• ই-পেপার

মুসলিম সভ্যতায় মরক্কোর অবদান

কোরআন থেকে শিক্ষা

পর্ব-১১৭৩

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ

এটা এ জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যারা অপছন্দ করে তাদেরকে তারা বলে, আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করব। আল্লাহ তাদের গোপন অভিসন্ধি অবগত আছেন। ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে, তখন তাদের দশা কেন হবে! এটা এ জন্য যে তারা তার অনুসরণ করে, যা আল্লাহর অসন্তোষ জন্মায় এবং তাঁর সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে; তিনি তাদের কর্ম নিষ্ফল করে দেন। (সুরা : মুহাম্মদ, আয়াত : ২৬-২৮)

আয়াতগুলোতে পাপীদের মৃত্যুর অবস্থা বর্ণনা করা হয়েছে।

শিক্ষা ও বিধান

 

১. ইহুদিরা মুহাম্মদ (সা.)-এর প্রতি কোরআন অবতীর্ণ হওয়াকে অপছন্দ করত। তারা এ বিষয়ে তাঁকে হিংসা করত।

২. মদিনার মুনাফিকরা ইহুদিদের সঙ্গে মিলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তারা বলত, আমরা তোমাদের সাহায্য করব। তোমরা বলোআমাদের করণীয় কী?

৩. আয়াত দ্বারা প্রমাণ হয়, আল্লাহ মানুষের রুহ কবজ করার জন্য ফেরেশতা নিযুক্ত করেন।

৪. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, প্রত্যেক পাপীর মৃত্যুর সময় ফেরেশতারা তার মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে।

৫. আয়াত থেকে বোঝা যায়, পাপ কাজ আল্লাহকে ক্ষুব্ধ করে এবং কুফরি আগের সব নেক আমল নিষ্ফল করে দেয়। (তাফসিরে আবু সাউদ : ৮/১০০)

প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন-উত্তর

অমুসলিম পাওনাদারকে খুঁজে না পেলে

প্রশ্ন : আমি একজন কানাডাপ্রবাসী। বহু বছর আগে আমার এক অমুসলিম সহকর্মীর কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম। আমি ছুটিতে দেশে গেলে  সে মারা যায়। প্রায় ১০ বছর ধরে তার কোনো উত্তরসূরিরও খোঁজ পাচ্ছি না। এ অবস্থায় ওই টাকাগুলো কী করব?

জহির, কানাডাপ্রবাসী

উত্তর : যথাযথ খোঁজখবর নেওয়ার পরও যদি সেই অমুসলিম ঋণ দাতার বা তার ওয়ারিশদের কারো কোনো সন্ধান না পাওয়া যায়, তাহলে ওই টাকাগুলো সওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিব-মিসকিনকে সদকা করে দেবেন।

(আদ্দুররুল মুখতার : ৪/২৮৩, ফাতাওয়ায়ে কাসেমিয়া : ২১/১১৬)

ইবাদতে আগ্রহ বাড়ার দোয়া

ইবাদতে আগ্রহ বাড়ার দোয়া

উচ্চারণ : আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা।

অর্থ : হে আল্লাহ! আপনার জিকির করতে, আপনার শুকরিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।

সূত্র : একবার রাসুলুল্লাহ (সা.) বলেন, হে মুআজ! আমি তোমাকে অসিয়ত করছি, তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়াটি (উপরোক্ত) কখনো পরিহার করবে না।

(আবু দাউদ, হাদিস : ১৫২২)

পবিত্র দুই মসজিদের প্রদর্শনীতে মসজিদে নববীর প্রাচীন ঘড়ি

আবু তাশফিন
পবিত্র দুই মসজিদের প্রদর্শনীতে মসজিদে নববীর প্রাচীন ঘড়ি

মক্কায় অবস্থিত পবিত্র দুই মসজিদের স্থাপত্য প্রদর্শনীতে একটি বিরল ঐতিহাসিক ঘড়ি সংরক্ষণ করা হয়েছে। ঐতিহাসিক এই ঘড়িটি পবিত্র মসজিদে নববীর পরিচর্যা ও ব্যবস্থাপনার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষ্য বহন করছে। ধারণা করা হয়, ঘড়িটি ১২৭৭ হিজরি (১৮৬০ খ্রিস্টাব্দ) সালের দিকে সেখানে ব্যবহৃত হতো।

নামাজের সময় ও অন্যান্য ইবাদতের সময়সূচি সঠিকভাবে নির্ধারণে ঘড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। একই সঙ্গে এর নিখুঁত নির্মাণশৈলী ও নান্দনিক নকশা সে সময়কার শিল্প ও কারুশিল্পের উৎকর্ষেরও পরিচয় বহন করে।

মক্কায় আসা দর্শনার্থীদের জন্য এই প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক গন্তব্য। এখানে  পবিত্র দুই মসজিদের খিদমত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বহু বিরল ঐতিহাসিক নিদর্শন দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি প্রদর্শনীতে সৌদি শাসনামলের বিভিন্ন অর্জনও তুলে ধরা হয়েছে।

(সূত্র : রিয়াদ ডেইলি)