• ই-পেপার

অলিভার ব্লুম, প্রধান নির্বাহী কর্মকর্তা, ফোকসভাগেন

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মুদ্রাবাজার

মুদ্রাবাজার

ডিএইচএলের বহরে ১৮ বৈদ্যুতিক কার্গো ভ্যান

বাণিজ্য ডেস্ক
ডিএইচএলের বহরে ১৮ বৈদ্যুতিক কার্গো ভ্যান

দেশের লজিস্টিকস খাতে প্রথমবারের মতো বড় পরিসরে যুক্ত হলো ইলেকট্রিক কার্গো ভ্যান। আন্তর্জাতিক এক্সপ্রেস লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কাছে ১৮টি বৈদ্যুতিক কার্গো ভ্যান হস্তান্তর করেছে র‌্যাংগসএক্স। এ উদ্যোগকে দেশের বাণিজ্যিক পরিবহনে পরিবেশবান্ধব প্রযুক্তির নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি র‌্যাংগস অ্যাসেম্বলি প্লান্টে আয়োজিত এক অনুষ্ঠানে কার্গো ভ্যানগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ সরকারের ইলেকট্রিক ভেহিকল (ইভি) গ্রহণ ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

 

এসইএলের ফ্ল্যাটে প্রাইম ব্যাংকের গ্রাহকদের ছাড়

বাণিজ্য ডেস্ক
এসইএলের ফ্ল্যাটে প্রাইম ব্যাংকের গ্রাহকদের ছাড়

প্রাইম ব্যাংক পিএলসি গ্রাহক ও কর্মীদের জন্য ফ্ল্যাট ক্রয়ে বিশেষ সুবিধা নিশ্চিত করতে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার এসইএল সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মীরা দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বিভিন্ন আবাসন প্রকল্পে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন। প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।