■ গতকাল ছিল অভিনেত্রী সারাহ বেগম কবরীর জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর পরিচালিত শেষ ছবি ‘এই তুমি সেই তুমি’র নতুন খবর জানা গেল। তাঁর সন্তান শাকের চিশতী জানালেন ছবিটি সেন্সরে জমা পড়েছে। শিগগিরই মুক্তি পাবে। যদিও সেন্সর বোর্ডে খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি এখনো জমা পড়েনি।
■ ‘ক্ষুদে গানরাজ’খ্যাত হুমায়রা ঈশিকা প্রকাশ করেছেন নতুন গান ‘পরাণ’। গানটির কথা ও সুর করেছেন মেজবাহ বাপ্পী। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ।
■ মার্কিন অল-ফিমেল রক ব্যান্ড ‘এল৭’র বেসিস্ট জেনিফার ফিঞ্চ আর নেই। দীর্ঘদিন বিরল ধরনের ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।




