পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র
বহু নির্বাচনী প্রশ্ন
১। কত সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল?
ক. ১৯০৫ সালে খ. ১৯১১ সালে
গ. ১৯৪০ সালে ঘ. ১৯৪৭ সালে
২। বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতার উৎস হলো—
i. তিনি জাতীয় সংসদের নেতা
ii. তিনি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন
iii. তিনি বিচার বিভাগের সর্বোচ্চ কর্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
ক. কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ
খ. শেরে বাংলা এ কে ফজলুল হক
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ. নওয়াব সলিমুল্লাহ
৪। ওআইসি-এর সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ—
i. মুসলিম দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে
ii. আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম স্বার্থ রক্ষায় ভূমিকা রাখে
iii. একটি সামরিক জোটের নেতৃত্ব দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মমিন সাহেব তাঁর এলাকার রাস্তাঘাট নির্মাণ, স্ট্রিট লাইট বসানো এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো কাজগুলো তদারকি করেন। তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি।
৫। উদ্দীপকে মমিন সাহেব কোন ধরনের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন?
ক. সচিবালয়
খ. স্থানীয় সরকার
গ. জাতীয় সংসদ
ঘ. নির্বাচন কমিশন
৬। মমিন সাহেবের প্রতিষ্ঠানের প্রধান কাজ হলো—
i. স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা করা
ii. এলাকার উন্নয়নমূলক পরিকল্পনা করা
iii. দেশের জন্য নতুন আইন প্রণয়ন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে
৮। লর্ড রিপন প্রবর্তিত স্থানীয় স্বায়ত্তশাসন আইন-এর মূল উদ্দেশ্য ছিল—
i. গ্রামীণ জনগণের ওপর কর বৃদ্ধি করা
ii. ভারতীয়দের প্রশাসনিক কাজে সম্পৃক্ত করা
iii. স্থানীয় সমস্যার স্থানীয়ভাবে সমাধান করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। একজন সচেতন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য হলো—
i. নিয়মিত কর প্রদান করা
ii. নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া
iii. আইন নিজের হাতে তুলে নেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলোর মধ্যে রয়েছে—
i. জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার
ii. চলাফেরার স্বাধীনতা
iii. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
ক. ৭ মার্চ খ. ২৬ মার্চ
গ. ১০ এপ্রিল ঘ. ১৭ এপ্রিল
১২। ‘জমিদারি প্রথা উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন’ পাসের পেছনে কার অবদান সবচেয়ে বেশি?
ক. নবাব স্যার সলিমুল্লাহ
খ. শেরে বাংলা এ কে ফজলুল হক
গ. মহাত্মা গান্ধী
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৩। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের যেসব ক্ষতি হচ্ছে—
i. সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে
ii. উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ছে
iii. নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। স্বাধীন বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়?
ক. ৪ নভেম্বর ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর ১৯৭২
গ. ২৬ মার্চ ১৯৭৩
ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭৩
১৫। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৭টি
১৬। ইন্টারনেটের মাধ্যমে কোনো ব্যক্তিকে হয়রানি করাকে কী বলে?
ক. হ্যাকিং খ. সাইবার বুলিং
গ. ফিশিং ঘ. স্মাগলিং
১৭। দুর্নীতি প্রতিরোধের জন্য বাংলাদেশে কোন স্বাধীন সংস্থাটি কাজ করে?
ক. মানবাধিকার কমিশন
খ. নির্বাচন কমিশন
গ. দুর্নীতি দমন কমিশন
ঘ. আইন কমিশন
১৮। বাংলাদেশের আইনসভার নাম কী?
ক. জাতীয় সংসদ খ. সিনেট
গ. কংগ্রেস ঘ. লোকসভা
১৯। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের প্রধান দলগুলো ছিল—
i. আওয়ামী মুসলিম লীগ
ii. কৃষক শ্রমিক পার্টি
iii. নেজামে ইসলাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। বাংলাদেশের রাষ্ট্রপতিকে কে শপথবাক্য পাঠ করান?
ক. প্রধানমন্ত্রী
খ. প্রধান বিচারপতি
গ. স্পিকার
ঘ. প্রধান নির্বাচন কমিশনার
২১। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত মোট কতটি সংশোধনী আনা হয়েছে?
ক. ১৫টি খ. ১৬টি
গ. ১৭টি ঘ. ১৮টি
২২। ইউনিয়ন পরিষদের প্রধানকে কী বলা হয়?
ক. মেয়র খ. চেয়ারম্যান
গ. মেম্বার ঘ. কাউন্সিলর
২৩। আগরতলা ষড়যন্ত্র মামলার ফলাফল কী ছিল?
i. গণ-অভ্যুত্থান তীব্র রূপ নেয়
ii. আইয়ুব খানের পতন ত্বরান্বিত হয়
iii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফাঁসি দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। নিচের কোনটি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থার অন্তর্ভুক্ত নয়?
ক. জেলা পরিষদ
খ. উপজেলা পরিষদ
গ. সচিবালয় ঘ. পৌরসভা
২৫। সরকারি কর্ম কমিশন PSC কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. রাজনৈতিক প্রতিষ্ঠান
খ. সাংবিধানিক প্রতিষ্ঠান
গ. বেসরকারি প্রতিষ্ঠান
ঘ. স্বায়ত্তশাসিত বাণিজ্যিক প্রতিষ্ঠান
২৬। উপজেলা পরিষদের গঠনে অন্তর্ভুক্ত থাকেন—
i. জনগণের ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান
ii. উপজেলার আওতাধীন সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
iii. সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন?
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি
গ. স্পিকার
ঘ. প্রধান বিচারপতি
২৮। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পদের মেয়াদ কত বছর?
ক. ৩ বছর খ. ৪ বছর
গ. ৫ বছর ঘ. ৬ বছর
২৯। বাংলাদেশের নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব কার?
ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
খ. নির্বাচন কমিশনের
গ. আইন মন্ত্রণালয়ের
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয়ের
৩০। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হলো—
i. নির্বাচন কমিশন
ii. সরকারি কর্ম কমিশন
iii. মানবাধিকার কমিশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. খ ৬. ক ৭. গ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. খ ২৬. ঘ ৭. খ ২৮. গ ২৯. খ ৩০. ক।




