• ই-পেপার

যে কারণে ইসলামে জাদুচর্চা নিষিদ্ধ

কোরআন থেকে শিক্ষা

পর্ব-১১৯০

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ

তারাই কুফরি করেছিল এবং নিবৃত্ত করেছিল তোমাদেরকে মসজিদুল হারাম থেকে ও বাধা দিয়েছিল কোরবানির জন্য আবদ্ধ পশুগুলোকে যথাস্থানে পৌঁছাতে। তোমাদের যুদ্ধের আদেশ দেওয়া হতো যদি না থাকত এমন কতক মুমিন নর ও নারী, যাদেরকে তোমরা জানো না, তোমরা তাদেরকে পদদলিত করতে অজ্ঞাতসারে...।

(সুরা : ফাতহ, আয়াত : ২৫)

আয়াতে হুদাইবিয়ায় যুদ্ধ না করে সন্ধি করার রহস্য বর্ণনা করা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. মুমিনরা মসজিদুল হারামের প্রকৃত হকদার হওয়ার পরও মুশরিকরা তাদের তাতে প্রবেশে বাধা দিয়ে অন্যায় করেছিল।

২. মুমিনদের মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়াই শুধু অন্যায় নয়, বরং হাজিদের পশু কোরবানির স্থানে পাঠাতে বাধা দেওয়াও অন্যায়। হুদাইবিয়ার সময় মুশরিকরা মুমিনদের ৭০টি কোরবানির পশু যথাস্থানে পাঠাতে দেয়নি।

৩. হিজরতের সামর্থ্য না থাকার কারণে হুদাইবিয়ার সময় পর্যন্ত কিছু মুমিন মক্কায় পরিচয় গোপন করেছিলেন। তাঁদের সংখ্যা ছিল ৯ থেকে ১২ জন।

৪. মক্কায় পরিচয় গোপন রাখা মুমিনরা যেন মুসলিম বাহিনী দ্বারা আক্রান্ত না হয় এ জন্য আল্লাহ হুদাইবিয়ার সময় যুদ্ধের অনুমতি দেননি।

৫. তখন যুদ্ধের অনুমতি না দেওয়ার আরেকটি কারণ হলো, অনেক মুশরিক তখন মনে মনে ইসলামের প্রতি ঝুঁকে ছিল। যুদ্ধ হলে তারা ইসলাম গ্রহণের সুযোগ পেত না।

   (তাফসিরে ইবনে কাসির : ১০/৩৩৫)

প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন-উত্তর

হারাম কার্যক্রমে পরিচালিত প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়-বিক্রয়

প্রশ্ন : যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম হারাম বা ইসলামসিদ্ধ নয়, তাদের শেয়ার বা হালাল পণ্য ক্রয়-বিক্রয় করা যাবে কি?

ফারহান, নবাবগঞ্জ

উত্তর : যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের মূল কার্যক্রম হারাম তাদের শেয়ার বা পণ্য ক্রয়-বিক্রয় করা এবং তাদের ওই হারাম কাজে সরাসরি লিপ্ত হওয়া হারাম কাজে সহায়তা করার নামান্তর। তাই তা বৈধ নয়। (সুরা : মায়েদা, আয়াত : ২, জাদিদ ফিকহি মাকালাত : ১/১৫০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/৪৪)

আল্লাহর ক্রোধ থেকে বাঁচার দোয়া

আল্লাহর ক্রোধ থেকে বাঁচার দোয়া

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নিমাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিয়ি সাখাতিকা।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে।

উপকার : ইবনে উমার (রা.) বলেন, রাসুল (সা.)-এর বিভিন্ন দোয়ার মধ্যে এটাও অন্যতম দোয়া। (আবু দাউদ, হাদিস : ১৫৪৫)

হালাল উপায়ে সম্পদের প্রবৃদ্ধি নিন্দনীয় নয়

মুফতি মুহাম্মদ মর্তুজা
হালাল উপায়ে সম্পদের প্রবৃদ্ধি নিন্দনীয় নয়

মানুষ পৃথিবীতে খালি হাতে এসেছে, খালি হাতেই চলে যাবে’—এ কথা এক দৃষ্টিকোণ থেকে সত্য। কিন্তু এই সত্যকে অজুহাত বানিয়ে কর্মবিমুখ হয়ে যাওয়া বা হালাল উপার্জন ছেড়ে দেওয়া ইসলামের শিক্ষা নয়। বরং পবিত্র কোরআন-হাদিসে মানুষকে আল্লাহর ইবাদতের পাশাপাশি হালাল রিজিক অন্বেষণের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। কারণ হালাল উপার্জনও ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা অসংখ্য ফরজ ও নফল ইবাদতের ভিত্তি।

ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার সঙ্গে হালাল রিজিকের একটি শক্তিশালী যোগসূত্র রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, হে রাসুলরা, তোমরা পবিত্র ও ভালো বস্তু থেকে খাও এবং সৎকর্ম করো। নিশ্চয় তোমরা যা করো সে সম্পর্কে আমি সম্যক জ্ঞাত। (সুরা : মুমিনুন, আয়াত : ৫১)

হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুল (সা.) প্রিয় সাহাবিদের হালাল রিজিকের গুরুত্ব বোঝাতে গিয়ে দৃষ্টান্ত হিসেবে এক ব্যক্তির অবস্থা উল্লেখ করে বলেন যে এ ব্যক্তি দূর-দূরান্তের সফর করছে, তার মাথার চুল এলোমেলো, শরীর ধুলাবালিতে মাখা। এ অবস্থায় ওই ব্যক্তি দুই হাত আকাশের দিকে উঠিয়ে কাতর কণ্ঠে বলে ডাকছে, হে রব! হে রব! কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পরনের পোশাক হারাম। আর এ হারামই সে ভক্ষণ করে থাকে। তাই এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? 

(মুসলিম, হাদিস : ২২৩৬)

তাই মহান আল্লাহর ইবাদত করার পাশাপাশি হালাল রিজিকের অন্বেষণ করাও মুমিনের জন্য আবশ্যক। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ থেকে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো। (সুরা : জুমা, আয়াত : ১০)

এ আয়াতে নামাজের পর জীবিকা অর্জনের জন্য বেরিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ইবাদত ও কর্ম, দুটিই একজন মুমিনের জীবনের অংশ। দুটির মধ্যেই সামঞ্জস্য বজায় রাখতে হবে। অন্য আয়াতে মহান আল্লাহ বলেছেন, আর আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান করো। তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না। তোমার প্রতি আল্লাহ যেরূপ অনুগ্রহ করেছেন তুমিও সেরূপ অনুগ্রহ করো। আর জমিনে ফ্যাসাদ করতে চেয়ো না। নিশ্চয়ই আল্লাহ ফ্যাসাদকারীদের ভালোবাসেন না। (সুরা : কাসাস, আয়াত : ৭৭)

এ আয়াতেও ইসলামের ভারসাম্যপূর্ণ জীবনদর্শনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এখানে আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বৈধ দুনিয়াবি প্রয়োজনকেও অস্বীকার করা হয়নি। তাই নিজে কর্মবিমুখ হয়ে পড়ে থাকা বা কেউ কর্মঠ হতে গেলে তাকে ধর্মের দোহাই দিয়ে কর্মবিমুখ ও পরনির্ভরশীল করে রাখা ইসলামের শিক্ষা নয়। হালাল রিজিকের অনুসন্ধানে যেকোনো হালাল পেশা অবলম্বনের গুরুত্ব দিতে গিয়ে রাসুল (সা.) বলেছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আল্লাহর নবী দাউদ (আ.) নিজ হাতে উপার্জন করে খেতেন। (বুখারি, হাদিস : ২০৭২)

যদি সম্পদ অর্জন নিন্দনীয় হতো, তবে ইসলাম জাকাত, সদকা, কোরবানি, হজ, আত্মীয়-স্বজনের ভরণপোষণ, এতিম-দরিদ্রের সহায়তা, মসজিদ নির্মাণ, ওয়াকফএসব আর্থিক ইবাদতের বিধান দিত না। এই প্রতিটি ইবাদত পালন করার জন্য হালাল সম্পদ থাকা আবশ্যক। তাই ইবাদত-বন্দেগি ঠিক রাখার পাশাপাশি হালাল পন্থায় উপাজির্ত সম্পদকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম বললে ভুল হবে না।

এটা ঠিক যাতে সম্পদের লোভ করা নিষেধ। কিন্তু ইবাদত-বন্দেগি ঠিক রেখে কেউ যদি দ্বিন, পরিবার ও মানবসেবার উদ্দেশ্যে আল্লাহর কাছে সম্পদের সমৃদ্ধির দোয়া করে, তবে তা নিন্দনীয় নয়; বরং প্রশংসনীয়।

পবিত্র কোরআনে মুমিনদের দোয়া শেখানো হয়েছে, আর তাদের মধ্যে এমনও আছে, যারা বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করুন। 

(সুরা : আল-বাকারাহ, আয়াত : ২০১) 

তাফসিরবিদদের মতে, দুনিয়ার কল্যাণ-এর মধ্যে হালাল রিজিক, প্রশস্ত জীবিকা, উপকারী সম্পদ, সুস্থতা ও নিরাপত্তাসবই অন্তর্ভুক্ত।

মহানবী (সা.) আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ! আমি তোমার কাছে হেদায়াত, নিরাপত্তা ও ঐশ্বর্য প্রার্থনা করছি। (আদাবুল মুফরাদ, হাদিস : ৬৭৯)

তবে ইসলামের দৃষ্টিতে সম্পদ যেমন সফলতার মাপকাঠি নয়; আবার দারিদ্র্যও কোনো গৌরবের বিষয় নয়। প্রকৃত সফলতা হলো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ও আখিরাতের পূর্ণ প্রস্তুতি নেওয়া। যা করতে গেলে কিছু ক্ষেত্রে হালাল সম্পদেরও প্রয়োজন হয়।