নেটফ্লিক্সে আজ এসেছে হিন্দি সিরিজটি। দিব্য প্রকাশ দুবের একই নামের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত রোমান্টিক ড্রামা সিরিজটি। তিন অপরিচিত মানুষের জীবনের গল্প একসূত্রে গাঁথা হয়েছে এখানে। চন্দর (বিক্রান্ত ম্যাসি), সুধা (বেদিকা পিন্টো) ও প্রীতি (মাহিমা মাকওয়ানা)—ভালোবাসা, হৃদয় ভাঙা আর আত্ম-অন্বেষণের নানা বাঁক পেরিয়ে জীবনের নতুন অর্থ খুঁজে বেড়ায় তারা।
চলচ্চিত্র
তাণ্ডব
অন্তর্জাল
মুসাফির ক্যাফে

টিভি হাইলাইটস
তুতসি গণহত্যা

ঔপনিবেশিক আমলে তৈরি করা পরিচয়ভিত্তিক বিভাজন, উগ্রপন্থী রাজনীতি এবং ঘৃণা প্রচারকারী রেডিও কিভাবে রুয়ান্ডায় তুতসি জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত স্বীকৃত গণহত্যাকে একটি সুসংগঠিত গণহত্যায় রূপ দিয়েছিল, সেই ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। আলজাজিরা আনট্যাঙ্গলসের আজকের পর্ব দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
চাঁদ তারার গুঞ্জরণ

রাত ১০টায় চ্যানেল আইয়ে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’। চলচ্চিত্র অভিনেতা শাকিব খানকে নিয়ে এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। শাকিব খানের ব্যক্তিজীবন ও অভিনয়জীবনের নানা জানা ও অজানা কথা নিয়ে এই অনুষ্ঠান।
আরো খবর

■ প্রথমবারের মতো বাবা হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এমনটা জানিয়েছেন তাঁর স্ত্রী তাহসিন তামান্না।
■ সাত মাস পিছিয়ে অবশেষে গতকাল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার ও রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির শেষ সিনেমা ‘জন নায়গন’।
■ ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়েশা খান। মুম্বাইয়ের দাদার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে গেলে তাঁকে আটক করে পুলিশ। এর আগে তাঁর ভাই ও কয়েকজন বন্ধুকেও পুলিশ আটক করে। আটকের পর আয়েশাকে মুম্বাইয়ের ওরলি থানায় নেওয়া হয়।
