• ই-পেপার

অন্তর্জাল

অফিস রোমান্স

চলচ্চিত্র

অন্তরে অন্তরে

অন্তরে অন্তরে
‘অন্তরে অন্তরে’ ছবির দৃশ্য

অভিনয়ে সালমান শাহ, মৌসুমী, রাজীব, আনোয়ারা। পরিচালনা শিবলী সাদিক। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : বিদেশি মেয়েকে বিয়ে করায় শানের বাবাকে ত্যাজ্য করে তার দাদা। ২৫ বছর পর দাদি ফাতেমার সঙ্গে দেখা করতে আসে শান। দাদি তাকে বাড়িতে ঢুকতে দেয় না। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে শানকে বাড়িতে ডেকে আনেন। পালক নাতনি ঝিনুকের সেবায় সুস্থ হয়ে ওঠে শান। আরেক নাতনি কান্তার সঙ্গে শানের বিয়ে ঠিক করেন দাদি। কিন্তু শান ভালোবাসে ঝিনুককে।

 

টিভি হাইলাইটস

টক টু আল জাজিরা

টক টু আল জাজিরা

আল জাজিরার টক টু আল জাজিরার মুখোমুখি হয়েছেন লেবাননের সংসদ সদস্য ও হিজবুল্লাহ নেতা ইব্রাহিম মুসাবি। ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি, একই সঙ্গে দেশকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য লেবাননের রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করেন। দেখা যাবে দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

লাভারস ফুড ভ্যান

লাভারস ফুড ভ্যান
‘লাভারস ফুড ভ্যান’ নাটকের দৃশ্য

আরটিভিতে রাত ৮টায় রয়েছে নিবাচিত নাটক লাভারস ফুড ভ্যান। পাঁচ বছর আগের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি। গল্প ও পরিচালনা ভিকি জাহেদ, চিত্রনাট্য নাজিম উদ দৌলা। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির, সালাম খান তরুণ, সাগর রহমান প্রমুখ।

আরো খবর

আরো খবর

মালায়ালাম চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী সেলিম কুমার আর নেই। শনিবার দক্ষিণ ভারতের কোচিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

৩ জুলাই ওয়ার্নার রেকর্ডসের অধীনে মুক্তি পেতে যাচ্ছে পপ সম্রাজ্ঞী ম্যাডোনার বহুল প্রতীক্ষিত অ্যালবাম কনফেশন টু। অ্যালবামটি শোনার আগেই, দর্শকদের চোখ ধাঁধিয়ে দিতে আজ [৮ জুন] ইউটিউবে মুক্তি পাচ্ছে ১০ মিনিটের এক সিনেমাটিক কোলাজ—‘কনফেশন টু দ্য ফিল্ম। নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক বিকন থিয়েটারে, ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভালের রাজকীয় মঞ্চে হতে যাচ্ছে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।