বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)
মুদ্রাবাজার

ফিজি সিমো, এজিআই ডেপ্লয়মেন্টের প্রধান নির্বাহী, ওপেনএআই

সাত বছর ধরে দীর্ঘমেয়াদি রোগের সঙ্গে যুদ্ধের পর পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি টেনেছেন ওপেনএআইয়ের এজিআই ডেপ্লয়মেন্টের সিইও ফিজি সিমো। দায়িত্বের পরিধি সীমিত করে তিনি এখন থেকে এআই স্টার্টআপটির খণ্ডকালীন পরামর্শক হিসেবে কাজ করবেন। নিউরোইমিউনজনিত রোগ পিওটিএসের কারণে তিন মাস ধরে ছুটিতে ছিলেন তিনি। এ সময় তিনি বুঝতে পারেন, সেরে উঠতে হলে দীর্ঘদিন চিকিৎসা চালাতে হবে। এই উপলব্ধি থেকেই খণ্ডকালীন পরামর্শক হওয়ার সিদ্ধান্ত নেন।
মুহুরী প্রজেক্টে মাছ সংগ্রহ কেন্দ্র চালু মোকাম ফিশের

ফেনীর ফুলগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় মাছ সংগ্রহ ও বিতরণকেন্দ্র চালু করেছে শপআপের মাছ বিতরণকারী প্রতিষ্ঠান মোকাম ফিশ। দেশের অন্যতম বৃহৎ মিষ্টি পানির মাছ উৎপাদন অঞ্চলে এ কেন্দ্র চালুর মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে মাছ সংগ্রহ নেটওয়ার্ক ও সরবরাহব্যবস্থা আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। মোকাম ফিশ জানিয়েছে, নতুন এই কেন্দ্র থেকে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে সেবা দেওয়া হবে। এতে চাষিদের কাছ থেকে সহজে মাছ সংগ্রহ করে পাইকারি ও খুচরা বাজারে দ্রুত সরবরাহ করা সম্ভব হবে। মোকাম ফিশের বিজনেস হেড মোহাম্মদ হাসান জুলকারনাইন বলেন, মুহুরী প্রজেক্ট বাংলাদেশের অন্যতম প্রধান মিষ্টি পানির মাছ উৎপাদনকারী অঞ্চল। এখানে কার্যক্রম শুরু হওয়ায় প্রতিষ্ঠানের সরবরাহব্যবস্থা আরো দক্ষ ও নির্ভরযোগ্য হবে।
স্ক্র্যাপ জাহাজের মালপত্র নিয়ে উধাও চোরচক্র

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের ‘চার্লি অ্যাংকরেজে’ নোঙর করার মুহূর্তে একটি বিদেশি স্ক্র্যাপ (ভেঙে ফেলার জন্য আনা) জাহাজে হামলা চালিয়েছে চোরচক্র। গত বুধবার রাত ১টার দিকে সাগরের বুকে এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ একটি চোরচক্রের ২০ জন সদস্য মুহূর্তের মধ্যে জাহাজে উঠে লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। বন্দর ও শিপিংসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাংকার জাহাজ ‘তাই শিউয়েন’ হংকং থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ হিসেবে বিক্রির জন্য জাহাজটি আনা হয়েছিল। বুধবার রাতে সাগরের চার্লি অ্যাংকরেজে যখন জাহাজটি নোঙর করার প্রস্তুতি নিচ্ছিল এবং নাবিকরা কাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সুযোগে পাঁচটি কাঠের বোটে করে ২০ জনের একটি দল হানা দেয়।
