিভি হাইলাইটস

ওয়াইল্ড ব্যাটলগ্রাউন্ড

ওয়াইল্ড ব্যাটলগ্রাউন্ড

পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও দাবদাহপূর্ণ অঞ্চলে টিকে থাকার লড়াইয়ে প্রাণীদের প্রতিনিয়ত কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। চরম ক্লান্তি, পানিশূন্যতা এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করেই তাদের বেঁচে থাকতে হয়। এ নিয়ে এনম্যাল প্লানেটের ওয়াইল্ড ব্যাটলগ্রাউন্ড, দেখা যাবে রাত ১১টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

মেঘ বৃষ্টি এক টুকরো সূর্য

মেঘ বৃষ্টি এক টুকরো সূর্য
‘মেঘ বৃষ্টি এক টুকরো সূর্য’ নাটকের দৃশ্য

আরটিভিতে রাত ৮টায় রয়েছে একক নাটক মেঘ বৃষ্টি এক টুকরো সূর্য। রচনা ও পরিচালনা হান্নান মাহমুদ। অভিনয়ে নিলয় আলমগীর, সারিকা সাবরিন, জুঁই প্রমুখ। ২০২১ সালের ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।

জন্মদিনের উপহার নতুন গান

জন্মদিনের উপহার নতুন গান
শফিক তুহিন

গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে দর্শক-শ্রোতাদের তিনি উপহার দেবেন নতুন গান—‘তোমায় দেখলে মনে হয় ২.০। নতুন এ গানে শফিক তুহিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন হৈমন্তি রক্ষিত দাস। গানটির কথা ও সুর করেছেন শফিক তুহিন নিজেই। অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটির ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। গানটির বিশেষ আকর্ষণনব্বই দশকের চলচ্চিত্র বিয়ের ফুল-এর শ্রোতাপ্রিয় গান তোমায় দেখলে মনে হয়-এর মুখরা নতুনভাবে সংযোজন করা হয়েছে এখানে। কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে বিয়ের ফুল-এর গানটি বেশ জনপ্রিয়। শফিক তুহিন বলেন, নতুন ও পুরনো সুরের মেলবন্ধন শ্রোতাদের কাছে আলাদা আবেদন তৈরি করবে।