• ই-পেপার

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মুদ্রাবাজার

মুদ্রাবাজার

জাকিয়া সুলতানা

কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড বাংলাদেশ

জাকিয়া সুলতানা

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন জাকিয়া সুলতানা। এ নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকরের কথা জানিয়েছে মাস্টারকার্ড। সৈয়দ মোহাম্মদ কামালের স্থলাভিষিক্ত হয়ে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন জাকিয়া সুলতানা। মাস্টারকার্ডে ১৩ বছরের গৌরবময় অধ্যায় শেষে সৈয়দ মোহাম্মদ কামাল চলতি বছরের শেষ দিকে অবসরে যাবেন। জাকিয়া সুলতানা ২০১৫ সাল থেকে মাস্টারকার্ডে কাজ করছেন। সর্বশেষ মাস্টারকার্ড বাংলাদেশের ডিরেক্টর ছিলেন তিনি।

ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের মধ্যে এখন হতাশা বিরাজ করছে। বেশির ভাগ গ্রাহক তাঁদের টাকা ওঠাতে পারছেন না। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব ধরনের সিগারেট ও মদের দাম বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
সব ধরনের সিগারেট ও মদের দাম বাড়ছে

সিগারেট ও তামাকপণ্যকে নিরুৎসাহ করতে চার স্তরের সিগারেটের দাম বাড়বে উল্লেখযোগ্য হারে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘোষণা দেবেন। বাজারে থাকা নিম্নস্তরের সিগারেটের দাম সবচেয়ে কম বাড়ছে। বর্তমানে ১০ শলাকার এক প্যাকেট নিম্নস্তরের সিগারেটের মূল্য ৬০ টাকা, যা দুই টাকা বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যম স্তরের ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছে। উচ্চস্তরের সিগারেটের দাম প্রতি প্যাকেট ১৪০ থেকে বেড়ে ১৬০ টাকা হবে। এবারের বাজেটে অতি উচ্চস্তরের সিগারেটের দাম সবচেয়ে বেশি বাড়ছে।