Use of ‘owing to’ (for cause/reason, formal)
Example
1. His success was owing to his dedication.
নিষ্ঠার কারণেই তিনি সফল হয়েছেন।
2. Owing to unforeseen circumstances, the flight was diverted.
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বিমানের পথ পরিবর্তন করা হয়েছিল।
3. Owing to the heavy rain, the event was cancelled.
প্রবল বৃষ্টির কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল।
Structure
Owing to + Noun/Noun Phrase + Clause.
Or, Clause + owing to + Noun/Noun Phrase.
► Translate the following sentences into Bangla.
1. Owing to technical difficulties, the broadcast was interrupted.
2. The meeting was postponed owing to a sudden illness.
3. Owing to a lack of funds, the project could not be completed.
4. Her excellent performance was owing to her extensive practice.
5. Owing to a prior engagement, I cannot attend.
6. The low turnout was owing to the poor weather conditions.
7. Owing to the increasing demand, prices have risen.
8. The school was closed owing to a public holiday.
9. Owing to his vast experience, he was chosen for the role.
10. Owing to the recent reforms, the economy has improved.
Answer
১. প্রযুক্তিগত সমস্যার কারণে সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।
২. হঠাৎ অসুস্থতার কারণে সভা স্থগিত করা হয়েছিল।
৩. টাকার অভাবে প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব হয়নি।
৪. অনেক অনুশীলনের কারণেই তিনি এত ভালো করেছেন।
৫. পূর্বনির্ধারিত একটি কর্মসূচির কারণে আমি উপস্থিত থাকতে পারছি না।
৬. খারাপ আবহাওয়ার কারণে উপস্থিতি কম ছিল।
৭. ক্রমবর্ধমান চাহিদার কারণে দাম বেড়েছে।
৮. সরকারি ছুটির কারণে স্কুল বন্ধ ছিল।
৯. দীর্ঘ অভিজ্ঞতার কারণেই তাকে এই পদের জন্য নির্বাচিত করা হয়েছিল।
১০. সাম্প্রতিক সংস্কারের কারণে অর্থনীতি উন্নত হয়েছে।
► Translate the following sentences into English.
১. যানজটের কারণে আমার দেরি হয়েছিল।
২. অসাধারণ দক্ষতার কারণে তিনি চাকরিটি পেয়েছেন।
৩. ভারি তুষারপাতের কারণে রাস্তাটি বন্ধ ছিল।
৪. বাজেটের সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি বাতিল করা হয়েছিল।
৫. অপ্রত্যাশিত বিলম্বের কারণে অনুষ্ঠানটি দেরিতে শুরু হয়েছিল।
৬. সততার কারণে সবাই তাকে বিশ্বাস করা করে।
৭. উচ্চ তাপমাত্রার কারণে ফসল নষ্ট হয়েছে।
৮. সংস্কারকাজ চলায় জাদুঘরটি বন্ধ আছে।
৯. সুখ্যাতির কারণে তিনি জনপ্রিয়।
১০. নিরাপত্তাজনিত কারণে প্রবেশ সীমিত।
Answer
1. I was late owing to traffic.
2. He got the job owing to his outstanding skills.
3. The road was closed owing to heavy snowfall.
4. The project was cancelled owing to budget limitations.
5. The event started late owing to unforeseen delays.
6. He is trusted owing to his honesty.
7. The crops were damaged owing to high temperatures.
8. The museum is closed owing to extensive renovations.
9. He is popular owing to his good reputation.
10. Entry is restricted owing to security concerns.


