• ই-পেপার

দুই দেশের সম্পর্ক ও সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর

  • মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

এসডিজি স্থানীয়করণবিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হচ্ছেন ভারপ্রাপ্ত স্পিকার

নিজস্ব প্রতিবেদক
এসডিজি স্থানীয়করণবিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হচ্ছেন ভারপ্রাপ্ত স্পিকার

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এ সময় আগামী ৮ আগস্ট অনুষ্ঠেয় এসডিজি স্থানীয়করণবিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন তিনি।

গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেয়। আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে এসডিজি স্থানীয়করণবিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়ে আমন্ত্রণের জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান কায়সার কামাল। এ সময় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন নিশ্চিত করা এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।

চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর নির্মীয়মাণ ভবনে সন্ত্রাসীদের হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর নির্মীয়মাণ ভবনে সন্ত্রাসীদের হামলা

তাদের দাবি ছিল ২০ লাখ টাকার চাঁদা। তাতে সাড়া না মেলায় এক ব্যবসায়ীর নির্মীয়মাণ বাড়িতে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। গতকাল রবিবার চট্টগ্রামের হাটহাজারী থানার বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন আবাসিক এলাকায় নির্মীয়মাণ ১০ তলা ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির মালিক মোহাম্মদ জসিম উদ্দিন একজন ব্যবসায়ী। তাঁর চাল ও চিনির পাইকারি ব্যবসা আছে। সম্প্রতি চট্টগ্রামের বড় দিঘিরপাড় এলাকায় একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু করেছেন। গতকাল সকালে ১০ থেকে ১২ জন ব্যক্তি একটি গাড়িতে করে এসে জসিমের বাড়ির সামনে নামে। সবার মুখে ছিল মাস্ক। তারা বাড়িতে প্রবেশ করে প্রথমে দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় ভবনটিতে কর্মরত শ্রমিকদের মারধর করে। পরে যাওয়ার সময় তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ কালের কণ্ঠকে বলেন, জসিম উদ্দিনের কাছে সন্ত্রাসীরা চাঁদা চেয়েছিল বলে তিনি আমাদের জানিয়েছেন। এরপর গতকাল সন্ত্রাসীরা এসে হামলা করে ভাঙচুর করেছে। কারা এ হামলার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, তাদের মুখে মাস্ক ছিল। এর মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার সঙ্গে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর লোকজন জড়িত আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বাড়ির মালিক আমাদের কারো নাম বলতে পারেননি। তবে আমরা তদন্ত করে দেখছি সাজ্জাদ বাহিনীর সম্পৃক্ততা আছে কি না।

হামলার বিষয়ে বাড়ির মালিক জসিম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, এক সপ্তাহ ধরে বিদেশি নাম্বার থেকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। হামলার ঘটনায় তিনি থানায় মামলা করবেন। তবে কারা চাঁদা চেয়ে হুমকি দিয়েছে, তা তিনি জানেন না বলে জানিয়েছেন।

উল্লেখ্য, দুই কোটি টাকা চাঁদার দাবিতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে গত ১৩ জুলাই হামলা চালায় সন্ত্রাসীরা। এর আগে সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন ডিডিএনের মালিকের কাছে চাঁদা চেয়ে হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এরপর পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে।

 

 

‘জামায়াত-এনসিপির মধ্যে দেশেপ্রেম নেই’

লক্ষ্মীপুর প্রতিনিধি
‘জামায়াত-এনসিপির মধ্যে দেশেপ্রেম নেই’

পার্লামেন্টের বাইরে জামায়াত ও এনসিপির সভা থেকে ম্যাচিউরড-দেশপ্রেম নিয়ে যেসব বিষয় উঠে আসা দরকার, তা আসছে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। গতকাল রবিবার লক্ষ্মীপুরের নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, পার্লামেন্টে বক্তব্যটা দায়িত্বশীল আকারে দেওয়া দরকার। সেটা প্রত্যেক সংসদ সদস্যই গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেশের প্রয়োজনে এবং জনসাধারণের প্রয়োজনে সেখানে আপনার বক্তব্যটা দিতে হবে। প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ আকারে কিছু কথা বলেছি। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছে। তারা দেশের বিভিন্ন এলাকায় সভা করে। ম্যাচিউরড ও দেশপ্রেম নিয়ে যে কথাগুলো তুলে ধরা দরকার, তুলে আনা প্রয়োজন, খুব একটা আশাবাদী হতে পারছি না।  পানিসম্পদ মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনীতি আমাদের কী দিতে পারবে, কী দিচ্ছে, কী আমরা আশা করতে পারি? এতটুকু বুঝ-জ্ঞান নবীন ও প্রবীণদের মাঝে বুঝতে বাকি নেই।

 

‘বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক
‘বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী’

বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী উল্লেখ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক বলেছেন, দেশের জনগণ আবার যাতে বিএনপির প্রতি আস্থা রাখে এবং সেই আস্থার প্রতিদান দিতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে। গতকাল রবিবার ডিএনসিসির আওতাধীন ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রশাসক জানান, গত কয়েক দিনের ভারি বর্ষণের কারণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তিনি নিজে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য সরেজমিন পরিদর্শনে এসেছেন।