শুক্রবার নেটফ্লিক্সে এসেছে আমেরিকান রোমান্টিক-কমেডি ছবিটি। জেনিফার লোপেজ এবং ব্রেট গোল্ডস্টেইন অভিনীত ছবিটি অফিসের দুই উচ্চাভিলাষী সহকর্মীকে ঘিরে। যারা অপ্রত্যাশিতভাবে একে অপরের প্রেমে পড়ে। দ্রুত তারা বুঝতে পারে যে প্রেম আর পেশাগত উচ্চাকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ নয়। তাদের সম্পর্ক ঘিরে বড় ধরনের সংকটে পড়ে অফিস, যার প্রভাব তাদের ব্যক্তিগত জীবনের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যায় আরো বহুদূর।
চলচ্চিত্র
অন্তরে অন্তরে
অন্তর্জাল
অফিস রোমান্স

টিভি হাইলাইটস
টক টু আল জাজিরা

আল জাজিরার ‘টক টু আল জাজিরা’র মুখোমুখি হয়েছেন লেবাননের সংসদ সদস্য ও হিজবুল্লাহ নেতা ইব্রাহিম মুসাবি। ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি, একই সঙ্গে দেশকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য লেবাননের রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করেন। দেখা যাবে দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
লাভারস ফুড ভ্যান

আরটিভিতে রাত ৮টায় রয়েছে নিবাচিত নাটক ‘লাভারস ফুড ভ্যান’। পাঁচ বছর আগের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি। গল্প ও পরিচালনা ভিকি জাহেদ, চিত্রনাট্য নাজিম উদ দৌলা। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির, সালাম খান তরুণ, সাগর রহমান প্রমুখ।
আরো খবর

■ মালায়ালাম চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী সেলিম কুমার আর নেই। শনিবার দক্ষিণ ভারতের কোচিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
■ ৩ জুলাই ওয়ার্নার রেকর্ডসের অধীনে মুক্তি পেতে যাচ্ছে পপ সম্রাজ্ঞী ম্যাডোনার বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘কনফেশন টু’। অ্যালবামটি শোনার আগেই, দর্শকদের চোখ ধাঁধিয়ে দিতে আজ [৮ জুন] ইউটিউবে মুক্তি পাচ্ছে ১০ মিনিটের এক সিনেমাটিক কোলাজ—‘কনফেশন টু দ্য ফিল্ম’। নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক বিকন থিয়েটারে, ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভালের রাজকীয় মঞ্চে হতে যাচ্ছে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।
