• ই-পেপার

পঞ্চম শ্রেণি : শক্তির রূপান্তর

  • দিলারা আক্তার, সহকারী শিক্ষক, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

স্পোকেন ইংলিশ

সুমন ভূইয়া
স্পোকেন ইংলিশ

Use of ‘owing to’ (for cause/reason, formal)

 

Example

1.                  His success was owing to his dedication.
নিষ্ঠার কারণেই তিনি সফল হয়েছেন।

2.                  Owing to unforeseen circumstances, the flight was diverted.
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বিমানের পথ পরিবর্তন করা হয়েছিল।

3.                  Owing to the heavy rain, the event was cancelled.
প্রবল বৃষ্টির কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল।

 

Structure
Owing to + Noun/Noun Phrase + Clause.

     Or, Clause + owing to + Noun/Noun Phrase.

 

► Translate the following sentences into Bangla.

1.                  Owing to technical difficulties, the broadcast was interrupted.

2.                  The meeting was postponed owing to a sudden illness.

3.                  Owing to a lack of funds, the project could not be completed.

4.                  Her excellent performance was owing to her extensive practice.

5.                  Owing to a prior engagement, I cannot attend.

6.                  The low turnout was owing to the poor weather conditions.

7.                  Owing to the increasing demand, prices have risen.

8.                  The school was closed owing to a public holiday.

9.                  Owing to his vast experience, he was chosen for the role.

10.               Owing to the recent reforms, the economy has improved.

 

Answer

১. প্রযুক্তিগত সমস্যার কারণে সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।

২. হঠাৎ অসুস্থতার কারণে সভা স্থগিত করা হয়েছিল।

৩. টাকার অভাবে প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব হয়নি।

৪. অনেক অনুশীলনের কারণেই তিনি এত ভালো করেছেন।

৫. পূর্বনির্ধারিত একটি কর্মসূচির কারণে আমি উপস্থিত থাকতে পারছি না।

৬. খারাপ আবহাওয়ার কারণে উপস্থিতি কম ছিল।

৭. ক্রমবর্ধমান চাহিদার কারণে দাম বেড়েছে।

৮. সরকারি ছুটির কারণে স্কুল বন্ধ ছিল।

৯. দীর্ঘ অভিজ্ঞতার কারণেই তাকে এই পদের জন্য নির্বাচিত করা হয়েছিল।

১০.                  সাম্প্রতিক সংস্কারের কারণে অর্থনীতি উন্নত হয়েছে।

 

► Translate the following sentences into English.

১. যানজটের কারণে আমার দেরি হয়েছিল।

২. অসাধারণ দক্ষতার কারণে তিনি চাকরিটি পেয়েছেন।

৩. ভারি তুষারপাতের কারণে রাস্তাটি বন্ধ ছিল।

৪. বাজেটের সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি বাতিল করা হয়েছিল।

৫. অপ্রত্যাশিত বিলম্বের কারণে অনুষ্ঠানটি দেরিতে শুরু হয়েছিল।

৬. সততার কারণে সবাই তাকে বিশ্বাস করা করে।

৭. উচ্চ তাপমাত্রার কারণে ফসল নষ্ট হয়েছে।

৮. সংস্কারকাজ চলায় জাদুঘরটি বন্ধ আছে।

৯. সুখ্যাতির কারণে তিনি জনপ্রিয়।

১০.                  নিরাপত্তাজনিত কারণে প্রবেশ সীমিত।

 

Answer

1.                  I was late owing to traffic.

2.                  He got the job owing to his outstanding skills.

3.                  The road was closed owing to heavy snowfall.

4.                  The project was cancelled owing to budget limitations.

5.                  The event started late owing to unforeseen delays.

6.                  He is trusted owing to his honesty.

7.                  The crops were damaged owing to high temperatures.

8.                  The museum is closed owing to extensive renovations.

9.                  He is popular owing to his good reputation.

10.               Entry is restricted owing to security concerns.

 

 

 

 

একাদশ ও দ্বাদশ শ্রেণি : ফরাসি বিপ্লব

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

একাদশ ও দ্বাদশ শ্রেণি : ফরাসি বিপ্লব
শিল্পীর চোখে ফরাসি বিপ্লব।

ইতিহাস প্রথম পত্র

দ্বিতীয় অধ্যায়

[পূর্বপ্রকাশের পর]

বহু নির্বাচনী প্রশ্ন

১৭।                 ফরাসি দার্শনিক ভলতেয়ার তাঁর রচনায় আঘাত করেছিলেন—

     i. ক্যাথলিক চার্চের দুর্নীতি ও কুসংস্কারকে

     ii. সমকালীন সামাজিক বৈষম্য ও কুপ্রথাকে

     iii. বৈজ্ঞানিক শিল্প বিপ্লবের অগ্রগতিকে

     নিচের কোনটি সঠিক?

     ক. iii      খ. i ও iii      

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১৮।                 ফ্রান্সে কত বছর পর ১৭৮৯ সালে ‘স্টেটস জেনারেল’ আহবান করা হয়?

     ক. ১০০ বছর        খ. ১৫০ বছর     

     গ. ১৭৫ বছর        ঘ. ২০০ বছর

১৯।                 ফরাসি বিপ্লবের সুদূরপ্রসারী রাজনৈতিক ফলাফল হলো—

     i. ইউরোপে প্রাচীন সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিলুপ্তি

     ii. জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারার বিকাশ

     iii. বিশ্বজুড়ে চরম রাজতন্ত্রের পুনরুত্থান

     নিচের কোনটি সঠিক?

     ক. iii      খ. i ও iii      

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

    নিচের উদ্দীপক পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     একটি দেশে দীর্ঘকাল ধরে রাজা স্বৈরাচারী শাসন চালাচ্ছিলেন। দেশের ৯৭ শতাংশ জনগণ সব কর পরিশোধ করলেও তারা রাষ্ট্রে কোনো সামাজিক মর্যাদা বা অধিকার পাচ্ছিল না। তীব্র ক্ষোভ থেকে জনগণ একদিন রাজকীয় বন্দিশালা ভেঙে গুঁড়িয়ে দেয় এবং এক ঐতিহাসিক বিপ্লবের সূচনা করে।

২০। উদ্দীপকের বন্দিশালা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি ফরাসি বিপ্লবের কোন ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?

     ক. বাস্তিল দুর্গের পতন                 
খ. টেনিস কোর্টের শপথ     

     গ. মানব অধিকার ঘোষণা            
ঘ. সন্ত্রাসের রাজত্ব

২১।                 উদ্দীপকে উল্লিখিত মানুষের বৈষম্যমূলক সুবিধার সাথে বিপ্লবপূর্ব ফ্রান্সের কোন শ্রেণির মিল রয়েছে?

     ক. যাজক ও অভিজাত শ্রেণি                  
খ. কৃষক ও বুর্জোয়া     

     গ. সাধারণ শ্রমিক শ্রেণি                        
ঘ. মধ্যবিত্ত ও বুদ্ধিজীবী

২২।                 ‘আমিই রাষ্ট্র’—উক্তিটি কার ছিল?

     ক. চতুর্দশ লুই খ. পঞ্চদশ লুই     

     গ. ষোড়শ লুই
ঘ. নেপোলিয়ন

২৩।                 ফ্রান্সে ডিরেক্টরি শাসনের অবসান ঘটে—

     i. ১৭৯৯ সালে নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা গ্রহণের মাধ্যমে

     ii. নেপোলিয়নের ফাঁসি হওয়ার মাধ্যমে

     iii. ফ্রান্সের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগে

    নিচের কোনটি সঠিক?

     ক. iii      খ. i ও iii      

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২৪।                 ফরাসি বিপ্লবের সময় ‘সন্ত্রাসের রাজত্ব’-এর প্রধান পরিচালক কে ছিলেন?

     ক. মীরাবো           খ. লাফায়াতে     

     গ. বোরসপিয়ার      ঘ. দাঁতো

২৫। ফরাসি বিশ্বকোষ রচয়িতা বা এনসাইক্লোপেডিস্টদের অবদান ছিল—

     i. সমাজ থেকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করা

     ii. মানুষের যৌক্তিক ও বৈজ্ঞানিক চিন্তা-চেতনার উন্মেষ ঘটানো

     iii. রাজতন্ত্রের ঐশ্বরিক অধিকার নীতিকে অন্ধভাবে সমর্থন করা

    নিচের কোনটি সঠিক?

     ক. iii      খ. i ও iii      

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২৬।                 বিপ্লবকালীন ফ্রান্সে গিলোটিন কী কাজে ব্যবহার করা হতো?

     ক. বন্দিদের আটকে রাখতে            
খ. মৃত্যুদণ্ড কার্যকর করতে     

     গ. কর সংগ্রহ করতে                     
ঘ. ফসল কাটতে

 

     উত্তর : ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. ক
২১. ক ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. ক ২৬. খ।

 

এইচএসসির প্রস্তুতি : উইদাউট ক্লু

সুমন ভূইয়া, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

এইচএসসির প্রস্তুতি : উইদাউট ক্লু
অঙ্কন : তানভীর মালেক

ইংরেজি প্রথম পত্র

Question No. 5

 

Fill in the blanks with an appropriate word in each gap.

 

1.                  The world is producing millions of tons of domestic rubbish and (a)          industrial waste each year. It is becoming very difficult to find (b)          locations to (c)          rid of all these refuse. The dumping of (d)          kinds of waste is seriously (e)          the environment. We know that air is a/an (f)          element of our environment. But the air is polluted by (g)         . Water, another vital element of the environment, is polluted by different kinds of waste and filth. If we want to live a (h)          life, we should prevent the pollution of the environment. Total prevention may be (i)          but we can certainly reduce pollution by raising (j)          among people. [DB ‘25]

 

     মূল বিষয় : ক্রমবর্ধমান শিল্প ও গৃহস্থালি বর্জ্য পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, যা রোধ করতে জনসচেতনতা বৃদ্ধি এবং বর্জ্য অপসারণের সঠিক স্থান নির্ধারণ করা বর্তমানে অত্যন্ত জরুরি।

 

Answer & Explanations

(a)                 toxic/poisonous : শিল্প-কারখানা থেকে নির্গত বর্জ্য সাধারণত বিষাক্ত (toxic) হয়ে থাকে।

(b)                 suitable/proper : এসব বর্জ্য ফেলার জন্য উপযুক্ত (suitable) জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।

(c)                 get : ‘get rid of’ একটি ফ্রেজ, যার অর্থ মুক্তি পাওয়া বা নিষ্কৃতি পাওয়া।

(d)                 various/different : বিভিন্ন (various) ধরনের বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে।

(e)                 polluting/harming : এই বর্জ্যগুলো আমাদের পরিবেশকে দূষিত (polluting) করছে।

 (f)                vital/important : বাতাস আমাদের পরিবেশের একটি অপরিহার্য (vital) উপাদান।

 (g)                smoke : কলকারখানা ও যানবাহনের ধোঁয়া (smoke) বাতাসকে দূষিত করে।

 (h)                healthy/peaceful : আমরা যদি একটি সুস্থ (healthy) জীবন পেতে চাই, তবে দূষণ রোধ করতে হবে।

 (i)                impossible/difficult : দূষণ সম্পূর্ণ নির্মূল করা অসম্ভব (impossible) হতে পারে।

 (j)                awareness : তবে মানুষের মধ্যে সচেতনতা (awareness) বাড়িয়ে এটি কমানো সম্ভব।

 

2.                  The food (a)          of the young people of our country has changed greatly. Our young people are getting (b)          to fast foods and western foods day by day. Today they go to fast food shops and enjoy much taking (c)          such as; pizza, burger, soft drinks etc. When fast foods (d)          high level of salt, sugar and fats, then it is called (e)          food. It lacks fibre, (f)         , and minerals. The world is currently facing an obesity epidemic which puts people at the (g)          of chronic (h)          like heart disease and diabetes. Junk foods (i)          to obesity. So, we should be (j)          about having fast foods now and then. [RB ‘25. MB ‘23]

 

     মূল বিষয় : বর্তমান তরুণ প্রজন্মের খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে ফাস্ট ফুডের প্রতি নির্ভরতা বাড়ছে, যা পুষ্টিহীনতা ও স্থূলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

(a)                 habit : তরুণদের খাদ্যাভ্যাস (food habit) ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে।

(b)                 addicted/accustomed : তারা ফাস্ট ফুডের প্রতি আসক্ত (addicted) হয়ে পড়ছে।

(c)                 items : পিজ্জা, বার্গারের মতো খাবারের বিভিন্ন আইটেম (items)।

(d)                 contain : ফাস্ট ফুডে উচ্চমাত্রার লবণ ও চর্বি থাকে (contain)।

(e)                 junk : যেসব খাবারে পুষ্টিগুণ কম কিন্তু ফ্যাট বেশি, তাদের জাংক (junk) ফুড বলে।

(f)                 vitamins : ফাস্ট ফুডে প্রয়োজনীয় ভিটামিনের (vitamins) অভাব থাকে।

(g)                 risk : মানুষ এখন স্বাস্থ্যঝুঁকির (risk) মুখে পড়ছে।

(h)                 diseases : হৃদরোগ ও ডায়াবেটিসের মতো বিভিন্ন রোগ (diseases)।

(i)                 lead : জাংক ফুড স্থূলতা বা অতিরিক্ত ওজনের দিকে নিয়ে যায় (lead to)।

(j)                 careful/cautious : আমাদের ফাস্ট ফুড খাওয়ার ব্যাপারে সতর্ক (careful) হওয়া উচিত।

 

3.                  From the moment we are born we cannot (a)          alone. We are always in (b)          of assistance of (c)          others around us. We need clothes, which others (d)         ; houses, which others (e)          and food, which others (f)         . We have to earn our livelihood by (g)          for others, while they get their livelihood by working for us. As children, we need our parents to be our comforters, and to take (h)          of us in body and (i)         . As we grow up we need to take care of others; we cannot exist a day (j)
         our fellowmen. [JB ‘25]

 

     মূল বিষয় : মানুষ সামাজিক জীব হিসেবে জন্ম থেকেই অন্যের ওপর নির্ভরশীল, যেখানে একে অপরের প্রয়োজনে খাদ্য, বস্ত্র ও শ্রম আদান-প্রদানের মাধ্যমেই সুন্দরভাবে বেঁচে থাকা সম্ভব।

(a)                 live/exist : মানুষ একাকী বেঁচে থাকতে (live/exist) পারে না।

(b)                 need : আমাদের সব সময় অন্যের সাহায্যের প্রয়োজন (in need of assistance)।

(c)                 many : আমাদের চারপাশে থাকা অনেক (many) মানুষের সাহায্য লাগে।

(d)                 make/weave : আমাদের পোশাক অন্যরা তৈরি (make/weave) করে।

(e)                 build/construct : ঘরবাড়ি অন্যরা নির্মাণ (build/construct) করে দেয়।

(f)                 produce/grow : কৃষক বা অন্যরা খাদ্য উৎপাদন (produce/grow) করে।

(g)                 working : আমরা অন্যের জন্য কাজ (working) করে জীবিকা নির্বাহ করি।

(h)                 care : বাবা-মা আমাদের যত্ন নেন (take care of us)।

(i)                 mind/soul : তারা আমাদের শরীর ও মনের (mind/soul) খেয়াল রাখেন।

(j)                 without : প্রতিবেশীদের ছাড়া (without fellowmen) আমরা এক দিনও চলতে পারি না।

 

4.                  Many events of great importance (a)          during the last century. Significant advances (b)          in the field of science and technology. Many European colonies gained independence. The movement (c)          democracy became (d)          in many parts of the world. Two World Wars (e)
         in the century. It (f)          witnessed the misuse of atomic energy. Two cities of Japan were completely destroyed as a result of dropping of atom bombs. The Vietnam war and the gulf war killed many innocent people However, the (g)
         of Bangladesh as an independent nation (h)          a momentous event. After a (i)          war of nine months, Bangladesh was born. Now we (j)          our heads high as an independent country in the world. [CB ‘25: BB ‘17: DB ‘14]

 

     মূল বিষয় : বিংশ শতাব্দী বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা ও পারমাণবিক শক্তির অপব্যবহার দেখার পাশাপাশি ঔপনিবেশিক শাসনের অবসান এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মতো ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে।

(a)                 occurred/happened : গত শতাব্দীতে অনেক ঘটনা ঘটেছে (occurred)।

(b)                 were made : বিজ্ঞানের ক্ষেত্রে প্রভূত উন্নতি করা হয়েছে (were made)।

(c)                 for : গণতন্ত্রের জন্য (for democracy) আন্দোলন হয়েছে।

(d)                 popular/strong : গণতন্ত্র অনেক জায়গায় জনপ্রিয় (popular) হয়েছে।

(e)                 broke out/occurred : শতাব্দীটিতে দুটি বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল (broke out)।

(f)                 also : এটি পারমাণবিক শক্তির অপব্যবহারও (also witnessed) দেখেছে।

(g)                 birth/emergence : স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের জন্ম (birth/emergence)।

(h)                 was : এটি একটি যুগান্তকারী ঘটনা ছিল (was a momentous event)।

(i)                 bloody/liberation: ৯ মাসের রক্তক্ষয়ী (bloody) যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়।

(j)    hold : এখন আমরা গর্বের সঙ্গে মাথা উঁচু (hold our heads high) করে দাঁড়াই।

মজার গণিত

মজার গণিত

বর্গাকার জমির হিসাব

ধরো, তুমি নিজের বাড়ির ছাদে একটি বর্গাকার বাগান তৈরি করবে, যার দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ৬৫ ফুট। এখন বাগানটির মোট ক্ষেত্রফল (৬৫ x ৬৫) বের করতে হবে। ক্যালকুলেটর ছাড়াই প্রথম অঙ্কের (দশকের ঘরের) সঙ্গে তার ঠিক পরের সংখ্যাটি গুণ করে পাশে ২৫ বসিয়ে চোখের পলকে এটি বের করা সম্ভব।

প্রথম ধাপ : ৬৫-এর শেষের ৫ বাদ দিলে থাকে ৬। ৬-এর ঠিক পরের সংখ্যাটি হলো ৭। এবার এই দুটি সংখ্যা গুণ করো : ৬ x ৭ = ৪২ (এটি ক্ষেত্রফলের প্রথম অংশ)।

দ্বিতীয় ধাপ : এবার এই ৪২-এর ডান পাশে অনায়াসেই একটি ২৫ বসিয়ে দাও।

ফলাফল : তোমার বাগানের মোট ক্ষেত্রফল ৪,২২৫ বর্গফুট।

 

৯৯ দিয়ে গুণের অভিনব কৌশল

বন্ধুদের উপহার দেওয়ার জন্য তুমি পাইকারি বাজার থেকে একই রকমের ৬৮টি ডায়েরি কিনবে। প্রতিটি ডায়েরির দাম মাত্র ৯৯ টাকা। দোকানদারকে মোট কত টাকা বিল দিতে হবে, তা বের করার জন্য ডায়েরির সংখ্যা থেকে ১ কমিয়ে এবং এরপর ১০০ থেকে ডায়েরির সংখ্যাটি বিয়োগ করে পাশাপাশি বসালে দ্রুত উত্তর পাওয়া যাবে।

প্রথম ধাপ : ডায়েরির মোট সংখ্যা ৬৮ থেকে ১ কমিয়ে নাও : ৬৮ - ১ = ৬৭। এটি বিলের প্রথম অংশ।

দ্বিতীয় ধাপ : এবার ১০০ থেকে ডায়েরির মোট সংখ্যাটি (৬৮) বিয়োগ করো : ১০০ - ৬৮ = ৩২। এটি বিলের শেষ অংশ।

ফলাফল : দুটি অংশ পাশাপাশি মেলাও। মোট বিল হলো ৬,৭৩২ টাকা। ক্যালকুলেটর বের করার আগেই তোমার হিসাব দেখে বিক্রেতা অবাক হয়ে যাবেন!

 

৫০-এর ঘরের সংখ্যার বর্গের রহস্য
তোমার একটি পারিবারিক অনুষ্ঠানে ৫৪ জন অতিথি আসবে। প্রত্যেকের আপ্যায়ন খরচ নিখুঁতভাবে হিসাব করে দেখা গেল, জনপ্রতি ঠিক ৫৪ টাকা করেই পড়ে। তাহলে মোট বাজেট কত? ২৫-এর সঙ্গে এককের অঙ্ক যোগ করে প্রথমে বসালে এবং এককের অঙ্কের বর্গ করে শেষে বসালেই দ্রুত উত্তর বের হয়ে আসবে।

প্রথম ধাপ : এককের অঙ্ক ৪-এর বর্গ
করো : ৪ x ৪ = ১৬। এটি বাজেটের শেষ অংশ। (তবে মনে রাখতে হবে, বর্গের ফল এক অঙ্কের হলে তার আগে একটি শূন্য বসিয়ে দুই অঙ্কের বানিয়ে নিতে হবে। যেমন : ৫৩-এর ক্ষেত্রে ৩  ৩ = ০৯ হবে)।

দ্বিতীয় ধাপ : এবার আমাদের ম্যাজিক সংখ্যা ২৫-এর সঙ্গে এককের অঙ্ক ৪ যোগ করো :
২৫ + ৪ = ২৯, এটি বাজেটের প্রথম অংশ।

তৃতীয় ধাপ : দুটি অংশ পাশাপাশি বসিয়ে দাও। মোট বাজেট লাগবে ২,৯১৬ টাকা! মাত্র ২ সেকেন্ডে পুরো অনুষ্ঠানের বাজেট তৈরি।

 

১০০০ থেকে বিয়োগের নিনজা টেকনিক

তুমি বাজারে গিয়ে পণ্য ক্রয় করার পর দোকানদারকে ১,০০০ টাকার একটি নোট দিলে। তোমার মোট খরচ হলো ৪৬৭ টাকা। এবার দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে? লাইনে দাঁড়িয়ে খাতা-কলমের চেনা নিয়মে ধার করে বিয়োগ করতে গেলে তো সময় নষ্ট! সে ক্ষেত্রে খরচের প্রথম দুটি অঙ্ক ৯ থেকে বিয়োগ এবং শেষের অঙ্কটি ১০ থেকে বিয়োগ করে পর পর সাজালে অল্প সময়েই উত্তর পাওয়া যায়।

প্রথম ধাপ : ৪৬৭-এর প্রথম দুটি অঙ্ককে (৪ ও ৬) ৯ থেকে বিয়োগ করো : ৯ - ৪ = ৫ এবং ৯ - ৬ = ৩।

দ্বিতীয় ধাপ : এবার একেবারে শেষের অঙ্কটিকে (৭) ১০ থেকে বিয়োগ করো : ১০ - ৭ = ৩।

ফলাফল : বিয়োগফলগুলো পর পর সাজিয়ে দাও (৫, ৩, ৩)। দোকানদার তোমাকে ৫৩৩ টাকা ফেরত দেবে! কোনো কিছু ধার করার ঝামেলা ছাড়াই নিখুঁত হিসাব।

 

আমানুর রহমান