১৯৭৮ সালের একটি অপহরণের কুখ্যাত ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হিন্দি সিরিজ ‘রাখ’। শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে অনুসন্ধানমূলক থ্রিলারটি। নয়াদিল্লি থেকে দুই কিশোর-কিশোরী অপহৃত হয়, অপরাধীদের খুঁজে বের করতে দেশব্যাপী অভিযান শুরু করে নবীন পুলিশ কর্মকর্তা জয়প্রকাশ। তদন্ত যত এগোয়, ততই সহিংসতা ও নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। প্রসিত রায়ের এই সিরিজে অভিনয় করেছেন আলি ফজল, সোনালি বেন্দ্রে, আমির বশির, দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ।




