• ই-পেপার

এইচএসসির প্রস্তুতি : মডেল প্রশ্ন

  • সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

একাদশ ও দ্বাদশ শ্রেণি : গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন

মো. রবিউল আউয়াল, প্রভাষক, ফিন্যান্স বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা

একাদশ ও দ্বাদশ শ্রেণি : গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
অলংকরণ : শেখ মানিক

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র

১।           অর্থায়ন কী?

   উত্তর : অর্থায়ন হলো আর্থিক পরিকল্পনা, অর্থ সংগ্রহ, বিনিয়োগ, সংরক্ষণ, মুনাফা বণ্টন, সমন্বয় ও নিয়ন্ত্রণ সম্পর্কিত যাবতীয় কার্যাবলির সমষ্টি।

২।           তারল্য কী?

   উত্তর : কোন সম্পদ বা সিকিউরিটিকে দ্রুত ও কম খরচে বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করার ক্ষমতাকে তারল্য বলে।

৩।           তহবিলের বণ্টন কী?

   উত্তর : প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা থেকে সরকারকে কর, ঋণদাতাদের সুদ ও  শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানকে তহবিলের বণ্টন বলে।

৪।           ব্যবসায় নৈতিকতা কী?

   উত্তর : ব্যবসায়ের সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের কোন ধরনের আচরণ হওয়া উচিত বা উচিত নয়—এ সম্পর্কিত নীতিকে ব্যবসায় নৈতিকতা বলে।

৫।           সম্পদ সর্বাধিকরণ কী?

   উত্তর : কোনো একটি ফার্মের শেয়ারপ্রতি বাজারমূল্য বা নিট বর্তমানমূল্য বৃদ্ধিকেই সম্পদ সর্বাধিকরণ বলে।

৬।           অর্থায়নের সামাজিক দায়িত্ব কী?

   উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সমাজের সব পক্ষের স্বার্থ রক্ষা করে ব্যবসায়ের সম্পদ সর্বাধিকরণ করাকে অর্থায়নের সামাজিক দায়িত্ব বলে।

৭।           IDRA-এর পূর্ণরূপ কী?

   উত্তর : Insurance Development & Regulatory Authority

৮।           BSEC কী?

   উত্তর : BSEC (Bangladesh Securities & Exchange Commission) হলো বাংলাদেশের পুঁজি বা শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা। 

৯।           কলমানি রেট কী?

   উত্তর : যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংক বা ডিলাররা তাদের খুব স্বল্প সময়ের জন্য অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয় তাকে কলমানি রেট বলে।

১০।          ট্রেজারি বিল কী?

   উত্তর : সরকারের স্বল্পমেয়াদি অর্থের প্রয়োজন মেটানোর জন্য অবহারে যে দলিল ইস্যুর মাধ্যমে জনগণের কাছ থেকে ঋণ সংগ্রহ করে তাকে ট্রেজারি বিল বলে।

১১।          আর্থিক বাজার কী?

   উত্তর : যে বাজারে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ (ট্রেজারি বিল, শেয়ার, বন্ড ইত্যাদি) কেনাবেচা করা হয় তাকে আর্থিক বাজার বলে।

১২।          মূলধন বা পুঁজিবাজার কী?

   উত্তর : যে বাজারে এক বছরের অধিক অর্থাৎ দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ (শেয়ার, বন্ড ইত্যাদি)  কেনাবেচা করা হয় তাকে মূলধন বা পুঁজিবাজার বলে।

 

 

 

 

 

নবম ও দশম শ্রেণি : সুইটেবল কানেক্টরস

ইকবাল খান, প্রভাষক (ইংরেজি), বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ পিলখানা, ঢাকা

নবম ও দশম শ্রেণি : সুইটেবল কানেক্টরস
অলংকরণ : শেখ মানিক

ইংরেজি দ্বিতীয় পত্র

1.   A dishonest man does not know the value of honesty. (a)           he commits various types of crimes. (b)           he may be rich for the time being, ultimately he goes to dogs. (c)           nobody respects him. (d)           he is hated by all. (e)           we all should be honest in our life.

 

      Answer

      (a) So/As a result      
(b) Though/Although
(c) Moreover/Besides
(d) Rather/In fact      
(e) Therefore/So

 

2.   Trees are very important for our environment. (a)           they provide us with oxygen. (b)
          they protect the soil from erosion. (c)           many thoughtless people are cutting down trees. (d)           our climate is changing. (e)           we must plant more trees to save our existence.

 

      Answer

      (a) Firstly/For example
(b) Secondly/Besides
(c) But/Unfortunately
(d) As a result/Consequently
(e) Therefore/So

3.   Mobile phone has become an essential part of our daily life. (a)           it has made global communication very easy. (b)           we can use internet on it. (c)           it has some demerits too. (d)           excessive use of mobile phones damages our hearing. (e)           students often waste their valuable time playing mobile games.

 

      Answer

      (a) Firstly/In fact    (b) Moreover/Secondly
(c) However/But
(d) For example/For instance
(e) Besides/Furthermore

 

4.   Time is very valuable. (a)           time once lost is lost forever. (b)           we should make the best use of time. (c)           some people waste their time doing nothing. (d)           they suffer in the long run. (e)           those who use time properly succeed in life.

 

      Answer

      (a) In fact/Because            
(b) So/Therefore
(c) But/Unfortunately
(d) As a result/Consequently
(e) On the other hand/In contrast

 

5.   Illiteracy is a big problem in Bangladesh.
(a)           an illiterate person cannot read or write. (b)           he cannot contribute to the development of the country. (c)           he is easily cheated by others. (d)           the government has taken steps to remove illiteracy. (e)           we all should work together to educate the nation.

 

      Answer

      (a) In fact/As 
(b) As a result/So
(c) Moreover/Besides
(d) Therefore/Recently
(e) Hence/So

 

6.   Early rising is a very good habit. (a)           it is beneficial to health. (b)           an early riser gets enough time to do his work. (c)           he can enjoy the fresh air of the morning. (d)           many people do not rise early. (e)           they remain lazy and face health problems.

 

      Answer

      (a) Firstly/Because
(b) Secondly/Moreover
(c) Besides/Furthermore
(d) But/Unfortunately
(e) As a result/Consequently

 

7.   Water is an important element of the environment. (a)           it is called life. (b)           pure water is essential for us. (c)           water is being polluted in many ways.
(d)           industrial waste is thrown into the rivers. (e)           drinking polluted water causes many diseases.

 

      Answer

      (a) So/That’s why       
(b) In fact/Indeed
(c) But/Unfortunately 
(d) For example/For instance
(e) As a result/Consequently

 

8.   Honesty is a great virtue. (a)           an honest man is respected by everyone. (b)           he may be poor, he lives a peaceful life. (c)           a dishonest man is hated by all. (d)           he possesses a lot of wealth, he has no peace of mind. (e)           we should always follow the path of honesty.

 

      Answer

      (a) Indeed/So               
(b) Though/Although
(c) On the other hand/In contrast
(d) Even if/Though   
(e) Therefore/So

 

 

 

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন
ছবি : মোহাম্মদ আসাদ

পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

১। জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রের নাম কী?

ক. শক্তিশালী রাষ্ট্র  
খ. জাতি রাষ্ট্র 

গ. জাতীয়তাবাদী রাষ্ট্র     
ঘ. বংশগত রাষ্ট্র

২।           জাতীয়তার ধারণা সাধারণত কিরূপ?

   ক. মানসিক      খ. অবাস্তব    

   গ. বাস্তব    ঘ. বাহ্যিক

৩।           সুশাসনের প্রধান চাবিকাঠি কোনটি?

   ক. দায়বদ্ধতা     খ. সততা  

   গ. সাম্য               ঘ. জবাবদিহিতা

৪।           পৌরনীতির পরিধি ও বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হলো—

   i. সামাজিক বিষয়

   ii. রাজনৈতিক বিষয়

   iii. নাগরিকের অধিকার ও কর্তব্য

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও iii            খ. i ও ii    

   গ. ii ও iii      ঘ. i, ii ও iii

৫।           নিচের কোনটি সমাজ ও রাষ্ট্রের ভিত্তি?

   ক. স্বাধীনতা      খ. সাম্য   

   গ. মূল্যবোধ     ঘ. চাহিদা

৬।           পরিবারকে কী ধরনের সংগঠন বলা হয়?

   ক. রাজনৈতিক     খ. সামাজিক   

   গ. অর্থনৈতিক     গ. সাংস্কৃতিক

   নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   আজমত সাহেব সবাইকে ‘আপনি’ বলে সম্বোধন করেন। একদিন এক বৃদ্ধা রাস্তা পার হতে পারছিল না বলে তিনি বৃদ্ধাকে রাস্তা পার হতে সহযোগিতা করেন।

৭।           আজমতের আচরণে কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে?

   ক. কৃতজ্ঞতাবোধ   
খ. পরমতসহিষ্ণুতা

   গ. আত্মসংযম
ঘ. সৌজন্যবোধ

৮।           আজমত সাহেবের আচরণ দৃঢ় করে—

   র. নৈতিক মূল্যবোধ
রর. ধর্মীয় মূল্যবোধ

   ররর. সামাজিক মূল্যবোধ

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও iii            খ. i ও ii    

   গ. ii ও iii      ঘ. i, ii ও iii

৯।           আইনগত অধিকার কত ধরনের?

   ক. পাঁচ               খ. ছয়  

   গ. সাত               ঘ. আট

১০।          মানবাধিকারের সৃষ্টি কোথা থেকে?

   ক. যুদ্ধ থেকে
খ. প্রেম-ভালোবাসা থেকে

   গ. মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে  
ঘ. মায়া-মমতা থেকে

১১।          মানবাধিকারের মুখপত্র কোনটি?

   ক. জাতিসংঘ     খ. সার্ক   

   গ. আসিয়ান            ঘ. ইউনেসকো

১২।          মৌলিক অধিকার সংবিধানে সন্নিবেশিত আছে—

   র. ভারতে   
রর. আমেরিকায়

   ররর. ব্রিটেনে

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও iii            খ. i ও ii    

   গ. ii ও iii      ঘ. i, ii ও iii

১৩।          গণতন্ত্রের প্রাণ কোনটি?

   ক. গণমাধ্যম    
খ. আমলাতন্ত্র

   গ. রাজনৈতিক দল
ঘ. চাপ সৃষ্টিকারী গোষ্ঠী

১৪।          নেতৃত্ব ব্যক্তির কোন ধরনের গুণ?

   ক. সামাজিক      খ. রাজনৈতিক   

   গ. মানবীয়             ঘ. ধর্মীয়

১৫।          নেতৃত্ব কত প্রকার
ক. ২          খ. ৪    

   গ. ৯                ঘ. ১১

   নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   নাজিম এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তিত। সমস্যা নিরসনে তিনি এলাকার বিভিন্ন মানুষদের সংগঠিত করেন। তাঁর ডাকে জনসাধারণ সাড়া দেয়। তাঁর নির্দেশনা সবাই মেনে চলে।

১৬।          নাজিমের মধ্যে কোন ধরনের নেতৃত্বের বিকাশ ঘটেছে?

   ক. রাজনৈতিক           খ. সম্মোহনী  

   গ. সামাজিক            ঘ. প্রশাসনিক

১৭।          প্রথম কোন দেশে গণতন্ত্রের সূত্রপাত ঘটে?

   ক. চীন          খ. আমেরিকা   

   গ. রাশিয়া        ঘ. গ্রিস

১৮।          গণতন্ত্র হচ্ছে—

   i. জনগণের শাসন 
ii. জনগণের জন্য

   iii. জনগণের দ্বারা

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও iii            খ. i ও ii    

   গ. ii ও iii      ঘ. i, ii ও iii

১৯।          বাংলাদেশ রাষ্ট্রটি কোন ধরনের?

   ক. সমাজতান্ত্রিক    খ. রাজতন্ত্র

   গ. গণতন্ত্র              ঘ. প্রজাতান্ত্রিক

২০।          ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কোথায় প্রবলভাবে দেখা যায়?

   ক. চীনে         খ. আমেরিকায়   

   গ. ভারতে    ঘ. ব্রিটেনে

২১।          রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কী বলে?

   ক. রাজনৈতিক দল খ. রাজনৈতিক সমাজ

   গ. জাতি       
ঘ. নির্বাচকমণ্ডলী

২২।          ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?

   ক. ১৭৮৯    খ. ১৮৭৯   

   গ. ১৭৭৭              ঘ. ১৯৪৯

২৩।          জাতীয়তাবাদ কী সৃষ্টি করে?

   ক. সামাজিকতা খ. দেশপ্রেম  

   গ. নৈতিকতা      ঘ. আদর্শ

২৪।          রাজনৈতিক সংগঠনগুলো এবং নাগরিকগণ যদি দেশপ্রেমকে অগ্রাধিকার দেয় তাহলে—

   i. দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবে

   ii. দুর্নীতি হ্রাস পাবে

   iii. দেশের উন্নয়ন হবে

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও iii            খ. i ও ii    

   গ. ii ও iii      ঘ. i, ii ও iii

২৫।          জাতীয় রাষ্ট্রের ধারণা কোন যুগের?

   ক. প্রাচীন যুগের   খ. মধ্য যুগের

   গ. প্রাক-মধ্য যুগের       ঘ. আধুনিক যুগের

২৬।          জাতীয় রাষ্ট্রের প্রবক্তা কে?

   ক. ম্যাকাইভার     খ. এরিস্টটল

   গ. জন লক       ঘ. ম্যাকিয়াভেলি

২৭।          জাতীয়তার উপাদান কয়টি?

   ক. ৩          খ. ৫   

   গ. ৭                ঘ. ৯

২৮।          বাংলাদেশে জাতীয়তাবাদের উপাদান—

   i. ভাষাগত ঐক্য  
ii. ধর্মগত ঐক্য

   iii. ভৌগোলিক ঐক্য

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও iii            খ. i ও ii    

   গ. ii ও iii      ঘ. i, ii ও iii

২৯।          নিচের কোনটি নাগরিকতাবিষয়ক বিজ্ঞান?

   ক. ইতিহাস       খ. অর্থনীতি

   গ. সমাজবিজ্ঞান    ঘ. পৌরনীতি

৩০।          সভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি?

   ক. পরিবার       খ. রাষ্ট্র      

   গ. সমাজ              ঘ. বিদ্যালয়

উত্তর : ১. খ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. গ ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. ঘ ২৬. ঘ ২৭. গ ২৮. ঘ ২৯. ঘ ৩০. ক।

 

একাদশ ও দ্বাদশ শ্রেণি : আঠারো বছর বয়স

মো. মোজাম্মেল হক সজল, প্রভাষক, বাংলা বিভাগ, হাতিয়া ডিগ্রি কলেজ, সখীপুর, টাঙ্গাইল

একাদশ ও দ্বাদশ শ্রেণি : আঠারো বছর বয়স

বাংলা প্রথম পত্র

কবিতা

বহু নির্বাচনী প্রশ্ন

১। ‘রক্তদানের পুণ্য’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

   ক. তারুণ্যের অগ্রগতি
খ. বিপদ মোকাবেলার ঝুঁকি
গ. মুক্তি ও কল্যাণের সংগ্রাম
ঘ. স্বাধীনভাবে চলার ঝুঁকি

২।           আঠারো বছর বয়সের নেতিবাচক দিক হলো, এ বয়স—

   ক. অসুন্দর খ. পদস্খলনের শঙ্কাপূর্ণ
গ. ত্যাগের ঘ. কোলাহলপূর্ণ

৩।           ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’—পঙিক্ততে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

   ক.  তারুণ্যের শক্তির জাগরণের প্রত্যাশা
খ. তারুণ্যের শক্তির অপচয়ের হতাশা
গ. আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
ঘ. দুর্বার গতিতে এগিয়ে চলা

৪।           ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার—

   ক. সকল অস্ত্র    খ. পেশিশক্তি
গ. আঘাতের ক্ষমতা     ঘ. অদম্য প্রাণশক্তি

৫।           ‘এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়।’—পঙিক্ততে কত বছর বয়সের কথা বলা হয়েছে?

   ক. ১৬ বছর    খ. ১৭ বছর
গ. ১৮ বছর    ঘ. ১৯ বছর

৬।           ‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’—উপর্যুক্ত উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ?

   ক. এ বয়স কেউ মাথা নোয়াবার নয়
খ. এ বয়স জানে রক্তদানের পুণ্য
গ. এ বয়স তবুও নতুন কিছু তো করে
ঘ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে

৭।           আঠারো বছর বয়স দুঃসহ কেন?

   ক. পাথরের বাধা ভাঙতে চায় বলে
খ. বাষ্পের বেগে স্টিমারের মতো চলে বলে
গ. প্রাণে অসহ্য যন্ত্রণার কারণে
ঘ. স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকির কারণে

৮।           বিপদের মুখে ‘আঠারো বছর বয়স’ কেমন?

   ক. প্রখর    খ. অগ্রণী
গ. দুর্বার    ঘ. দুঃসাহসী

   নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   ‘আপদ আছে, জানি আঘাত আছে

   তাই জেনে তো বক্ষে পরান নাচে।’

 ৯।          উদ্দীপকে ‘আঠারো বছর বয়সের’ কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?

   ক. সাহসিকতা    খ. হীনম্মন্যতা
গ. শৃঙ্খলাবোধ    ঘ. নিশ্চয়তা

১০।          উদ্দীপকের সঙ্গে ‘আঠারো বছর বয়স’ কবিতার যে চরণের ভাবের সঙ্গে মিল রয়েছে—

   i. দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

   ii. প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য

   iii. বিপদের মুখে এ বয়স অগ্রণী

   নিচের কোনটি সঠিক

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১।          ‘আঠারো বছর বয়স’ কিভাবে বেঁচে থাকে?

   ক. কর্মে ও প্রেরণায়     খ. দুর্যোগে আর ঝড়ে
গ. বিপদে আর সংগ্রামে ঘ. উদ্দীপনা আর সাহসে

১২।          আঠারো বছর বয়স বেদনায় থরোথরো কাঁপে কেন?

   ক. শপথের কোলাহলে
খ. অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে
গ. জয়ের আনন্দে ঘ. অভিমানে

১৩।          ‘আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া।’—এ মহান মন্ত্রের বাহন কোনটি?

   ক. স্বার্থত্যাগ খ. আত্মত্যাগ
গ. অর্থত্যাগ ঘ. বিলাসিতা ত্যাগ

১৪।          আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়?

   ক. সামান্য   খ. বীভত্স
গ. সহনীয়   ঘ. অসহ্য

১৫।          ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে ‘তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা’ কিসের?

   ক. অসহায় ও একাকিত্বের
খ. ব্যর্থতার গ্লানির      গ. অন্যায়-অবিচারের
ঘ. নানামুখী মতবাদের

১৬।          ‘আঠারো বছর বয়স ভয়ংকর’ কারণ, এ বয়সে—

   i. আঘাত আসে   ii. প্রাণে অসহ্য যন্ত্রণা

   iii. প্রাণ তীব্র আর প্রখর

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭।          ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি জাতীয় জীবনের চালিকাশক্তি হিসেবে প্রত্যাশা করেছেন যেসব বৈশিষ্ট্য তা হলো—

   i. সেবাব্রত   ii. উদ্দীপনা
iii. সাহসিকতা

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর : ১. গ ২. খ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. খ ৭. খ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. ঘ।